রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস মোদির

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস মোদির

admin June 01, 2019

অনলাইন ডেস্ক:
বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিরসনে দিল্লীর সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ হায়দরাবাদ হাউসে সাক্ষাৎ করতে গেলে ভারতের প্রধানমন্ত্রী একথা বলেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যৌথভাবে করার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।


বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মোদি বলেন, ‘আমরা মনে করি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধান হওয়া উচিত। কাজেই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো।’ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।


ভারতের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়। এটা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক হুমকি। দীর্ঘস্থায়ী ও দ্বিপক্ষীয় ঐতিহাসিক এবং ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, ভারত এবং এ দেশের জনগণ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।


বৈঠকে রাষ্ট্রপতি হামিদ মোদিকে বলেন, বাংলাদেশের জনগণ তিস্তার পানি বণ্টনের বিষয়টি মীমাংসা করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে।ভারতও অমীমাংসিত বিষয়টির সমাধান চায় উল্লেখ করে মোদি যৌথ নদী কমিশনের কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন।


ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশিদারিত্ব বিকশিত হয়েছে।


রাষ্ট্রপতি হামিদ দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্র নায়কোচিত নেতৃত্বের কারণে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপতি হামিদ বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে তিন দিনের সফরে বুধবার নয়াদিল্লী পৌঁছেন। বাসস।

ছাত্রলীগে ‘উনিশ’ আতঙ্ক

ছাত্রলীগে ‘উনিশ’ আতঙ্ক

admin June 01, 2019

অনলাইন ডেস্ক:
ছাত্রলীগে এখন বড় আতঙ্কের নাম গাণিতিক সংখ্যা ‘১৯’। সংগঠনটির ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তুমুল বিতর্কের ফলে কেন্দ্রীয় নেতাদের জন্য সংখ্যাটি এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।


কেন্দ্রীয় কমিটির অর্ধশত বিতর্কিত নেতাকে বাদ দিতে পদবঞ্চিতদের আন্দোলনের মুখে ১৯টি পদ শূন্য ঘোষণা থেকেই এ আতঙ্কের উৎপত্তি। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ শূন্যের এ সংখ্যা ঘোষণা করলেও পদ বা ব্যক্তির নাম ঘোষণা করেনি। ফলে এই ১৯ জন কারা- সেটাই এখন সংগঠনটির আলোচনার কেন্দ্রে। এ অবস্থায় পদ পেয়েও প্রত্যাশিত উচ্ছ্বাস নেই কেন্দ্রীয় নেতাদের মধ্যে।


অন্যদিকে বিতর্কিতদের বাদ দিতে রোজার মধ্যে টানা ছয় দিন রাজু ভাস্কর্যে পদবঞ্চিতদের অবস্থান, এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। যদিও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে শূন্যপদ বাড়তে পারে, কমতেও পারে।


গত ২৮ মে দিবাগত রাত ১টায় এই ১৯টি পদ শূন্য ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। ৩০১ সদস্যের এ কমিটির শতাধিক নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করে পদ পাওয়া এবং বিভিন্ন অন্যায়, অপকর্ম ও অনুপ্রবেশের অভিযোগ ওঠে। নতুন কমিটির সদস্যদের মধ্যে হত্যা মামলার আসামি থেকে শুরু করে বিবাহিত, বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতা, মাদক গ্রহণ ও ব্যবসা, চাকরিজীবীর নাম রয়েছে। অন্যদিকে এই কমিটিতে জায়গা হয়নি সর্বশেষ কমিটির গুরুত্বপূর্ণ পদ ও অবস্থানে থাকা প্রায় অর্ধশত নেতার। এতে ক্ষোভ জানিয়ে কমিটি প্রত্যাখ্যান করলে তাদের ওপর দু’দফায় হামলা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।


১৫ মে চাপের মুখে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ১৭ জন বিতর্কিত নেতার একটি তালিকা প্রকাশ করেন। তাদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য-প্রমাণসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে পদগুলো শূন্য হবে বলে ঘোষণা দেয়া হয়। এরপর ১৬ মে বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িত এবং সংগঠনের গঠনতন্ত্র ও রেওয়াজ পরিপন্থী উপায়ে পদপ্রাপ্ত বিতর্কিত ৯৯ নেতার নাম প্রকাশ করেন পদবঞ্চিতরা। সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও পদবঞ্চিতদের এমন মুখোমুখি অবস্থানের ফলে আওয়ামী লীগের ৪ সিনিয়র নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। যদিও পরবর্তী সময়ে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ১৭টি পদ শূন্য ঘোষণা করেনি।


এদিকে কমিটি গঠনের পর ১৫ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনটির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তখন অপরাধী ও বিতর্কিতদের কমিটি থেকে বাদ দিতেও নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অথচ সেই নির্দেশনা পালন না করে ২৭ মে মধ্যরাতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। ফলে ২৬ মে দিবাগত রাত ১টা থেকে ফের আন্দোলনে নামেন পদবঞ্চিতরা। শুক্রবার টানা ষষ্ঠ দিনের মধ্যে অবস্থান অব্যাহত রেখেছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের পদায়ন না করা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ১৯টি শূন্য পদের নাম প্রকাশের দাবিও রয়েছে তাদের। দাবি না মানলে তারা বাড়ি যাবেন না, ঢাকায়ই ঈদ করবেন।


ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির প্রচার সম্পাদক (বর্তমান কমিটিতে পদবঞ্চিত) সাইফ উদ্দিন বাবু বলেন, আন্দোলনের মুখে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রথমে ১৭ জনের কথা স্বীকার করলেও ১৪ দিন পর ১৯ জনের পদ শূন্য করার কথা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের এই পদক্ষেপ আজ প্রমাণ করল আমাদের দাবি ও আন্দোলন গুরুত্বহীন ছিল না। ১৯টি পদ শূন্য হলেও এখন পর্যন্ত যে যার মতো স্বপদে বহাল আছে। এটা শুধু সুপরিকল্পিত নয়, অপরাজনীতি ও চাতুরীও বটে। অবিলম্বে শূন্য হওয়া ১৯ জনের নাম ও পদের বিষয়টি স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তাদের সব দাবি মেনে কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সদ্যবিদায়ী কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, অভিযুক্ত শতাধিক নেতার নাম আমরা বলেছি। তাদের মধ্যে অকাট্য দলিলসহ ৫০ জনের তালিকা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে অসংখ্যবার যোগাযোগ করেও পাইনি। পরে নানক ভাইকে (জাহাঙ্গীর কবির নানক) দিয়েছি। অথচ নতুন নাটক সাজিয়ে ১৯টি পদ শূন্য ঘোষণা করে একটি প্রেস রিলিজ দেয়া হয়েছে। যা একেবারেই অস্পষ্ট। সেখানে কারও নাম নেই, কোনো কিছু সুস্পষ্টভাবে বলা হয়নি। আমরা এই ছল-চাতুরীর প্রতিবাদ জানাই। ১৯টি শূন্যপদের নাম ঘোষণা করতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। তা-ও মানা হয়নি। এভাবে সংগঠন চলতে পারে না। আমাদের দাবি, সব বিতর্কিতকে সংগঠন থেকে বাদ দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী তা না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।


এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্তত ১০ জন নেতা বলেছেন, এই ১৯টি শূন্যপদের নাম ঘোষণা করা উচিত। কারণ তারা পদ পেয়েও এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। তৃণমূলে সেভাবে কাজ করতে পারছেন না। অনেকেই জিজ্ঞেস করছেন, ‘ভাই, উনিশ জনের মধ্যে আছেন নাকি?।’ তারা বলছেন, সামনে ঈদ। পদপ্রাপ্তদের প্রায় সবাই গ্রামের বাড়িতে যাবেন। নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। অথচ পদ নিয়ে ধোঁয়াশা অবস্থার কারণে তারা কর্মসূচি সাজাতে পারছেন না। তাই ঈদের আগেই শূন্যপদের বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।


শূন্যপদের নাম ঘোষণা না করার বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, যেসব পদ শূন্য ঘোষণা করা হয়েছে তাদেরকে কিন্তু সংগঠন থেকে অব্যাহতিও দেয়া হয়নি বহিষ্কারও করা হয়নি। যেহেতু অভিযোগ এসেছে তাই ১৯টি পদ শুধু শূন্য ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ১৯ জনের বিষয়ে আমরা কিছু জায়গায় সিদ্ধান্ত নিতে পারছি না। যেমন, এদের একজন বিয়ে করেছে কিন্তু বউ মারা গেছে। আরেকটা মেয়ের ডিভোর্স হয়েছে তিন বছর আগে। আরেকজন তিন বছর আগে চাকরি করত। আমরা এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না বলে আমাদের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলে তার সঙ্গে কথা বলে শূন্যপদের নাম ঘোষণা করা হবে।


ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের যে বিতর্কিতদের বিরুদ্ধে অ্যাকশন নিতে অনীহা নেই, সেটা বোঝানোর জন্যই পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে এলে তার কাছে অভিযুক্তদের নাম, পদ ও অভিযোগ উত্থাপন করা হবে। পরে তার নির্দেশনা অনুযায়ী কাজ করব। এ ক্ষেত্রে শূন্যপদ বাড়তেও পারে, কমতেও পারে। গঠনতন্ত্রের বয়সের নিয়ম লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের প্রথম গঠনতন্ত্র শেখ হাসিনা। আমরা যদি তাকে বোঝাতে পারি যে দলের বৃহত্তর স্বার্থে একটা ছেলে তার বয়স যদি দুই মাস বেশি হয়, আপা যদি তাকে রাখতে বলেন, তাহলে সে থাকবে। তবে সিদ্ধান্ত অবশ্যই আপার।


আন্দোলনকারীদের কাছে বিতর্কিত অর্ধশত নেতার অকাট্য দলিল আছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গোলাম রাব্বানী বলেন, অকাট্য দলিল একজনেরও নেই। এটা যদি তারা বলে থাকে ভুল বলেছে। অকাট্য দলিল থাকলে তো আমদেরই দিত। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বা দফতর সেলে অভিযোগ না দিয়ে মিডিয়াকে বা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের দেয়ার সুযোগ নেই। সূত্র: যুগান্তর

কাউনিয়ায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin June 01, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ মে) কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি মাহমুদুল হাসান পিন্টু’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী জিন্নাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ লাকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।


অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এসএম সাথী বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসনা পারভিন মুক্তি, কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কলাকুশলী, এতিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ২০০৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।

শিশুদের হাতে ঈদের উপহার দিল ‘আমরাই পাশে রংপুর’

admin June 01, 2019

স্টাফ রিপোর্টার
এক বছর বয়সেই আরজিনার বাবা মারা গেছেন। তাই বাবার কাছ থেকে কোন ঈদের নতুন জামা নেয়া হয়নি ওর। মা গৃহকর্মী হিসেবে অন্যের কাছ থেকে যা পায়, তা দিয়ে চার সন্তানকে নিয়ে কোন রকমে সংসার চালায়। ঈদ এলে সন্তানদের মুখে হাসি ফোটাতে ব্যকুল হয়ে উঠে তার।


গত ঈদে তিন ছেলে ও এক মেয়ের মধ্যে শুধু একজনেরই শরীরে ঈদের নতুন কাপড় জড়িয়েছে। বাকিরা পুরোনো কাপড়ে ঈদ পার করেছে। কিন্তু এবার সবার হাতেই ঈদের নতুন জামা। এতে আনন্দে দিশেহারা ছয় বছরের আরজিনা ও তার তিন বড় ভাই। অসহায় মা আমেনার মুখেও হাসির ছোয়া। আরজিনাদের পরিবারের মতো আনন্দ উচ্ছাসে ভাসছে রংপুরের দেড় শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত শিশু। ওদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ আর হাত রাঙাতে মেহেদি তুলে দিয়েছে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পাশে রংপুর’।



শুক্রবার (৩১ মে) বিকেলে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। যাদের মধ্যে প্রতিবন্ধী, অটিস্টিক ও এতিম শিশুদের সংখ্যা বেশি ছিলো।


ঈদের নতুন জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমার স্বপ্ন রংপুর মহানগরীকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা। এই নগরে কোন শিশু সুবিধা বঞ্চিত থাকবে। সব শিশুই স্কুলে যাবে। সবাই পড়ালেখা করবে। শিশু হিসেবে তার মৌলিক সুযোগ সুবিধা পাবে। একদিন এই স্বপ্ন পুরণ হবে।’ এসময় তিনি আমরাই পাশে রংপুর গ্রুপের উদ্যোগকে অন্যদের অনুসরণ করে সমাজের অবহেলিত ও দুস্থদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।


‘আমরাই পাশে রংপুর’ এর সদস্য ও বার্তা২৪.কম এর রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, নাট্যকার জিএম নজু, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শফিউল করিম শফিক, প্রচার সম্পাদক বাদশাহ্ ওসমানী, ইঞ্জিনিয়ার রেজয়ান, তরুণ উদ্যোক্তা রবিন্দ্রনাথ রায়, আমরাই পাশে রংপুর গ্রুপের আল-আমিন সুমন, কাইফুল ইসলাম, নামিরা জান্নাত, শারমিন আক্তার অরর্থী, ইমন, রবি, ধ্রুব, রাইম, টিটু, সামিয়া, মুকুল, মেরাজ প্রমুখ।

উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin June 01, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩১ মে) উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র আহবায়ক প্রবীণ সাংবাদিক আবেদ আলী মণ্ডল এর সভাপতিত্বে তকিপল বাজারস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ্ মোফাখ্খারুল ইসলাম রাজু, সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সরকার, এএসআই মিজানুর রহমান মিজান, কলকাতা টিভি ও জেটিভি নিউজ এর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য জমিলা বেগম, ইউপি সদস্য মনতাজ আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাজির হোসেন মিঠু প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র যুগ্ন আহবায়ক নিতাই রায়, সদস্য জসিম সরকার, মোকছেদ আলী, জুলহাস হোসেন সোহাগ, আতিকুল ইসলাম, ইব্রাহীম খলিল, আসাদুল ইসলাম, রায়হান আমিন, সজিব চৌধুরী, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম জনি। এছাড়াও ক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

হাজী দানেশে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

হাজী দানেশে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

admin June 01, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যৌন হয়রানি, সহকারী প্রক্টরের ওপর হামলাসহ আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগে ৩ বিদেশি শিক্ষার্থীসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। আগামী জুন মাসে রিজেন্ট বোর্ডে এই সুপারিশ উত্থাপন করার সিদ্ধান্তও নেওয়া হয়। এদিকে টানা ১৯ দিনের বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। আগামী ১১ জুন হাবিপ্রবি খুলবে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যক্রম ও তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটি বৈঠক করে। বৈঠকে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানো ও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়।


বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম, রেজিষ্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা মোহাম্মদ রাজীব হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হল সুপাররা উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত একজন ছাত্রকে পুরোপুরি বহিষ্কার, যৌন নির্যাতন ও সহকারী প্রক্টর ড. মাহবুব হোসেনকে হামলার ঘটনায় পাঁচজন শিক্ষার্থীকে ২ সেমিস্টার করে বহিষ্কার এবং মাদক ও বিভিন্ন অভিযোগে দুই বিদেশি শিক্ষার্থীকে ৪ সেমিস্টার করে দুইবছর ও এক বিদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য একবছর বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বহিষ্কারের সময়ে বিদেশি ৩ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হল ও বাংলাদেশে থাকতে পারবে না বলেও সুপারিশ করা হয়।

৯ টার ট্রেন ছাড়লো বিকেল সাড়ে ৩ টায়

৯ টার ট্রেন ছাড়লো বিকেল সাড়ে ৩ টায়

admin June 01, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রেলের চরম শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। নির্ধারিত সময় সকাল ৯ টায় রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও রংপুর এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়।


শুক্রবার (৩১ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনের ৩ নাম্বার প্লাটফর্ম থেকে রংপুরের উদ্দেশ্যে বিকাল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস।


সরজমিন দেখা যায়, সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে তার ভেতরে সবচেয়ে বেশি দেরিতে গন্তব্যস্থলে রওনা হয় রংপুর এক্সপ্রেস । সকাল থেকে উত্তরাঞ্চলের এই ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন যাত্রীরা। তবে দীর্ঘ সময় পরেও কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেয়েও খুশি যাত্রীরাও।


রংপুরগামী ট্রেনের যাত্রী শারমিন সুলতানা বলেন, আমরা সকাল ৮ টা থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের জন্য খুব বড় একটা দুর্ভোগ। তার পরেও ৭ ঘণ্টা অপেক্ষা করার পরে ট্রেন পেয়ে ভালোই লাগছে।


উত্তরবঙ্গগামী আরেক যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, বাবা মায়ের সাথে ঈদ উদযাপন করতে রংপুর যাচ্ছি। রংপুর এক্সপ্রেস ট্রেনের আজ মারাত্মক শিডিউল বিপর্যয় ঘটেছে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম ট্রেন কখন আসবে। তবে শেষ মুহূর্তে ট্রেনে উঠতে পেরে বাড়ি যাওয়ার আনন্দে দুর্ভোগ অনেকটাই কমে গেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত যেন ঈদের সামনে ট্রেনের শিডিউল ঠিক থাকে সেভাবে ব্যবস্থা করা।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল উইন্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল উইন্ডিজ

admin June 01, 2019

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হার দেখলো পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২১ ওভার ৪ বল খেলে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। মামুলি টার্গেট পেরোতে ক্যারিবীয়দের ওভার লেগেছে মাত্র ১৩ ওভার ৪ বল। উইকেট গেছে ৩টি।


শুরু থেকেই ক্যারিবিয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ওপেনিং জুটি ভাঙে সতেরো রানে। শেলডন কটরেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন উমাম উল হক। ফাখার আর বাবর দুজনই করেন ২২ রান। এরপর দাঁড়াতে পারেননি কেউই।


গতির সাথে বাউন্সারের মিশেলে পাকিস্তানিদের ধসিয়ে দিয়েছেন রাসেল, থমাস, হোল্ডাররা। ওশান থমাসের ৪ আর জেসন হোল্ডারের ৩ শিকারের ১০৫ রানেই গুটিয়ে পাকিস্তান। সহজ টার্গেট তাড়া কোরতে নেমে দলীয় ৩৬ রানে শাই হোপের উইকেট হারায় ক্যারিবিয়ানরা।


ড্যারেন ব্রাভো শূন্যতে ফিরলেও ফিফটি তুলেছেন ক্রিস গেইল। উইন্ডিজ ওপেনারের ফেরার পর বাকি কাজ ঠিকঠাকভাবেই কোরে ফিরেছেন নিকোলাস পুরান ও শিমরন হেটমেয়ার।

লালমনিরহাটে পরীক্ষার্থীদের ট্রেনে উঠতে পুলিশের বাধা, লাঞ্ছিতের অভিযোগ (ভিডিওসহ)

admin June 01, 2019


স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ও ট্রেনযাত্রীদের ট্রেনে উঠতে দেননি বুড়িমারী ক্যাম্পের পুলিশ সদস্যরা। তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়েছে। এ সময় সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে তাকেও লাঞ্ছিত করে এবং গালাগালি করা হয়।


ট্রেনযাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার ভিডিওটি ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।


রেলস্টেশনের যাত্রী ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ মে) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ভিড় ছিল উপচেপড়া। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল লালমনিরহাট শহরে। তাই একদিন আগে কেন্দ্রের পাশে আত্মীয় ও আবাসিক হোটেলে আশ্রয় নিচ্ছেন পরীক্ষার্থীরা।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬নং কমিউটার ট্রেনটি বড়খাতা স্টেশনে দাঁড়ালে ২নং বগিতে ওঠার চেষ্টা করেন হাসিনা আক্তার, ফারজানা খাতুন ও লাবণ্য আক্তার নামের তিন পরীক্ষার্থী। এ সময় ওই বগির গেটে দাঁড়িয়ে থাকা পোশাকধারী তিন পুলিশ সদস্য আসন নেই বলে তাদের উঠতে নিষেধ করেন। কিন্তু পরীক্ষার কারণে তাদের যেতেই হবে বলে গেট থেকে সরে যেতে বলেন। একপর্যায়ে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে যাত্রীকে ধাক্কা দেন পুলিশ সদস্য।


শিক্ষার্থীও নারী যাত্রীর ওপর পুলিশের এমন আচরণ ক্যামেরাবন্দি করতে গেলে স্থানীয় সাংবাদিক রবিউল হাসানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। এ সময় ওই সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে তাকেও মারতে উদ্ধত হন পুলিশ সদস্যরা। পরে ট্রেনের বাঁশি বাজলে ট্রেন যাত্রা শুরু করে। কিন্তু ওই ট্রেনে প্রায় ৩০ জন পরীক্ষার্থী যেতে পারেননি।


যাত্রীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। প্রতিবাদের ঝড় ওঠে এবং পুলিশের আচরণ ও দায়িত্ব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তদন্ত করে বিচার দাবি করেন অনেকেই।


ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক রবিউল হাসান জানান, ট্রেনে আসন ছিল না ঠিকই। তবে দাঁড়িয়ে যেতে পারত পরীক্ষার্থী যাত্রীরা। কিন্তু ট্রেনের গেটে তিন পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকায় কোনো যাত্রী উঠতে পারেননি বা উঠতে দিচ্ছিল না পুলিশ সদস্যরা।


পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার আকছার আলী বলেন, আজ পার্বতীপুরগামী ৬৬নং কমিউটার ট্রেনটিতে কোনো পুলিশ সদস্য বুকিং বা রিজার্ভ করেননি।


এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি তদন্ত করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে প্রাথমিক তথ্য পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য ছিলেন।


রাণীশংকৈলে রাহবা সংস্থার সভাপতিকে বহিস্কার

রাণীশংকৈলে রাহবা সংস্থার সভাপতিকে বহিস্কার

admin June 01, 2019

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
রাণীশংকৈল প্রতিরক্ষা অবসর প্রাপ্ত সৈনিক কণ্যাণ সংস্থা (রাহবা)’র সভাপতির পদ থেকে এজেড সুলতান আহম্মেদকে বহিস্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মাতিক্রমে তাকে বহিষ্কার করা হয়।


রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। যা মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে বেশ অবদান রাখতে সক্ষম হয়েছে।


সভা সূত্র জানায়, সংগঠনের সংবিধানের ০৯ (৩ ও ১৭) ধারা মোতাবেক তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। সভাপতির সকল দায়িত্ব চলমান কমিটির সহ-সভাপতি মো. জিয়াউর রহমানের উপর অর্পণ করা হয়েছে। সহ-সভাপতি জিয়াউর রহমান সংবিধান মোতাবেক পরিচালনা করবেন বলে সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পঞ্চগড়ে ঈদ বাজারের শেষ সময়ে বেড়েছে কাপড়ের দাম

admin June 01, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন। এরি মধ্যে এই কয়েকটা দিনকে ঘিরে বৃদ্ধি করা হয়েছে পঞ্চগড়ে ঈদ মার্কেট গুলোই কাপড়ের দাম। তবে রমজানের শেষ দাম ক্রেতাদের নাগালের বাইরে হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও দাম কমাচ্ছেনা বিক্রেতারা বলে অভিযোগ পাওয়া গেছে।


সরেজমিনে পঞ্চগড় জেলা শহরসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ সময়ে ক্রেতাদের কাপড় কিনতে বেশি টাকা গুণতে হচ্ছে।পঞ্চগড় সেন্ট্রাল প্লাজায় কাপড় নিতে যাওয়া আয়শা সিদ্দিকা জানান, ঈদ উপলক্ষে নতুন কাপড় নিতে আসা। কিন্তু কাপড় পছন্দ হলেও বিক্রেতারা অনেক বেশি দাম চাচ্ছে।



নিশি জাহান নামে আরেকজন জানান, কম দামের কাপড়ের দামও বেশি নিচ্ছে বিক্রেতারা। যে জামার দাম ১৫শ টাকা সে জামা ৩৮শ টাকা চাচ্ছে।


রফিকুল ইসলাম নামে আরেকজন জানান, মেয়ের পাশাপাশি ছেলেদের কাপড়েও অনেক বেশি টাকা গুণতে হচ্ছে। যে পেন্টের দাম ৫শ টাকা সে প্যান্টে নিচ্ছে হাজার টাকা। তবে বিক্রেতাদের সাথে কথা বললে অতিরিক্ত দাম নেওয়ার কথা অস্বীকার করে জানান, ঈদ উপলক্ষে জিনিসপত্রের দাম একটু বেশি হওয়ায় ক্রেতাদের সাধ্যের মধ্যে কাপড়ের দাম নেওয়া হচ্ছে। একই অবস্থা পঞ্চগড় সদর সহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায়।


এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, দাম যেন ক্রেতাদের সাধ্যের মধ্যে হয় তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকছি।

এবার হতাশায় কাটবে কৃষকের ঈদ

এবার হতাশায় কাটবে কৃষকের ঈদ

admin June 01, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও দাম পায়নি কৃষক। উৎপাদন খরচও উঠছে না তাদের। অনেকেই ঋণ পরিশোধ করতে গরু-ছাগল বিক্রি করছেন। এরই মধ্যে দুয়ারে কড়া নাড়ছে ঈদ। কিন্তু ঠাকুরগাঁওয়ের কৃষক পরিবারে নেই উৎসবের আমেজ। চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। ধানের দামের প্রভাব পড়েছে ঈদ বাজারেও। ঈদের কয়েকদিন বাকি থাকলেও জমেনি কেনাকাটা।


কৃষকরা জানিয়েছেন, অর্থাভাবে বেশিরভাগ পরিবারেই এখনও নতুন জামাকাপড় কেনা হয়নি। কেউ কেউ বিভিন্ন দোকানের ঋণ শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। টাকা না থাকায় কৃষক পরিবারের বেশিরভাগই এবার বঞ্চিত হবেন ঈদ আনন্দ থেকে।


কথা হয় উপজেলার পৌর শহরের রাজু নামের ধান চাষীর সাথে। তিনি হতাশার সাথে জানান আড়াই বিঘা জমি বার হাজার টাকায় একটি ফসল আবাদ করবে বলে চুক্তি নেয় । সেই হিসেবে তার এই আড়াই বিঘা জমিতে ধার-দেনা করে মোট খরচ করেন আঠাইশ হাজার টাকা । আর এই জমির ধান বিক্রি করে পেয়েছেন সতের হাজার টাকা । আর এই কৃষককে লোকশান গুনতে হচ্ছে এগার হাজার টাকা। শুধু রাজু নয় এর মতো অনেক কৃষকের ভাগ্যে এরকম শনিদশা জুটেছে।


এছাড়া শহরের বিভিন্ন দোকান-পাঠ ঘুরে দেখা যায় যে, দোকানে শুধু চাকুরিজীবী ব্যক্তিদের কেনাকাটা করতে দেখা যায়। যার ফলে ঈদের বাজারে ক্রেতার উপস্থিতি খুবই কম। ঈদের প্রকৃত আনন্দ থেকে উপজেলার কৃষক বঞ্চিত হচ্ছে। তাদের কপালে হতাশার ছাপ দেখা যাচ্ছে। বছরের একটি দুইটি দিন যদি একটু আনন্দ করতে না পারব তাহলে আমাদের কিসের জীবন। এমনই ক্ষোভের কথা কৃষকের মুখে মুখে। ধানের নায্য দাম না পেয়ে হতাশায় ঈদ পার করতে হচ্ছে কৃষককে।

আর অভিনয় করবো না, আল্লাহর পথে হাঁটতে চাই: পুষ্পিতা

admin May 31, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা পুষ্পিতা পপি বলেন, ‘এখন থেকে আর অভিনয় করবো না। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করেই কাটাতে চাই। আল্লাহর পথে হাঁটতে চাই।’ কয়েক বছর ধরে মিডিয়া থেকে আড়ালে আছেন এই অভিনেত্রী। সিনেমায় আর অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


এ ব্যাপারে পুষ্পিতা পপি বলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পরতাম, জিকির আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন।’



‘অভিনয়ের থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এরপরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’


এ সময় বলা হয়, আপনার অভিনীত বেশ কয়েকটি ছবির কাজ তো অসমাপ্ত আছে। সেগুলোর কি হবে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু হুট করে অভিনয় থেকে বিদায় নেইনি। অভিনয় ছাড়ার আগে সময় নিয়েছি। অসমাপ্ত ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। আমার অভিনীত তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। এগুলো হলো- ঠোকর, প্রেম হতেই পারে ও ফাগুনের আগুন।’



তাহলে তো ছবির ভবিষ্যৎ অনিশ্চিত? উত্তরে তিনি বলেন, ‘আমি তা জানি না। আমি তো ওই সময় ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বলেছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। নির্মাতারা খুব ভালো করেই জানেন, এখন আর আমি অভিনয় করবো না।’


সম্প্রতি পুষ্পিতা পপি অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।


এ সময় এই ছবি প্রসঙ্গে পুষ্পিতা পপি বলেন, ‘২০১৫ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। শুরুতে এই ছবির নাম ছিল ‘বিধ্বস্ত’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।’


রিনি বলেন, ‘শুনেছি ঈদের পরপরই এটি মুক্তি দেওয়া হবে। আমি অনেক খুশি কারণ, এরপর আমার আর কোনো ছবি মুক্তি পাবে না। আল্লাহর কাছে চাওয়া, এটাই যেন আমার শেষ ছবি হয়। নিজেকে আর পর্দায় দেখতে চাই না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানের টার্গেট দিল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানের টার্গেট দিল পাকিস্তান

admin May 31, 2019

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের গতির সামনে মাত্র ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে টস হেরে ব্যাটিং নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তান।


ইনিংসের তৃতীয় ওভারেই নিজের উইকেট হারান ইমাম-উল-হক। শেলডন কটরিলের গতির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের এ ওপেনার। ইমাম-উলের বিদায়ের মধ্য দিয়ে ১৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম।


এরপর ইনিংস মেরামত করার আগেই ফেরেন অন্য ওপেনার ফখর জামান। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করার সুযোগ পান পাকিস্তানের এ ওপেনার। দলকে গর্ত থেকে টেনে তোলার আগেই বিপদে পড়ে যান হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটে পেছনে ক্যাচ তুলে দেন তিনি।


ওশান থমাসের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বাবর আজম। ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের নটিংহামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।


দুটি দলই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ে চোখ তাদের। অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। জয় চাই তাদেরও।


দুদলই একসময় ক্রিকেট বিশ্ব শাসন করেছে। '৭০-এর দশকে ছিল ওয়েস্ট ইন্ডিজের একচ্ছত্র আধিপত্য। প্রথম দুই বিশ্বকাপ জেতে উইন্ডিজই। আর ’৯০-এর দশকে দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করেছে পাকিস্তান। সে সময়ে বিশ্বকাপ জিতেছে আনপ্রেডিক্টেবল দলটিও।


এর পর আরাধ্য ট্রফি জেতা হয়নি উভয় দলের। একবিংশ শতাব্দীতে নখদন্তহীন ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। বিভিন্ন সময় ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও ঠিক দল হয়ে ওঠতে পারেনি কোনোটিই। এবারও দুদলে রয়েছে তারকার ছড়াছড়ি।


ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপ, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছে তারা।


জেসন হোল্ডারদের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত পাকিস্তান। তবে সে জন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে সরফরাজদের। সবশেষ ১০ ওয়ানডেতেই হেরেছে তারা। কিন্তু বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান।


দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ফিট হয়ে উঠেছেন মোহাম্মদ আমির। সুস্থ হয়েছেন শাদাব খান। সব মিলিয়ে একাদশ যাই হোক, বিশ্বকাপে খেলতে নামার আগে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে নিয়ে অনুমান করা কঠিনই বটে।


বিশ্বকাপে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজের জয় ৭টিতে।


পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।


ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হিতমার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডন কটরিল ও ওশান থমাস।

চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

admin May 31, 2019

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পাকিস্তান। ইনিংসের মাত্র ১৩.১ ওভারে দলীয় ৬২ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি। দলীয় ৬২ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক, ফখর জামান, হারিস সোহেল ও বাবর আজম।


শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই নিজের উইকেট হারান ইমাম-উল-হক। শেলডন কটরিলের গতির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের এ ওপেনার। ইমাম-উলের বিদায়ের মধ্য দিয়ে ১৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম।


এরপর ইনিংস মেরামত করার আগেই ফেরেন অন্য ওপেনার ফখর জামান। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করার সুযোগ পান পাকিস্তানের এ ওপেনার। দলকে গর্ত থেকে টেনে তোলার আগেই বিপদে পড়ে যান হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটে পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ওশান থমাসের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বাবর আজম।


ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের নটিংহামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।


দুটি দলই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ে চোখ তাদের। অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। জয় চাই তাদেরও।


দুদলই একসময় ক্রিকেট বিশ্ব শাসন করেছে। '৭০-এর দশকে ছিল ওয়েস্ট ইন্ডিজের একচ্ছত্র আধিপত্য। প্রথম দুই বিশ্বকাপ জেতে উইন্ডিজই। আর ’৯০-এর দশকে দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করেছে পাকিস্তান। সে সময়ে বিশ্বকাপ জিতেছে আনপ্রেডিক্টেবল দলটিও।


এর পর আরাধ্য ট্রফি জেতা হয়নি উভয় দলের। একবিংশ শতাব্দীতে নখদন্তহীন ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। বিভিন্ন সময় ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও ঠিক দল হয়ে ওঠতে পারেনি কোনোটিই। এবারও দুদলে রয়েছে তারকার ছড়াছড়ি।


ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপ, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছে তারা।


জেসন হোল্ডারদের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত পাকিস্তান। তবে সে জন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে সরফরাজদের। সবশেষ ১০ ওয়ানডেতেই হেরেছে তারা। কিন্তু বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান।


দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ফিট হয়ে উঠেছেন মোহাম্মদ আমির। সুস্থ হয়েছেন শাদাব খান। সব মিলিয়ে একাদশ যাই হোক, বিশ্বকাপে খেলতে নামার আগে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে নিয়ে অনুমান করা কঠিনই বটে।


বিশ্বকাপে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজের জয় ৭টিতে।


পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।


ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হিতমার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডন কটরিল ও ওশান থমাস।

সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে এবার: ওবায়দুল কাদের

সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে এবার: ওবায়দুল কাদের

admin May 31, 2019

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষদের ঈদযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এসময় বাসের ভাড়া এবং অন্যান্য বিষয় নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সঙ্গে কথা বলেন মন্ত্রী।


ঈদযাত্রায় যানজট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো যানজট তৈরি হয়নি, হওয়ার আশঙ্কাও নেই। বাংলাদেশের ইতিহাসে এবারের মতো ভালো রাস্তা আর কখনো ছিল না। খুবই প্রশস্ত ও মসৃণ একেকটি সড়ক। ফেরিতে যেন যানবাহনের পারাপারে সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখছি আমরা। এবার ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে।


তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা চালকদের সাথে কথা বলুন, তাদের পরামর্শ দিন যাতে সড়কের শৃঙ্খলা মেনে গাড়ি চালায়। অতি উৎসাহ নিয়ে কোনো যানকে অতিক্রম (ওভারটেকিং) না করে।


এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক ও টার্মিনালগুলোতে চাঁদাবাজি-অনিয়ম রোধে র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক রয়েছে।


শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের মূল্য ৮০০ টাকার স্থলে ১৫০০ টাকা করে নেওয়া হচ্ছে এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া যাবে না।


তিনি আরো বলেন, বিভিন্ন সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। তবে এই মুহূর্ত যানজট সৃষ্টি করবে তাই সে কাজও বন্ধ করে দেয়া হয়েছে।


বাস টার্মিনাল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বাবু রমেশ চন্দ্র দাস, শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশ, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাস মালিক সমিতির নেতারা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ

admin May 31, 2019

ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের নটিংহামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।


দুটি দলই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ে চোখ তাদের। অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। জয় চাই তাদেরও।


দুদলই একসময় ক্রিকেট বিশ্ব শাসন করেছে। '৭০-এর দশকে ছিল ওয়েস্ট ইন্ডিজের একচ্ছত্র আধিপত্য। প্রথম দুই বিশ্বকাপ জেতে উইন্ডিজই। আর ’৯০-এর দশকে দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করেছে পাকিস্তান। সে সময়ে বিশ্বকাপ জিতেছে আনপ্রেডিক্টেবল দলটিও।


এর পর আরাধ্য ট্রফি জেতা হয়নি উভয় দলের। একবিংশ শতাব্দীতে নখদন্তহীন ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। বিভিন্ন সময় ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও ঠিক দল হয়ে ওঠতে পারেনি কোনোটিই। এবারও দুদলে রয়েছে তারকার ছড়াছড়ি।


ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপ, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছে তারা।


জেসন হোল্ডারদের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত পাকিস্তান। তবে সে জন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে সরফরাজদের। সবশেষ ১০ ওয়ানডেতেই হেরেছে তারা। কিন্তু বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান।


দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ফিট হয়ে উঠেছেন মোহাম্মদ আমির। সুস্থ হয়েছেন শাদাব খান। সব মিলিয়ে একাদশ যাই হোক, বিশ্বকাপে খেলতে নামার আগে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে নিয়ে অনুমান করা কঠিনই বটে।


উল্লেখ্য, বিশ্বকাপে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজের জয় ৭টিতে।

আজকের খেলায় পাকিস্তান ও উইন্ডিজের সম্ভাব্য একাদশ

আজকের খেলায় পাকিস্তান ও উইন্ডিজের সম্ভাব্য একাদশ

admin May 31, 2019

বিশ্বকাপের দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। শুক্রবার নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায়। প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা।


টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ে চোখ তাদের। অতীত থেকেও সাহস সঞ্চার করতে পারেন তারা। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজ ৭টিতে।


শাই হোপ, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছেন তারা। দলে কোনো ইনজুরি সমস্যা নেই।


পাকিস্তান সম্ভাব্য একাদশ


ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ ফিজ/ইমাদ ওয়াসিম, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।



উইন্ডিজ সম্ভাব্য একাদশ


ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো/কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three