পীরগাছায় আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পীরগাছায় আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

admin June 03, 2019

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
পীরগাছায় ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সরদার।


এ সময় পবিত্র মাহে রমজানের ফজিলত ও মাহে রমজানের অঙ্গীকারে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহিদুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক রশিদুল হক,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহমেদ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাফায়াত জামিলসহ অত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

admin June 03, 2019

নিউজিবিডি ডেস্ক:
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রোববার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে তাদের ২১ রানে হারায় বাংলাদেশ।


এই জয়ের পর সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।


শনিবার রাতে মক্কায় ওমরাহ পালনের পর রোববার মদিনায় গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় ফিরে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন তিনি।


ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশ মিশন

বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশ মিশন

admin June 03, 2019

নিউজ ডেস্ক:
বিশ্বকাপে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ মিশন। ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।


রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিক-সাকিবের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।


টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬০ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। হাতের চোট নিয়ে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল।


ইনিংসের শুরু থেকে সৌম্য সরকার একের পর এক বাউন্ডারি হাঁকালেও উইকেটের অন্য প্রান্ত আগলে রাখেন তামিম। কিন্তু আন্দিলে ফিলোকাওয়ের গতির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দেশসেরা ওপেনার। তার আগে ২৯ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করেন তামিম।


এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। দলীয় ৭৫ রানে ক্রিস মরিসের বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিপদে পড়েন দুর্দান্ত খেলতে যাওয়া সৌম্য। ক্রিস মরিসের করা বলটি সৌম্যর মাথার ওপর দিয়ে যাচ্ছিল।


উড়ে আসা সেই বলটি সৌম্যর গ্লাভসে লেগে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচে পরিনত হয়। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৯টি চারের সাহায্যে ৪২ রান করেন করেন সৌম্য।


৭৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ১৪১ বলে ১৪২ রানের জুটি গড়েন। তাদের অনবদ্য জুটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা।


ক্যারিয়ারের ৪৩তম ওডিআই ফিফটি গড়ার পর সেঞ্চুরি পথেই ছিলেন সাকিব। কিন্তু ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮৪ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।


এদিকে আন্দিলে ফিলোকাওয়েকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ফিফটি গড়েন মুশফিক। ফিফটির পর তিনিও সেঞ্চুরির পথে ছিলেন। দলীয় ২৫০ রানে আউট হন মুশফিক। তার আগে ৮০ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ রান করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।


ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৩ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ২৬ রান করে ফেরেন সৈকত। মাত্র ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।


৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত মুশফিকুর রহিম। তার থ্রোতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি ককের উইকেট।


ডি ককের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অফিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন মার্করাম। তাদের মধ্যকার এই জুটি ভাঙেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের শিকারে পরিনত হওয়ার আগে ৫৬ বলে ৪৬ রান করেন মার্করাম। তার বিদায়ের মধ্য দিয়ে ১০২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।


মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান এ অধিনায়ককে বোল্ড করেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬২ রান করেন ডু প্লেসিস।


১৬ রানেই আউট হয়ে সাজঘরে ফেরার কথা ছিল ডেভিড মিলারের। সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে সৌম্য সরকারের কারণে লাইফ পান। ভয়ঙ্কর হয়ে ওঠা মিলার কিলারকে আউট করে টাইগার শিবির স্বস্থির পরশ এনে দেন মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিনত হওয়ার আগে ৪৩ বলে দুটি চারের সাহায্যে ৩৮ রান করেন মিলার।


দলীয় ২২৮ রানে ভেন দার ডুসেনকে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। তার আগে ৩৮ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ফেহালুকাওয়ে। সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ।


নিয়মিত বিরতিতে উইকেট পতন এবং রান রেট বেড়ে যাওয়ায় শেষ দিকে জেপি ডুমিনির একা লড়াই করেও দলের পরাজয় এড়াতে পারেননি।

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

admin June 03, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে পুর্ব শিং পাড়া ভাই ভাই ঐক্য নামের একটি সামাজিক সংগঠন।


রবিবার (০২ জুন) বিকাল সাড়ে তিনটায় পঞ্চগড় সদরের পুর্ব শিং পাড়া গ্রামে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে ওই গ্রামের গরীব পরিবারের ৪০ জন ব্যক্তিকে সেমাই, চিনি, গুড়ো দূধ, গোসলের সাবান ও বাদামসহ কিচমিচ সম্বলিত একটি করে প্যাকেট ঈদ উপহার হিসেবে হাতে তুলে দেন সংগঠনটির সভাপতি মো. ময়নুল ইসলাম।


এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ঝনু, দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম), প্রচার সম্পাদক তারেক হোসেনসহ এলাকার মান্যগন্য ব্যক্তিগণ।


উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এ ধরনের সেবামুলক কাজ করায় এলাকাবাসি এবং মান্যগন্য ব্যক্তিবর্গ প্রসংসা করেছেন। স্বেচ্ছায় রক্তদান, অন্যান্য সেবামূলক কাজ, কারো বিপদ আপদে এগিয়ে আসা এবং বাল্যবিবাহ, মাদক ইত্যাদি ক্ষতিকর কাজে সকলকে সচেতন করাই এ সংগঠনের উদ্দেশ্য উল্লেখ করে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম।


সংগঠনটির দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম) বলেন মানবতার সেবাই মুলত ধর্মের আসল উদ্দেশ্য তাই আমারা ক্ষুদ্র হলেও একাজের উদ্যোগ নিয়েছি। শেষে গরীব বয়স্কদের প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

admin June 03, 2019

রুহিয়া প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (১ জুন) সন্ধ্যা ৬ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড অরুণাংশু দত্ত টিটো।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহীন ফেরদৌস, সাবেক সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায় প্রমুখ।


এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের চলার পথ যেন সুগম হয় সেই কামনা করেন এবং অনলাইন প্রেসক্লাবের সাথে থাকার প্রতিশ্রুতি দেন।বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ঈমাম মাওলানা মো.দবিরুল ইসলাম। পরে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড

admin June 03, 2019

অনলাইন ডেস্ক:
সাকিব আল হাসান, বাংলাদেশের রত্ন । ব্যাট হাতে হোক কিংবা বল হাতে দুই জায়গায়ই সাকিবের আছে অগণিত রেকর্ড। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।


দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব।


এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।


২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।


নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। আজ (রোববার) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। যেখানে ফিফটি তুলে অপরাজিত আছেন সাকিব।

কাউনিয়ায় ভুয়া ডাক্তার আটক

কাউনিয়ায় ভুয়া ডাক্তার আটক

admin June 03, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির মিঠু (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের পল্লী চিকিৎসক মোজাফ্ফর হোসেন এর পুত্র। এসময় তার কথিত চেম্বার থেকে চিকিৎসায় ব্যবহারিত সরঞ্জমাদি জব্দ করা হয় বলে জানা যায়।


থানা সুত্র জানায়, শনিবার (০২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এর নেতৃত্বে ওসি (তদন্ত) সেলিমুর রহমান, এসআই শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টেপামধুপুর হাটে অবস্থিত ‘মেডিকেল হল’ নামে চেম্বারে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।


সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি জানান, আটক হুমায়ুন কবির মিঠু রংপুর মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (রংপুর ম্যাটস) এর শিক্ষার্থী। এরইমধ্যে সে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস মেয়াদী ইন্টার্নী ডাক্তার হিসাবে কাজ করছেন। এমতঃবস্থায় সে উপজেলার টেপামধুপুর হাটে কমিউনিটি মেডিকেল অফিসার পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করছে শুনলে ওই ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তাঁর নামে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ টাইগারদের

admin June 03, 2019

অনলাইন ডেস্ক:
মুশফিক-সাকিবের ব্যাটে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। গড়লো নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে টাইগাররা।


টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে মাশরাফি বাহিনী। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩২২ রানের, যা ২০১৫ সালে ২ উইকেটে স্কটল্যান্ডের বিপক্ষে ছিল।


একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৮৮ রান করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১১ সালে ভারতের বিপক্ষে টাইগাররা করেছিল ২৮৩ রান।


ওয়ানডেতে সর্বোচ্চ রান:


শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান এটি। এর আগে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে শেরে বাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ৩২৯ রান করেছিল টাইগাররা।


২০১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তার ৭৮ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো। এছাড়া সাকিব ৭৫, সৌম্য সরকার ৪২, মাহমুদউল্লাহ ৪৬ রান করেন।


তালিকা...

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৩ : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৩ : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

admin June 03, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০১ জুন ২০১৯, শনিবার, কার্ডিফ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। এটিসহ প্রথম তিনটি ম্যাচেরই ফলাফল এক পেশে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারায় ইংলিশরা। পরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় উয়েস্ট ইন্ডিজ। এবার সে ধারায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। দলের জয়ের ভিত গড়ে দেয় কিউই বোলাররা। তাতে লঙ্কানদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে দলটি। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে দারুণ সূচনা করে গত আসরের ফাইনালিস্টরা।


লক্ষ্য ছোট হলেও দেশে শুনে ধীর গতিতে খেলার কোন চেষ্টা করেনি নিউজিল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালিয়ে রান রেটটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল তাদের। ইনিংসের প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গাকে দুটি চার মেরে মার্টিন গাপটিল জানিয়ে দেন লক্ষ্য পূরণে সিদ্ধহস্ত তিনি। আর সে লক্ষ্য পূরণ হলো খুব ভালোভাবেই। ২০৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি।


নিউজিল্যান্ডের দুই ওপেনারই প্রায় সমান গতিতে ব্যাট করেছেন। দেখার বিষয় ছিল কে আগে ফিফটি স্পর্শ করেন। শুরুতে গাপটিল এগিয়ে থাকলেও মাঝে গিয়ে যান কলিন মুনরো। শেষ পর্যন্ত গাপটিলই আগে হাফসেঞ্চুরি করেন। ৩৯ বলে ফিফটিতে পৌঁছানো এ ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫১ বলে ৭৩ রান করেন। নিজের ইনিংসটি ৮টি চার ও ২টি ছক্কায় সাজান তিনি। ৪৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন মুনরো।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় বলেই নিউজিল্যান্ডের সফল রিভিউতে লাহিরু থিরিমান্নেকে হারায় দলটি। তবে তিন নম্বরে নামা কুশল পেরেরাকে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল দলটি। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৪২ রানের জুটি গড়েছিল দলটি। কিন্তু এ জুটি ভাঙতেই যেন বদলে গেল সব। উইকেট হারানোর মিছিলে যোগ দিলেন ব্যাটসম্যানরা।


সপ্তম উইকেটে অবশ্য থিসারা পেরেরা কিছুটা সঙ্গ দিয়েছিলেন অধিনায়ককে। ম্যাচের একমাত্র অর্ধশত রানের জুটিটিও আসে এ জুটিতে। উইকেটে নেমে ধারার বিপরীতে কিছুটা আগ্রাসী ব্যাট করেন থিসারা। ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। এ দুই ব্যাটসম্যানের স্কোরবোর্ডে যোগ করেন ৫২ রান। তাতেই একশ রানের কোটা পাড় করে দলটি। শেষ পর্যন্ত ২৯.২ ওভারে ১৩৬ রান করেছে তারা।



তবে মজার একটি ব্যাপার ঘটিয়েছেন কারুনারাত্নে। লোকি ফার্গুসনের ২৭তম ওভারের চতুর্থ বলে ফ্রি হিট পেয়েছিলেন তিনি। সে বলটি স্লো বাউন্সার দিয়েছিলেন ফার্গুসন। কিন্তু সবাইকে বিস্ময় উপহার দিয়ে সে বলে না মেরে মাথা নিচু করে মারার কোন চেষ্টায় করেননি অধিনায়ক। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫২ রানের ইনিংস খেলেছেন কারুনারাত্নে। ৮৪ বলের ধৈর্যশীল ইনিংসে ৪টি চার মেরেছেন এ ব্যাটসম্যান।


এদিন শ্রীলঙ্কাকে ভুগিয়েছেন ম্যাট হেনরিই বেশি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। অথচ এ ম্যাচে খেলার কথাই ছিল না তার। দলের অন্যতম সেরা পেসার টিম সাউদি ইনজুরিতে থাকায় সুযোগ মিলে তার। সুযোগ পেয়েই যোগ্যতা প্রমাণ করেন তিনি। পেয়েছেন ৩টি উইকেট। ৩টি উইকেট পেয়েছেন ফার্গুসনও।


New Zealand vs Sri Lanka Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=rTDbt-TE1EI[/embed]

সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৩/২৯, বোল্ট ১/৪৪, ফার্গুসন ৩/২২, ডি গ্র্যান্ডহোম ১/১৪, নিশাম ১/২১, স্যান্টনার ১/৫)।


নিউজিল্যান্ড: ১৪.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, মুনরো ৫৮*; মালিঙ্গা ০/৪৬, লাকমাল ০/২৮, উদানা ০/২৪, থিসারা ০/২৫, জিবন ০/১১)।


ফলাফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।


ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

admin June 02, 2019

অনলাইন ডেস্ক:
উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সেই দলটির বিপক্ষেই লন্ডনের কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুভ সূচনা করার প্রত্যাশা টাইগারদের। অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য প্রথম ম্যাচে বাজে হারের ধাক্কা কাটিয়ে ওঠা।


এমন সমীকরণের ম্যাচে শুরুতেই ভাগ্যের খেলায় টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি


বাংলাদেশ দলের জন্য সুসংবাদ হচ্ছে, ইনজুরির শঙ্কা কাটিয়ে খেলছেন তামিম ইকবাল। অন্যদিকে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে একজন পেসার বেশি নিয়ে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না হাশিম আমলা। তার পরিবর্তে খেলছেন ডেভিড মিলার।


বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।


দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ-ফেরি বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ-ফেরি বন্ধ

admin June 02, 2019

ঝড়ো আবহাওয়ার কারণে আজ রবিবার সকাল পৌনে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ’র আরিচা অফিস সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।


ঈদের বাকি আর মাত্র দুইদিন। ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে এই রুটে। ইতোমধ্যেই রুটের দুইধার পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে জমতে শুরু করেছে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। দ্রুত ফেরি ও লঞ্চ চলাচল শুরু না হলে দীর্ঘ যানজটের আশংকা করা হচ্ছে। ভোগান্তিতে পড়বেন ওই অঞ্চলের যাত্রীরা।


বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানাচ্ছে, আবহাওয়া ভালো হলেই নৌরুটে চলাচল শুরু হবে। তবে সেটা কতক্ষণ পরে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

admin June 02, 2019

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।


আজ ভোরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


তিনি বলেন, “সকাল সাড়ে ছয়টার দিকে পাথরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় ব্যক্তি মারা যান। নিহতদের সবাই লেগুনার যাত্রী।”


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন সেই দেশে অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ বোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়টি এখনও অনিশ্চিত হয়নি।


কারণ রাখাইনে রোহিঙ্গাদের ফেরার জন্য যে ধরনের অনুকূল পরিবেশ প্রয়োজন তা সৃষ্টিতে মিয়ানমার তার প্রতিশ্রুতি রক্ষায় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। শনিবার পবিত্র মক্কা নগরীতে ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে এশীয় গ্রুপের পক্ষ থেকে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। সম্মেলনের এবারের শিরোনাম ‘মক্কা আল মোকাররমা শীর্ষ সম্মেলন : ভবিষ্যতের জন্য একসঙ্গে’।




[caption id="" align="aligncenter" width="1008"]ওআইসি’র ১৪তম সম্মেলনে মুসলিম দেশগুলোর নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসি’র ১৪তম সম্মেলনে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[/caption]

ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিকূল অর্থনৈতিক, প্রতিবেশ ও নিরাপত্তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে ব্যাপক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলা রুজুর বিষয়েও সবার সহযোগিতা কামনা করেন।


তিনি বলেন, ‘অর্থনৈতিক, প্রতিবেশ এবং নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসিকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওআইসির নিজস্ব সমস্যাগুলো মোকাবেলার সক্ষমতা থাকা উচিত।’


আবুধাবিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এর মাধ্যমেই জবাবদিহিতা এবং ন্যায়বিচারের প্রশ্নে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ তৈরি হয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়াকে এতদূর এগিয়ে নেয়ার জন্য আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানাই। আমরা ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানাচ্ছি এই মামলা রুজুর বিষয়ে স্বেচ্ছা তহবিল সংগ্রহ এবং কারিগরি সহযোগিতার জন্য।’


সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন সন্ত্রাসের বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই চালিয়ে যাই।’


সন্ত্রাস বন্ধে তিনি রিয়াদ সম্মেলনে ঘোষিত মুসলিম বিশ্বের জন্য প্রদত্ত তার ৪ দফা নীতির কথা স্মরণ করেন। যার মধ্যে রয়েছে- অস্ত্রের জোগান বন্ধ করা, সন্ত্রাসের জন্য অর্থায়ন বন্ধ করা, মুসলিম উম্মাহর মধ্যকার বিভাজন দূর করা এবং সংলাপের মাধ্যমে যে কোনো প্রকার দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান।


ফিলিস্তিন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ওআইসি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ভূখণ্ড এবং সার্বভৌমত্বের অধিকার ফিরে পাওয়া, মুসলিম বিশ্বের দেশগুলোর মর্যাদা রক্ষা এবং মুসলিম বিশ্বের দেশগুলোর জনগণের মধ্যে একতা ও সহযোগিতাকে শক্তিশালী করার ব্যাপারে আস্থাশীল ছিল। কিন্তু ৭ দশক কেটে গেছে ফিলিস্তিনিদের সমস্যার আজও সমাধান হয়নি। আমাদের জাতি এবং সম্প্রদায়গুলো এখন পর্যন্ত দ্বিধাবিভক্ত রয়েছে।’


তিনি বলেন, ‘ইসলাম একদা অন্ধকার বিশ্বে আলোকবর্তিকা নিয়ে এসেছিল। কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করার জন্য তা আজ ভুলপথে সন্ত্রাস এবং উগ্রপন্থার নীতি নিয়ে পরিচালিত হচ্ছে।’


শ্রীলংকার ধর্মীয় উপাসনালয়সহ পাঁচ তারকা হোটেলে বোমা হামলা এবং নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুটি ঘটনাতেই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং সমবেদনা প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘আমরা শ্রীলংকার সন্ত্রাসী হামলার নিন্দাও জানিয়েছি, যেখানে আমার নাতি ৮ বছরের শিশু শেখ জায়ান নিহত হয়।’


দারিদ্র্যকে সব থেকে বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর জন্য মূলত অজ্ঞতা, দুর্যোগ এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় দায়ী। এই অসামঞ্জস্য দূর করতে আমাদের যৌথভাবে অ্যাকশন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’


শেখ হাসিনা এ সময় ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আইওএম (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফরম মাইগ্রেশন)-এর উপ-মহাপরিচালক পদের জন্য বাংলাদেশের প্রার্থী অভিবাসন বিশেষজ্ঞ পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে তাদের মূল্যবান সমর্থন দেয়ার অনুরোধ জানান।


প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘মুসলিম বিশ্বকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলায় তার (বঙ্গবন্ধু) দূরদর্শিতা, সহনশীলতা এবং সমমর্মিতা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকালে সৌদি আরব পৌঁছেন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মোদি

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মোদি

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য নিশ্চিত করেছে। দুদেশের মধ্যকার সম্পর্ককে এক ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ উন্নীত করার জন্য এ সফর অনুষ্ঠিত হবে।


ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়, মোদি ইতোমধ্যে বাংলাদেশ সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং সফরের সময়সূচি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ঠিক করা হবে।


তবে মোদি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মালদ্বীপ যাবেন বলে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন। সফরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হওয়ায় ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানান, মোদি ৮ জুন মালদ্বীপ সফর করবেন।


মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ টুইটারে জানিয়েছে, সফরকালে মোদিকে দেশটির সংসদে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়ে একটি রেজল্যুশন গ্রহণ করা হয়েছে।


শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পৌঁছে দেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৬-৭ জুন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৭-১০ এপ্রিল ভারতে রাষ্ট্রীয় সফরে যান।


ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো প্রথম বিদেশি নেতাদের অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা ভারত ও বাংলাদেশের মধ্যকার ‘অসাধারণ নিবিড় ও আন্তরিক বন্ধন’ এবং দুই নেতার চমৎকার সম্পর্কের প্রতিফলন করে।


রাষ্ট্রপতি হামিদের সাথে সাক্ষাৎকালে নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার ওপর জোর দেন।


তিনি বলেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী যথাযথভাবে উদযাপনের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা উচিত।


মোদি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কটি ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে আছে।


তিনি বলেন, স্থল সীমান্ত নির্ধারণসহ বেশকিছু জটিল অমীমাংসিত সমস্যা নিরসনে গত পাঁচ বছরে দুই দেশ অত্যন্ত পরিপক্বতা এবং ধৈর্য দেখিয়েছে।


সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চমৎকার অবস্থা নিয়ে পরম সন্তুষ্টি প্রকাশ করেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন নরেন্দ্র মোদিকে পৌঁছে দেন। শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সফরে সৌদি আরব থাকায় ভারত যেতে পারেননি। এর আগে গত বৃহস্পতিবার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার নয়াদিল্লি যান রাষ্ট্রপতি হামিদ।

আজ বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

আজ বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দুর্দান্ত এক সুখস্মৃতি নিয়ে আজ থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিশ্বকাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


এই প্রোটিয়াদের বিশ্বকাপে হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। তাই দ্বাদশ বিশ্বকাপের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে পেয়ে যাওয়ায় সুখস্মৃতি নিয়েই নিজেদের মিশন শুরু করছে মাশরাফির দল।


রোববার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।


২০০৭ সালের ৭ এপ্রিল। বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফেভারিটের তকমা তোয়াক্কা না করে, বিশ্বকে চমকে দেয় টাইগাররা। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দলটি দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারায়।


ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৮৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তবে পরের দিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিং-এ লড়াইয়ে ফিরে বাংলাদেশ। তাকে সঙ্গ দেন আফতাব আহমেদ। পঞ্চম উইকেটে দু’জনে ৭৬ রান যোগ করেন।


আফতাব ২টি করে চার-ছক্কায় ৪৩ বলে ৩৫ রান করে আউট হন। তবে হাফ-সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে থেমে যান অ্যাশ। বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ১২টি চারে ৮৩ বলে ৮৭ রান করেন আশরাফুল। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে, ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


এরপর জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বাঁ-হাতি মিডিয়াম পেসার সৈয়দ রাসেল এবং তিন স্পিনার আব্দুর রাজ্জাক-মোহাম্মদ রফিক-সাকিব আল হাসানের তোপে পড়ে ১৮৪ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। রাজ্জাক ৩টি, সাকিব-রাসেল ২টি করে এবং রফিক ১টি উইকেট নেন।


তাই ১২ বছর হয়ে গেলেও, ঐ ম্যাচের সুখস্মৃতি যে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে এতে কোন সন্দেহ নেই। তারপরও বেশ টগবগে মেজাজেই আছে বাংলাদেশ। গেল মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল। ডাবলিনে অনুষ্ঠিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় তারা।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোসাদ্দেক হোসেনের ২৭ বলে অপরাজিত ৫২ রান বাংলাদেশকে শিরোপার স্বাদ এনে দেয়। বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য ২১০ রানের টার্গেট পায় টাইগাররা। সেই টার্গেট ৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। ফলে প্রথমবারের মত ওয়ানডেতে কোন টুর্নামেন্টে শিরোপার স্বাদ নিলো মাশরাফির দল।


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়নের স্বাদ নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। মূল পর্বের জন্য অংশ নেয়া প্রত্যক দলের জন্যই দু’টি করে প্রস্তুতিমূলক ম্যাচ থাকে। সেই সুবাদে বাংলাদেশের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ ছিলো পাকিস্তান ও ভারতের বিপক্ষে। দু’টি ম্যাচই ছিলো কার্ডিফে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যায়। তবে ভারতের বিপক্ষে নিজেদের গা গরম করার সুযোগ পায় বাংলাদেশ।


কিন্তু ওই ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৯৫ রানে ভারতের কাছে হারে টাইগাররা। নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ১০২ রানে ভারতের চার ব্যাটম্যানকে বিদায় দিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে ১৬৪ রানের বড় জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান চার নম্বরে নামা লোকেশ রাহুল ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত দু’জনই সেঞ্চুরি তুলে নেন।


রাহুল ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৯ বলে ১০৮ ও ধোনি ৮টি চার ও ৭টি ছক্কায় ৭৮ বলে ১১৩ রান করেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট হাতে ভারতীয় বোলারদের শাসন করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনার লিটন দাস ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লড়াই করার চেষ্টা করেছিলেন। লিটন ৭৩ ও মুশফিক ৯০ রানে থেমে যান। এরপর ৩ বল বাকী রেখে ২৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।


তাই প্রস্তুতিমূলক ম্যাচ হারের স্বাদ নিয়েও বিশ্বকাপ শুরু করতে হবে বাংলাদেশ। তবে এসবকে হারকে দূরে সরিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন উদ্যমে যে বাংলাদেশ শুরু করবে, তাতে কোন সন্দেহ নেই। কারন এখন মাশরাফি-তামিম-সাকিবদের নিয়ে গড়া দলটি ভিন্ন চিত্রের এক বাংলাদেশ। যেকোন দলকে হারানোর সামর্থ্য রাখে টাইগাররা। সেই সামর্থ্যটা কতটুকু বাংলাদেশের, সেটিই এখন দেখার বিষয়।


এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৭টি জিতেছে প্রোটিয়ারা। ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। বিশ্বকাপ ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অন্য দু’টি জয় এসেছিলো ২০১৫ সালে। দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।


বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।


দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকুয়াও, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির, তাবরিজ শামসি।

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে প্রতিনিয়ত বিপনীবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। প্রতিবারের ঈদে পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামে শাড়ি ও থ্রি-পিস। নীলফামারীর সৈয়দপুর শহরের ঈদ বাজারে বিভিন্ন পোশাকের মধ্যে ফাগুন বউ নামের শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে।


সরেজমিনে জানা যায়, ভারতের ফাগুন বউয়ের পসরা এখন সৈয়দপুরে। ভারতীয় চ্যানেল স্টার জলসায় ফাগুন বউ নামে একটি ধারাবাহিক নাটক চলছে সেই নাটকের নামে এই শাড়ির নামকরণ করা হয়েছে। সৈয়দপুরে এসব শাড়ি কিনতে নারীরা আসছেন দিনাজপুর জেলার খানসামা উপজেলা, চিরিরবন্দর উপজেলা,পার্বতিপুর উপজেলা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা, ডোমার উপজেলা,ডিমলা, কিশোরীগঞ্জ উপজেলাসহ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।


এছাড়া শিল্প-বাণিজ্যের ব্যস্ততম শহর সৈয়দপুর উপজেলা।এ শহরে খুচরা, পাইকারি পোশাক ও থান কাপড়ের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড়ও রয়েছে। এখানে বেশকিছু প্রতিষ্ঠানে স্বল্প মূল্যেও পোশাক পাওয়া যাচ্ছে।


দিনাজপুরের পাবর্তীপুর শহর থেকে সৈয়দপুর প্লাজায় সুপার মার্কেটে আসা একজন বলেন, সৈয়দপুরে কেনাকাটার পরিবেশটা অত্যন্ত ভাল। ঈদ বাজার বলেই ভিড় প্রচুর। তবে এখানে সাশ্রয়ী দামে সব পোশাক কিনতে পাওয়া যায়।


এই মার্কেটগুলোতে সারারাত বেচাবিক্রি চলে। বাজারে তাঁত, কাতান, জামদানি ও বুটিক শাড়ি ছাড়াও মেয়েদের গাউন, থ্রি-পিস তো আছেই। তবে শাড়ি-কাপড়ের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফাগুন বউ শাড়ি। এ শাড়ির দাম আট হাজার টাকা।


সৈয়দপুর ঈদ বাজারে বেচা-কেনা বেড়ে যাওয়ায় দোকানিগণ সারা রাত ধরে জনস্বার্থে খোলা রাখছেন তাদের প্রতিষ্ঠানটি। শহরে নিরাপত্তা জোরদার থাকায় আশপাশের উপজেলা থেকে ক্রেতা সাধারণ তাদের চাহিদামত পোশাক কিনে বাড়ি ফিরছেন।


অন্যদিকে নিউ ক্লথ মার্কেট, পৌর বাজার, শেরেবাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদের সুপার মার্কেট, এসআর প্লাজা, শহীদ ডা. জিকরুল হক সড়কের পৌর মার্কেট, কারখানা গেট বাজার, ক্যান্ট বাজার, সবখানে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।


নিউ ক্লথ মার্কেটের বিভিন্ন দোকানে ভারতীয় পাঞ্জাবির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। ১২শ টাকা থেকে শুরু ১০ হাজার টাকা মূল্যের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে ওই প্রতিষ্ঠানে।

ফিঞ্চ-ওয়ার্নারে সহজ জয় পেল অজিরা

ফিঞ্চ-ওয়ার্নারে সহজ জয় পেল অজিরা

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
১ বছর নিষেধাজ্ঞা কাটানো ডেভিড ওয়ার্নার প্রত্যাবর্তনে দেখা দিলেন পুরনো রূপে। তাকে যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুজনের দুর্দান্ত ফিফটিতে আফগানরদের ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া।


ব্রিস্টলে শনিবার (১ জুন) চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ছুড়ে দেওয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৯৬ রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। এর মধ্যে ফিফটি তুলে দেন ফিঞ্চ। তার ৪৯ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হয় ১৬তম ওভারে গুলবাদিন নায়িবের বলে। ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো।


অধিনায়কের বিদায়ের পর হাত খুলতে শুরু করেন বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে ১২ মাস নিষিদ্ধ থাকার পর এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরা ওয়ার্নার। উসমান খাজাকে নিয়ে ৬০ রানের জুটি গড়ার পথে ওয়ার্নার একাই করেন ৩২ রান। সঙ্গী খাজা ১৫ রান করেই রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন।


ফেরার প্রথম ম্যাচেই ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। ৭৪ বলে হাফসেঞ্চুরি পান তিনি। তার মতো একই অপরাধে ১২ মাস নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ মাত্র ১৮ রান করে আফগান স্পিনার মুজিব উর রহমানের শিকার হয়ে ফিরলেও সাবেক ডেপুটির সঙ্গে যোগ করেন ৪৯ রান।


স্মিথ যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৩ রান দূরত্বে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। ক্রিজে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অজি অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে অল্পের জন্য প্রত্যাবর্তনেই সেঞ্চুরি মিস করেন ওয়ার্নার। রয়ে যান ৮৯ রানে অপরাজিত। তার এই ১১৪ বলের ইনিংসটি ৮ চারে সাজানো।
বল হাতে ১টি করে উইকেট পান আফগানিস্তানের মুজিব, গুলবাদিন ও রশিদ খান।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। মাত্র ৫ রান তুলতেই দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরুতুল্লাহ জাজাইয়ের উইকেট হারায় মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা দলটি। এরপর রহমত শাহ (৪৩), গুলবাদিন (৩১), নাজিবুল্লাহ জাদরান (৫১) ও রশিদ খানের (২৭) ইনিংসে ভর করে ২০৭ রানের সংগ্রহ পায় আফগানরা।


বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ২ উইকেট গেছে মার্কাস স্টয়নিসের ঝুলিতে। বাকি ১ উইকেট মিচেল স্টার্ক।


ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার।

পঞ্চগড়ে শিশুদের মাঝে স্বপ্নকথা সাহিত্য পরিষদের ঈদ উপহার বিতরণ

admin June 02, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দুস্থ্য শিশুদের মাঝে কাপড় বিতরণ করেছে স্বপ্নকথা সাহিত্য পরিষদ, রংপুর বিভাগ। স্বপ্নকথা সাহিত্য পরিষদের আয়োজনে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়।


শনিবান দুপুরে জেলা সদরের নজরুল পাঠাগারে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়। এসময় সমগ্রী পেয়ে আনন্দ উৎসাহে মেতে উঠে শিশুরা।


এসময় উপস্থিত ছিলেন, কবি সুমন রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (স্বসাপ), কবি নিলুফা ইয়াছমিন সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ), কবি মুক্তা খানম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ (স্বাসাপ), এ্যাড. আরাফাত হোসেন জনি সহ সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ) কবি আব্দুল্লাহ খান মামুন কার্যকরি সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ)।


Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three