বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

admin June 05, 2019

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতি টীকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


জ্যোতি টীকাদারের গলার সামনের অংশে কালো দাগ রয়েছে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার।


জ্যোতির পরিবার দাবি করছে, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে এসআই আলমগীর জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে জ্যোতির বাসায় যান তারা। এ সময় তার পরিবার জানায়, রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জ্যোতিকে পাওয়া যায়। তখন তাদের বাসায় শুধুমাত্র জ্যোতি ও তার স্ত্রী ছিলেন।


আলমগীর বলেন, ‘জানতে পেরেছি, রাতে কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জ্যোতি তার রুমের দরজা লাগিয়ে দেন। তার স্ত্রী পাশের রুমে রাতযাপন করেন। এর মধ্যে কারো সঙ্গে তার কথা হয়নি। রাতে আর কেউ কারো খোঁজ নেননি।’


এসআই জানান, দুপুরেও ঘুম থেকে উঠছেন না দেখে জ্যোতির রুমের চাবি এনে দরজা খোলেন স্ত্রী। দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে পাশের বাসায় বসবাসরত শ্বশুরকে ফোন করেন তিনি। তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে বঁটি দিয়ে ওড়না কেটে ছেলেকে নিচে নামান।


এসআই আলমগীর হোসেন মজুমদার জ্যোতির মৃতদেহের বর্ণনা দিয়ে বলেন, ‘তার জিহ্বা বের করা অবস্থায় দাঁত দিয়ে চেপে ছিল। গলার সামনের অংশে কালো দাগ রয়েছে, চেহারা কিছুটা কালো হয়ে গেছে। পায়ের নিচও কালো হয়ে গেছে। তবে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঈদের দিনের সাজ হবে যেমন

ঈদের দিনের সাজ হবে যেমন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদ মানেই আনন্দ আর আনন্দ মানেই নতুন পোষাকের সঙ্গে সুন্দর সাজে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। তাই সেই সাজটা হওয়া চাই আকর্ষণীয় এবং মানানসই। তা ছাড়া ঈদের সাজটা সুন্দর না হলে যেন ঈদ উৎসবটাই ম্লান হয়ে যায়। মেয়েদের সাজে সময় ও আবহাওয়া বুঝে নেওয়া উচিত।


আবার হাওয়া বুঝে ট্রেন্ড বদল করাও যে আরেকটি ফ্যাশন। সাজের ক্ষেত্রে গত দুই বছরে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মেয়েদের কাছে নো মেকআপ লুকই বেশি পছন্দের। তা ছাড়া এবারের ঈদটাও হবে তীব্র গরমের ভিতর। তাই সাজগোজে যত সাধারণ থাকা যায় ততই ভালো। তবে পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপ নেওয়াটা বুদ্ধিমানের


ঈদের আনন্দের পূর্ণতা পায় নতুন জামা-কাপড়, সাজসজ্জা, আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাওয়া এবং বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে। তাই সবার মাঝে নিজেকে আকর্ষণীয় রাখতে যা করতে পারেন।


ঈদের দিনে সকালে ঘুম থেকে ওঠার পর গোসলটা সেরে নিলে সারাদিনের জন্য টেনশনমুক্ত থাকা যায়। এরপর নতুন পোশাক পরে দিনের শুরু।



কেমন হবে ঈদের দিনের পোশাক

ঈদের দিন একটু আরামদায়ক পোশাক পরিধান করাই ভালো। এক্ষেত্রে হালকা সুতি হলে বেশি ভালো হয়। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, জিন্স যেটাই হোক তার সঙ্গে ম্যাচিং করে পরা যায় দুটি চুড়ি, পায়ে দুই ফিতার চটি। সবার মধ্যেই খুশিখুশি ভাবটা থাকে, তাই সাজগোজের ব্যাপারটিও এ সময় বেশি প্রাধান্য পায়। তবে এদিন শিফন, জর্জেট, সুতি, ঢাকাই জামদানি, মসলিন, টাঙ্গাইলের জামদানি কাপড়গুলোও পরতে পারেন। কারণ এগুলো হালকা হওয়ায় খুব আরামদায়ক হবে।



সুন্দর লুকে নিজেকে উপস্থাপন

ঈদের দিনে এত কাজের ভিড়েও নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হলে একটু সচেতন হতেই হয়। আগে ঈদের দিনে সাজটাকে তিন ভাগে ভাগ করে নিন। সে অনুযায়ী পরিকল্পনা করুন সকাল, দুপুর ও রাতের সাজ এবং পোশাক কী হবে।



সকালের সাজ

সকালে একটু-আধটু কাজের চাপ থাকে, তাই চলাফেরা করতে সহজ হয় এমন কোনো পোশাক বেছে নিন। সকালের আবহাওয়ার সঙ্গে মানানসই কোনো হালকা কালারের পোশাক পরতে পারেন। মেকআপের শুরুতে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিন টোনের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন দিয়ে পাউডার ভালোভাবে লাগিয়ে নিন। সকাল বেলায় ভারী মেকআপ না নেওয়াই ভালো। এ সময় চোখে কাজল পরতে চাইলে কালো না পরে ব্রাউন কালার বেছে নিতে পারেন।


এছাড়া সালোয়ার-কামিজের সঙ্গে কেমন সাজ নেবেন এ প্রসঙ্গে বিউটি এক্সপার্ট শারমিন আখতার বলেন, সকালে সুতির সালোয়ার-কামিজের সঙ্গে সাজটা একেবারে শুভ্র ও ন্যাচারাল হবে। চোখে কাজল এবং ঠোঁটে ন্যাচারাল কালারের লিপস্টিক লাগিয়ে নিলে চেহারায় সকালের শুভ্রতার একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে। চুলটা এ সময় বাঁধা থাকবে।



দুপুরের সাজ

ঈদের দিন দুপুরে বাড়িতেই থাকার চেষ্টা করুন। দুপুরে হালকা রঙের পোশাক বেছে নিন। আর সাজের ক্ষেত্রে ফাউন্ডেশনের সঙ্গে পাউডার মেখে হালকা করে ব্লাশন বুলিয়ে নিন দুই গালে। আর দিতে পারেন লিপগ্লোস। চোখের সাজে ভিন্নতা আনতে শ্যাডো আর আইলাইনার দিন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে আর গলায় ছোট গয়না পরুন।


দুপুরে আইশ্যাডোর রঙের সঙ্গে ম্যাচ করতে পারেন, আবার কন্ট্র্যাস্টও করতে পারেন। চোখের পুরোটা পাতায় বেজ কালার করে নিন। তারপর অন্য কালারগুলো লাগান। চোখের লেশের কোল ঘেঁষে পেনসিল আইলাইনারের টান আবার আউটার কর্নারটাও একটু টেনে দিতে পারেন। গালে আলতো করে একটু ব্লাশন ছুঁইয়ে নিন। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন।



রাতের সাজ

রাতে আপনি আপনার ইচ্ছেমতো সাজুন। বাইরে গেলে শাড়ি পরুন। বাঙালি নারীর শাড়িতেই পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায়। মুখ, গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজিয়ে মুখে চেপে মেকআপ বসিয়ে নিন। চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করুন।


রাতের সাজে শাড়ি খুব বেশি গর্জিয়াস হলে মেকআপটা পরিচ্ছন্ন ও উজ্জ্বল হবে। চোখের ওপর অ্যাকোয়া ব্লু এবং গ্রে আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে লাগান। চোখের ইনার কর্নারে গোল্ড বা শিমারি পিঙ্ক আইশ্যাডো স্মাজ করে লাগিয়ে নিন। তবে ব্লাশনের রং বেশি উজ্জ্বল না হওয়াই ভালো। হালকা রঙের লিপস্টিক রাতের সাজের জন্য বেশি মানানসই হবে।

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা ঈদ অনুষ্ঠান। এবার দেখে নেয়া যাক বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের দিন কি কি অনুষ্ঠান থাকছে।



বাংলাদেশ টেলিভিশন


বেলা ১১.০০ ঈদ দেশে দেশে। দুপুর ১২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়ের হাতে বেহেস্তের চাবি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা। বেলা ২.৪৫ দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: কোনাল ও বাপ্পা মজুমদার)।


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৪.০৫ ইচ্ছে করে পাখির মতো উড়তে। ৪.৪০ অবসরে আনন্দ। ৫.০৫ নৃত্যের তালে তালে। সন্ধ্যা ৬.৩০ ছায়াছন্দ। ৭.২০ ধারাবাহিক নাটক অচিন সীমান্তে; রচনা মামুনুর রশীদ; অভিনয়: মামুনুর রশীদ, আহমেদ রুবেল, মাজনুন মিজান, জয় রাজ, খায়রুল আলম সবুজ, সুষমা সরকার।


রাত ৮.৪৫ নাটক ভ্রান্তি; রচনা: এজাজ মুন্না; অভিনয়: মৌ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ঊর্মিল শ্রাবন্তী কর। ১০.২০ আনন্দ মেলা।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।



চ্যানেল আই


সকাল ৯.৪৫ ১৯১তম শোলাকিয়া ঈদ জামাত (সরাসরি)। ১০.৪০ পূরবী ঈদ আনন্দ। বেলা ১১.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলোয় ভুবন ভরা; অভিনয়: সাইফ খান, মিষ্টি মারিয়া প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাত্রির যাত্রী; অভিনয়: মৌসুমী, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ।


সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়; অভিনয়: বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা; অভিনয়: পরীমনি ও ইরফান সাজ্জাদ। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি জীবন ছবি; পরিচালনা: পিকলু চৌধুরী; অভিনয়: সজল, তানজিকা আমিন প্রমুখ।


বিকেল ৪.৩০ ধারাবাহিক নাটক ম্যারিজ পয়েন্ট; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬.০০ নাটক ঠিক ঠিকানা; পরিচালনা: রাফাত মজুমদার; অভিনয়: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া। ৭.০০ ধারাবাহিক নাটক লাভ মিটার; পরিচালনা: ফিরোজ খান; অভিনয়: নাঈম, শবনম ফারিয়া প্রমুখ।


বিকেল ৫.৪০ এন্ড্রু কিশোরের গান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক জয় হলো জয়দেবপুরে; রচনা: ফরিদুর রেজা সাগর; নাট্যরূপ ও পরিচালনা; আফজাল হোসেন; অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক বামদিক থেকে চলুন; রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান; অভিনয়: সজল, মিষ্টি প্রমুখ।


রাত ৯.৩৫ নাটক আবার যদি দেখা হয়; রচনা: কাজী শাহেদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: নিলয়, বৃষ্টি প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।


রাত ৮.০০ নাটক ওপারে আকাশ; পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, মম। ৯.০০ নাটক মুখচোরা মজনু; পরিচালনা: মিজানুর রহমান; ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা; পরিচালনা: অনন্য মামুন; অভিনয়: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।



দেশ টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামীর সংসার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও দিঠি আনোয়ার)।


সন্ধ্যা ৬.১৫ ধারাবাহিক নাটক তাদের খাড়া দুটো শিং; কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ; অভিনয়: এ্যালেন শুভ্র, নাদিয়া নদী প্রমুখ। ৭.৩৫ নাটক ইয়েস; গল্প: সাব্বির চৌধুরী; রচনা: রুম্মান রশীদ খান; পরিচালনা: তপু খান; অভিনয়: নিশো, শখ প্রমুখ। রাত ৮.৪৫ নাটক দ্য নোটবুক;রচনা: গোলাম সারোয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, ফারিন প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (শিল্পী: এস আই টুটুল)।



দীপ্ত টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুড়ে যায় মন; অভিনয়: পরীমনি, সাইমন সাদিক। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া; অভিনয়: শাকিব খান, বিদ্যা সিনহা মিম। সন্ধ্যা ৬.০০ নাটক আইজু দ্য ভাই; রচনা: ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক মার ঘুরিয়ে; রচনা ও পরিচালনা প্রীতি দত্ত; অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।



এটিএন বাংলা


সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ১.৩০ ঈদের খুশি। ২–২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাগল মানুষ। অভিনয়: শাবনূর।


রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: স্বামী স্ত্রীর টক্কর; পরিচালনা: শামীম জামান; অভিনয়: আ খ ম হাসান, এ্যানি খান, ফারজানা রিক্তা প্রমুখ। ৮.৩০ নাটক ভুল ভাঙাতে ভুল করা; রচনা ও পরিচালনা: হানিফ সংকেত; অভিনয়: আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র;রচনা: শফিকুর রহমান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়: আনিসুর রহমান মিলন, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি প্রমুখ। ১০.৩০ মনের ফ্রেমে তুমি (শিল্পী: ইভা রহমান)। রাত ১১.৩০ টেলিছবি বাও বাতাস; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।



একুশে টিভি


সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।


সন্ধ্যা ৬.০০ নাটক তুমি আমারই;রচনা: রাজিব আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ। ৭.৩০ ধারাবাহিক নাটক গল্পটি শেষ হয়নি; রচনাও পরিচালনা: মোহন খান; অভিনয়: সজল, ভাবনা, নাজিরা মৌ প্রমুখ।


সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ ধারাবাহিক নাটক নো অজুহাত;রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান; অভিনয়: জাহিদ হাসান, সাজু খাদেম, রুনা খান প্রমুখ।



এনটিভি


ঈদের দিন


সকাল ৮.৩০ ঈদের জামাত। ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি এক হৃদয়হীনা; রচনা ও পরিচালনা: শিহাব শাহীন; অভিনয়: অপূর্ব, অর্ষা, আলিফ প্রমুখ।


বিকেল ৫.১৫ আকাশ ভরা তারা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক রং চা; রচনা: এজাজ মুন্না; পরিচালনা: অসীম গোমেজ; অভিনয়: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক সৌদি গোলাপ; রচনা: বৃন্দাবন দাশ; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী প্রমুখ।


রাত ৮.০৫ নাটক আমার হাতটা একটু ধরো; রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। ৯.০৫ ডান্স ডান্স। ৯.৪৫ ধারাবাহিক নাটক মতলব; রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়: মীর সাব্বির, অহনা, মাজনুন মিজান প্রমুখ। ১১.১০ নাটক ভাই, পারলে মাফ করবেন; গল্প: আমিনুল ইসলাম অনীক; চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। ১২.৩০ আকাশ ভরা তারা।



আরটিভি


ঈদের দিন


সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার; অভিনয়: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ।


সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত; রচনা: সাজিন আহমেদ; পরিচালনা: মিলন ভট্টাচার্য্য; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৭.১০ ধারাবাহিক নাটক ধামাকা অফার; রচনা ও পরিচালনা: মাসুদ সেজান; অভিনয়: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ৭.৫০ মোশাররফ উত্সব।


রাত ৮.৩৫ নাটক মামুন মামা; রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম; অভিনয়: জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তালমিছরি? না হাওয়াই মিঠাই! রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ। ১০.০০ নাটক শেষের অপেক্ষায়; রচনা: মোহন আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ; অভিনয়: রিয়াজ, মম প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে; রচনা: রাজিবুল ইসলাম; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া প্রমুখ। ১১.৩০ চলো দিগন্তে; রচনা: হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম; পরিচালনা: আর বি প্রীতম; অভিনয়: জোভান, টয়া প্রমুখ। ১১.৫০ টেলিছবি আনোয়ার দি প্রোডাকশন বয়; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।



বৈশাখী টিভি


সকাল ১০.১৫ ইচ্ছে ঘুড়ি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ ফানি মোমেন্ট। বেলা ১.০০ শুধু সিনেমার গান। ১.৩০ প্রিয় শিল্পীর সেরা গান।


রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান। ৯.১০ধারাবাহিক নাটক আয়না মতি। ১০.৩০ ধারাবাহিক নাটক ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা মন যেখানে হৃদয় সেখানে; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।



বাংলাভিশন


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তরাঞ্চলের দিনাজপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি এলাকায় পালন করা হয়েছে পবিত্র ইদুল ফিতর। এসব এলাকায় সকালে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


দিনাজপুর সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন গ্রামের ২ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল ফিতরের নামায আদায় করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমাম মতি করেন মাওলানা সাইদুর রহমান । শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত প্রায় তিন শতাধিক মুস্ল্লী এখানে নামাজ অংশ নেয়।


এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, বালান্দর, কাহারোল উপজেলার জয়নন্দহাট, মুকুন্দপুর, গড়েয়াবাজার মাঠ, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ডেম মাঠ খানসামার পাকেরহাট,বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে এবং জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করে আরো প্রায় দু’হাজার পরিবার।


অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও আগাম ঈদ উদযাপন করা হয়। মঙ্গলবার (৪জুন) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন মওলানা ইমান আলী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রাম গুলো হল,কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ, মুন্সিপাড়া।


কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন, বংশানুক্রমে ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছেন।


নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মুসল্লিরা। এরপর পারস্পরিক কুশল বিনিময়, কোলাকুলি আর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই সব স্থানে ঈদ উদযাপন করার মতবাদ থেকেই একদিন আগেই ঈদ উদযাপনে কথা জানালেন জামাতের মুসুল্লিরা।

দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

admin June 05, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বাসের ধাক্কায় ২ জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের জেলার সদর উপজেলার রামডুবি নামক এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রানীগঞ্জ আটবাড়ী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও একই এলাকার আব্দুল্লাহ’র ছেলে মমিনুল ইসলাম (২৪)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে রামডুবি এলাকায় একটি দ্রুতগামী বাস পিছন দিক থেকে সৈয়দপুরগামী একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়, আহত হয় মটরসাইকেলে থাকা আরও একজন। তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ উদ্ধার মরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।


দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শামসুল নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

কাউনিয়ায় এসএসসি'১৯৯৬ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় এসএসসি'১৯৯৬ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin June 05, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপর:
উত্তরের জেলা রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর এসএসসি/১৯৯৬ইং ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯ রমজান) কাউনিয়া কলেজের প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব এর উদ্যোগে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির শিক্ষক হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রেসক্লাব কাউনিয়া’র সভাপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি/১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ব্যবসায়ী ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, এসআই দিলীপ, কাষ্টমস অফিসার সুজন, সাংবাদিক মিজানুর রহমান ও জহির রায়হান, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল, শিক্ষক আফরোজা সুলতানা, কৃষি অফিসার আব্দুল লতিফ, এডভোকেট গফ্ফার, আব্দুল আজিজ, ডাঃ মলিন, ব্যাংকার আবু সাঈদ, শিক্ষক আশরাফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, শিরীন আক্তার, ব্যাংকার শহিদুল ইসলাম, শিক্ষক মিরা, এনজিও অফিসার হুমায়ুনসহ বন্ধুমহল।


এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

প্রথমবারের মতো হাসপাতালে ঈদ করছেন খালেদা

প্রথমবারের মতো হাসপাতালে ঈদ করছেন খালেদা

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
এবার নিয়ে পঞ্চম বারের মতো কারা হেফাজতে ঈদ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে চারবার তিনি কারাগারে ঈদ করেন। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অবস্থান করছেন। তাই সেখানেই কাটছে তার এবারের ঈদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিএনপি এবং সরকার ও হাসপাতালপক্ষ পাল্টা বক্তব্য দিচ্ছে।


বিএনপি বলছে, খালেদা জিয়া খুবই অসুস্থ। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। গত ২৪ মে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেন চিকিৎসা না দিয়ে সরকার কি খালেদা জিয়াকে হত্যা করতে চায়? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দী অবস্থায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।


এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও বিএনপির মুক্তি দাবি প্রসংগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে মেরে ফেলার মতো এতটা নিষ্ঠুর নয় আওয়ামী লীগ সরকার। খালেদা জিয়ার মু্ক্তির জন্য সরকারের ওপর যে চাপ সৃষ্টি করা দরকার ছিল বিএনপি তাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।


অপরদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক গত ২৯ মে সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে মাহবুবুল হক বলেন, খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। আর্থারাইটিসের অনেক উন্নতি হচ্ছে। তার জিহ্বায় যে ঘা হয়েছিল, সেটা আমাদের প্রায় সবার মুখেই হয়। সেটা অন্য কিছু না। জিহ্বার ঘা ৯০ শতাংশ সেরে গেছে। তিনি রোজা রাখছেন। ছোলাসহ অন্য স্বাভাবিক খাবারও খাচ্ছেন।


জানা গেছে, হাসপাতালে খালেদার সঙ্গে আছেন গৃহকর্মী ফাতেমা। তার তৈরি খাবার ও পরিবার থেকে পাঠানো খাবার ঈদের দিন খাবেন খালেদা জিয়া।


এবার ঈদের দিন দলের সিনিয়র নেতারা প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউ যাবেন। সেখান থেকে বনানীতে খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।


ঈদের দিন বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।


এবার নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে ঈদ হবে পঞ্চমবার। এর আগে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু’টি ঈদ কারাগারে কাটাতে হয়েছে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে। জাতীয় সংসদ ভবন এলাকায় ঘোষিত সাবজেলে ওই দুই ঈদে খালেদা জিয়ার পাশের আরেকটি সাবজেলে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।


জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাবজেলে থাকার সময় ২০০৭ সালের ১৪ অক্টোবর প্রথম উদযাপিত হয় রোজার ঈদ। এরপর ২০০৭ সালের ২১ ডিসেম্বর কোরবানির ঈদও ওই সাবজেলেই উদযাপন করেন তিনি। ওই কারাগারে ৩৭২ দিন কাটানোর পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বরে মুক্তি পান।


খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি রাজনীতিতে যোগ দেয়ার পর কয়েকবার গ্রেপ্তার হন। এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর তিনি গ্রেপ্তার হন। তবে তখন তাকে বেশিদিন বন্দি থাকতে হয়নি।


বিএনপি সূত্রে জানা যায়, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে পারেন। তারেক রহমানের পরিবার, কোকোর স্ত্রী ও মেয়েরা লন্ডনে থাকায় খালেদা জিয়ার ভাই, বোন ও তাদের ছেলে-মেয়েরা কারাগারে দেখা করতে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছর দণ্ডিত খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৭ : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৭ : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা

admin June 05, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০৪ জুন ২০১৯, মঙ্গলবার, কার্ডিফ। বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের ৭ম ম্যাচ। Afghanistan VS Sri Lanka. বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৩৬.৫ ওভাওে ২০১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আফগানিস্তানের লক্ষ্য ৪১ ওভারে ১৮৭ রান। খুব কঠিন কিছু নয়। কিন্তু মামুলি এই টার্গেটও তাড়া কওে জিততে পারেনি আফগানিস্তান। কার্ডিফে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ম্যাচটি জিতেছে ৩৪ রানে।


দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ম্যাচটি হাতে এনে দিয়েছেন নুয়ান প্রদীপ। আফগানিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দেন এই পেসারই।


ওপেনিংয়ে নেমে ২৫ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন হজরতউল্লাহ জাজাই। তারপরও ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। ষষ্ঠ উইকেটে হাল ধরেন অধিনায়ক গুলবাদিন নাইব আর নাজিবুল্লাহ জাদরান, যোগ করেন ৬৪ রান।


নাইবকে (২৩) এলবিডব্লিউ করে এই জুটিটিও ভেঙে দেন প্রদীপ। এরপর একাই লড়াই করে গেছেন জাদরান। কিন্তু ৫৬ বলে ৪৩ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি রানআউটের কবলে পড়লে আর স্বপ্নপূরণ হয়নি আফগানিস্তানের।


শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ৪টি আর লাসিথ মালিঙ্গা নিয়েছেন ৩টি উইকেট। এর আগে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৩৬.৫ ওভারেই ২০১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক দফা খেলা বন্ধ থাকার পর ওভার কমিয়ে দেয়া হয়। তবে বৃষ্টির আগেই কাজের কাজ সেরে নিয়েছিল আফগানরা। ৩৩ ওভারে যখন খেলা বন্ধ হয়, ৮ উইকেটে শ্রীলঙ্কা তখন ১৮২ রানে। পরে দ্বিতীয়বার খেলা শুরু হলে ৪১ ওভার করা হয়। তারপরও পুরো ওভার খেলতে পারেনি লঙ্কানরা।


অথচ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে আর কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে তুলেন ৯২ রান। করুনারত্নে ৩০ রান করে ফিরলেও ২১ ওভারেই ১ উইকেটে ১৪৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা।


কিন্তু ২২তম ওভারে এসে চমক দেখালেন মোহাম্মদ নবী। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে (২৫) ইনসাইড এজে বোল্ড করেন। চতুর্থ বলে কুশল মেন্ডিসকে (২) স্লিপে বানান ক্যাচ। এক বল বিরতি দিয়ে ওভারের শেষ ডেলিভারিতে একইভাবে স্লিপে ক্যাচ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (০)।


১ উইকেটে ১৪৪ রান তোলা শ্রীলঙ্কা পরিণত হয় ৪ উইকেটে ১৪৬ রানে। ২ রানেই হারায় ৩ উইকেট। লঙ্কানদের সেই ধাক্কা কাটিয়ে উঠার সুযোগ না দিয়ে পরের ওভারে আঘাত হানেন পেসার হামিদ হাসান। এবার উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের ক্যাচ ধনঞ্জয়া ডি সিলভা, রানের খাতা খোলার আগেই।


 

এমন পরিস্থিতিতে বোকার মত রানআউট হন থিসারা পেরেরা (২)। ১০ রান করে দৌলত জাদরানের বলে বোল্ড হন ইসুরু উদানা। শেষ পর্যন্ত ধৈর্য্য ধরে রাখতে পারেননি কুশল পেরেরাও। লঙ্কান এই ওপেনারের ৮১ বলে ৮ বাউন্ডারিতে গড়া ৭৮ রানের ঝকঝকে ইনিংসটি থামে রশিদ খানের বলে উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের ক্যাচ হয়ে।


শেষ ২ উইকেটে আর ২১ রান যোগ করতে পেরেছে লঙ্কানরা। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ১৩ বলে ১৫ রান করা সুরাঙ্গা লাকমল।


আফগানিস্তানের পক্ষে ৩০ রান খরচায় ৪টি উইকেট নেন মোহাম্মদ নবী। ২টি করে উইকেট শিকার রশিদ খান আর দৌলত জাদরানের।



Afghanistan vs Sri Lanka Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=EPm4YVbeHTM[/embed]

সংক্ষিপ্ত স্কোর-


টস: আফগানিস্তান


শ্রীলঙ্কা: ২০১ (৩৬.৫ ওভার)
কুশল ৭৮, করুণানারত্নে ৩০, থিরিমান্নে ২৫
নবী ৩০/৪, রশিদ ১৭/২, দৌলত ৩৪/২।


আফগানিস্তান: ১৬৩ (৩২.৪ ওভার)
নাজিবুল্লাহ জাজাই ৩০, নাইব ২৩, নবী ১১, শাহজাদ ৭।
প্রদীপ


ফল- ৩৪ রানে জয়ী শ্রীলঙ্কা।

ভারতেও ঈদ বুধবার

ভারতেও ঈদ বুধবার

admin June 05, 2019
ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। দেশটির ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এদিকে খালিজ টাইমসের খবর বলছে, সোমবারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব ও আরব আমিরাত আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে চাঁদ দেখা দেছে। চাঁদটি খুব পরিষ্কারভাবে দেখেছেন অনেকেই। তাই ভারতজুড়ে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

অপরদিকে পার্শ্ববর্তী অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (৫ জুন) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যার পর কলকাতার মসজিদ-ই-নাখোদা মারকাজি রুয়াত-ই-হিলাল কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানেও আগামীকাল ঈদ

পাকিস্তানেও আগামীকাল ঈদ

admin June 05, 2019

পাকিস্তানে আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাজেই আগামীকাল বুধবার দেশটিতে ঈদ উদযাপিত হবে। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে রুইত-ই-হিলাল কমিটির প্রধান মুফতি মুনিব উর রহমান মঙ্গলবার চাঁদ দেখার কথা ঘোষণা করেছেন।


তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর তিনি পেয়েছেন। এছাড়া চাঁদ দেখা যাওয়ার খবর তাদের কাছে ক্রমাগত আসতেছে।


এদিকে ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। দেশটির ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে এমন তথ্য পাওয়া গেছে।


খালিজ টাইমসের খবর বলছে, সোমবারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব ও আরব আমিরাত আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে।


মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে চাঁদ দেখা দেছে। চাঁদটি খুব পরিষ্কারভাবে দেখেছেন অনেকেই। তাই ভারতজুড়ে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার নয়, ঈদ আগামীকাল বুধবার

বৃহস্পতিবার নয়, ঈদ আগামীকাল বুধবার

admin June 05, 2019
বৃহস্পতিবার নয়, আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এর আগে রাত ১০টা ৪২ মি‌নি‌টে গণমাধ্যমেকে জানান, ফের বৈঠকে বসেছে চাঁদ দেখা ক‌মি‌টি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চাঁদ দেখা নিয়ে ব্রিফিং করবেন বলে জানান তিনি।

আজ রাত সোয়া ১১টার ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের সব আলেম ওলামাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জেনেছিলাম যে দেশের কোথাও থেকে চাঁদ দেখা যায়নি। সেই কথার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদুল ফিতর বৃহস্পতিবার। তবে রাতে জেলা প্রশাসক কুড়িগ্রাম ও পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লালমনিরহাটের জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন, সেখানে ১১ জন চাঁদ দেখেছেন। এ খবর জানার পর সিদ্ধান্ত পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

তবে রাত ১১টায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে ফের বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেই বৈঠকে বৃহস্পতিবার নয় আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে ঘোষণা দেয়া হয়।
বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৬ : ইংল্যান্ড বনাম পাকিস্তান

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৬ : ইংল্যান্ড বনাম পাকিস্তান

admin June 05, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন

বিশ্বকাপ ডেস্ক:
৩ জুন ২০১৯ সোমবার, নটিংহাম। বিশ্বকাপের ১২তম আসরের ৬ষ্ঠ ম্যাচ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের পর এ ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ফেবারিট শক্তিশালী ইংল্যান্ডকে ১৪ রানে হারায় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৪ রান করে ইংল্যান্ড।


নটিংহামে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগান পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। তারা দলকে ৮৫ বলে ৮২ রানের সূচনা এনে দেন। তবে ৪০ বলে ৩৬ রান করা জামানকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন ইংল্যান্ডের স্পিনার মঈন আলী। এরপর বেশি দূর যেতে পারেননি আরেক ওপেনার ইমামও। বক্তিগত ৪৪ রান করে মঈনের দ্বিতীয় শিকার হন তিনি।


দলীয় ১১১ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। মারমুখী মেজাজে ব্যাট করার পাশাপাশি দলের স্কোর বড় করছিলেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দলের স্কোর দু’শর কাছাকাছি নিয়ে যান। আর তখনই পাকিস্তান ব্যাটিং লাইন-আপে তৃতীয়বারের মত আঘাত হানেন মঈন। বিদায় করেন ৪টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৩ রান করা বাবরকে । ভেঙ্গে যায় হাফিজের সাথে ৭৬ বলে গড়ে উঠা ৮৮ রানের জুটি।


বাবরকে হারানোর পর ক্রিজে হাফিজের সঙ্গী হন অধিনায়ক সরফরাজ আহমেদ। এই জুটিও ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। এতে ৩শতাধিক রানের পথ পেয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন হাফিজ। ইংল্যান্ডের পেসার মার্ক উডের শিকার হবার আগে ৬২ বলে ৮৪ রান করেন হাফিজ। ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন এ অলরাউন্ডার।


দলীয় ২৭৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন হাফিজ। তখন ম্যাচের ৪৩ ওভার চলছিলো। এরপর সরফরাজ ৫টি চারে ৪৪ বলে ৫৫ করে বিদায় নিলেও শেষদিকে, হাসান আলি ৫ বলে ও শাদাব খান ৪ বলে ১০ রান করে করলে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রানের বড় সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান। ইংল্যান্ডের ক্রিস ওকস ও মঈন ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেছেন উড।


৩৪৯ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় ৮ রান তুলে ফিরে যান। ইনিংসের শুরুতেই বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই পাকিস্তানকে সাফল্য এনে দেন পাকিস্তানের লেগ-স্পিনার শাদাব খান।


এরপর শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও তিন নম্বরে নামা জো রুট। কিন্তু এই জুটি ৪৮ রানের বেশি যোগ করতে পারেনি। ৩১ বলে ৩২ রান করা বেয়ারস্টোকে বিদায় দেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।


দলীয় ৬০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর বড় জুটির স্বপ্ন দেখছিলো ইংল্যান্ড। কারন বেয়ারস্টোর বিদায়ের পর ক্রিজে রুটের সঙ্গী হন অধিনায়ক ইয়োইন মরগান। কিন্তু মরগানের বড় ইনিংস খেলতে দেননি পাকিস্তানের স্পিনার হাফিজ। ৯ রান করা মরগানের উইকেট উপড়ে ফেলেন হাফিজ। এতে ৮৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ আরও বেড়ে যায় পাঁচ নম্বরে নামা বেন স্টোকসও দ্রুত বিদায় নিলে। পাকিস্তানের আরেক স্পিনার শোয়েব মালিকের শিকার হয়ে ১৩ রানে থামেন স্টোকস।


দলীয় ১১৮ রানে স্টোকসের বিদায়, ম্যাচ নিয়ন্ত্রন নিয়ে নেয় পাকিস্তান। তবে সেখানেই হাল ছাড়তে রাজি ছিলেন না রুট ও উইকেটরক্ষক জশ বাটলার। পাকিস্তানের বোলারদের উপর পাল্টা আক্রমন চালান তারা। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন রুট-বাটলার। ফলে সময় গড়ানোর সাথে সাথে ম্যাচে ফিরে ইংল্যান্ড। এই দু’জনের ব্যাটিং দৃঢ়তায় ৩৯তম ওভারে আড়াইশ রানের কাছে পৌছে যায় স্বাগতিকরা। এরমধ্যে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ও এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন রুট। তিন অংকের পর নিজের ইনিংসটি বড় করতে পারেননি রুট। ৯৭ বলে সেঞ্চুরির স্বাদ নেয়া রুট থামেন ১০৭ রানে। তাকে শিকার করেন পাকিস্তানের স্পিনার শাদাব। ১০টি চার ও ১টি ছক্কায় ১০৪ বলে নিজের ইনিংসটি সাজান রুট। পঞ্চম উইকেটে রুট-বাটলার ইংল্যান্ডকে উপহার দেন ১০৫ বলে ১৩০ রান।


রুট ফিরে যাবার ইংল্যান্ডের আশা-ভরসার প্রতীক ছিলেন বাটলার। মঈণকে নিয়ে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়ার কাজটিই করছিলেন বাটলার। এর মাঝে ৭৫তম বলে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির স্বাদও নেন তিনি। কিন্তু সেঞ্চুরি তুলে নেয়ার পরের ডেলিভারিতে আউট হয়ে যান বাটলার। পাকিস্তানের মোহাম্মদ আমির হাতে শেষ হয় বাটলারের দুর্দান্ত ইনিংসটি। ৭৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করেন বাটলার।


বাটলার যখন প্যাভিলিয়নে ফিরেন তখন ৩৩ বলে জয়ের জন্য ৬১ রান দরকার ছিলো ইংল্যান্ডের। হাতে ছিলো ৪ উইকেট। এক পর্যায়ে জয়ের প্রয়োজন ৩ ওভারে ৩৮ রানে নামিয়ে আনেন মঈন ও ওকস।


কিন্তু ৪৮ওতম ওভারে শেষ দুই বলে মঈন-ওকসকে তুলে নিয়ে পাকিস্তানের জয়ের পথ নিশ্চিত করে ফেলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। মঈন ১৯ ও ওকস ২১ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৪ রানের বেশি করতে না পারায় ম্যাচ হারে ইংল্যান্ড। পাকিস্তানের ওয়াহাব ৩টি, শাদাব-আমির ২টি করে উইকেট নেন।


England vs Pakistan Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=EPwOPr2xkYo[/embed]

সংক্ষিপ্ত স্কোর :


পাকিস্তান : ৩৪৮/৮, ৫০ ওভার (হাফিজ ৮৪, বাবর ৬৩, সরফরাজ ৫৫, ইমাম ৪৪, মঈন ৩/৫০, ওকস ৩/৭১)।


ইংল্যান্ড : ৩৩৪/৯, ৫০ ওভার (রুট ১০৭, বাটলার ১০৩, বেয়ারস্টো ৩২, ওকস ২১, ওয়াহাব ৩/৮২, শাদাব ২/৬৩)।


ফল : পাকিস্তান ১৪ রানে জয়ী।


ম্যাচ সেরা : মোহাম্মদ হাফিজ

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

admin June 05, 2019

মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ করছে। বৃহস্পতিবার (৬ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ।


দে‌শের ৬৪ জেলা থে‌কে শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সংবাদ পাওয়া যায়‌নি। ফলে এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।


সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।


দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে উঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকালে ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বেন মুসল্লিরা।


গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ইতোমধ্যে রাজধানী ফাঁকা হয়ে গেছে।


মঙ্গলবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ জুন) ঈদের ছুটি থাকবে।


শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার চাঁদপুর, চট্টগ্রাম, শরিয়তপুর, কুমিল্লা, মাদারীপুর, লক্ষ্মীপুর, ভোলাসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।

Bangla Text Converter

admin June 05, 2019

Bijoy To Unicode Converter - Unicode To Bijoy Converter
বাংলা টেক্সট কনভার্টার
ইউনিকোড থেকে বিজয় বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করুন
http://rangpurexpress24.com/bangla-text-converter
Start converting bijoy to Unicode by bangla converter web tool. Easy to use this tool will make your Bengali language readable anywhere in web page.http://rangpurexpress24.com/bangla-text-converter

এখনো চাঁদ দেখা যায়নি, কমিটির বৈঠক চলছে

এখনো চাঁদ দেখা যায়নি, কমিটির বৈঠক চলছে

admin June 05, 2019

মঙ্গলবার মাগরিব নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়েছে।


এ সভায় ১৪৪০ হিজরি বর্ষের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।


সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম উপস্থিত আছেন।


সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হবে।


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭- এসব টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে পারবেন।

মঞ্জুর শাহরিয়ারকে তাৎক্ষণিক বদলির নেপথ্যে!

মঞ্জুর শাহরিয়ারকে তাৎক্ষণিক বদলির নেপথ্যে!

admin June 05, 2019

কোন ঘটনার গভীরে না গিয়ে কেন আমরা এমন মন্তব্যের ঝর তুলি! আপনি যদি ভেবে থাকেন যে,গতকাল শুধু আড়ং এ হানা দেয়ায় কারণেই মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে ঢাকা থেকে খুলনায় বদলি করা হয়েছে? তাহলে আমি দৃঢ়ভাবে বলছি কারণ শুধু এটা ই নয়।


চলুন একটু পেছনের দিকে যাই, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ভোক্তা অধিকারের ব্যাপারে শুরু থেকেই সততা নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করে আসছিলেন। অনেকটা মরিয়া হয়ে উঠেছিলেন বছরের পর বছর নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। তারপর যখন প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের, তখন তিনি আর কাউকে তোয়াক্কা না করে বাংলাদেশের অনেক বড় বড় বেনিয়াদের অপরাধ এবং অপকর্মের আখড়ায় হাত দিয়ে ফেলেছিলেন।


কিন্তু সমস্যা হলো যাদের আখড়ায় ভদ্রলোক হাত দিয়েছিলেন তারা সবাই বাংলাদেশের এক একজন অঘোষিত মাফিয়া। এরা যখন যে রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় আসে তখন সে দলে কোটি কোটি টাকা ডোনেট করে। অঢেল টাকার উপহার সামগ্রীর বিনিময়ে কিনে ফেলে হোমরাচোমরা নেতাদেরকে। আর সচিবালয়ের সব দুর্নীতিবাজ কর্মকর্তারাও খুব সহজেই চলে আসে এই বিকিকিনির হাটে।


তবে যে সব সৎ এবং দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের ওরা বাগে আনতে না পারে তাদের নামের তালিকাও এই ব্যবসায়ী নামক মাফিয়া সিন্ডিকেটের কাছে থাকে। এই মাফিয়া সিন্ডিকেট ওৎ পেতে থাকে কখন কিভাবে সেই লিস্টেড কর্মকর্তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা যায়। সেই সিন্ডিকেটে শুধু ব্যাবসায়ী মালিক নয় বরং মালিকদের কাছ থেকে সুবিধা ভোগকারী দালালরাও থাকে। সঙ্গত কারণেই সেই সিন্ডিকেট মাফিয়াদের শেকড় বা পিলার অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে।


যেহেতু মঞ্জুর মোহাম্মদ একদিকে সৎ তাকে কোন ভাবে এতো দিনেও কিনে ফেলা যায়নি,তার উপর উল্টো এই লোক ঢাকা শহরের নামকরা শপিংমল, নারী মাফিয়াদের বিউটি পার্লার, বড় বড় হসপিটাল কাউকেই ছাড় দেয়নি তাই সব প্রতিষ্ঠানের কর্ণধারদের সিন্ডিকেট তলোয়ারে শান দিয়েই ছিলো।


এরপর গতকাল যখন আড়ং-এ হাত দিয়েছে সেখানেও বর্তমান কর্ণধার আরেক ব্যবসায়ী মাফিয়া নারী তামারা হাসান আবেদ, যার বাবা ফজলে হাসান আবেদ ব্রাক এর প্রতিষ্ঠাতা। ব্রাক এবং আড়ং একই মালিকানাধীন প্রতিষ্ঠান। ব্রাক যে দরিদ্র জনগোষ্ঠীকে লোন দেয় তাদের ভাগ্য উন্নয়ন করবে বলে কিন্তু কোন কারণে সেই লোনের টাকা পরিশোধ করতে না পারলে সেই দরিদ্র ব্যক্তির গোয়ালের গরু, ঘরের চালের টিন খুলে আনার খবর আমরা অনেকেই জানি।


১৯৭৮ সালে প্রতিষ্ঠিত আড়ং এবং প্রতিষ্ঠাতা বাবার দায়িত্ব যে কন্যা তামারা আরো শক্ত হাতে পরিচালনা করছে তার ফল তো কয়েক বছর থেকে আরো নোংরা ভাবেই দেখে আসছি ১৭০ টাকার বিছানার চাদরের গায়ে কারখানার প্রাইস ট্যাগ না উঠিয়ে তার উপরে নতুন করে আড়ং এর ২৫০০ টাকার প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রির প্রতিবাদ দুবছর আগেই তো দেখেছিলাম। তারপরেও কি আড়ংয়ের কেউ কিছু করতে পেরেছিলো! পারেনি তো, আর পারবেইবা কেন ১৯৭৮ সালে জিয়ার প্রিয়ভাজন হয়ে সে আমলেই যখন খুটি গেড়েছিল সে কি আর এমনি এমনি! গত ৪১ বছর আড়ং যা পরিয়েছে সমাজের তথাকথিত এলিট শ্রেণী সেটা পরেছে মহানন্দে। নতুন নতুন টাকা চোখে দেখা লোক জনেরা পণ্য নয় শুধু ব্রান্ডনেম কিনে নিজেদের এলিট সাজাতে ছুটে যায় আড়ং এ। কারণ ওদের টাকা তো আর আমাদের মতো কষ্টার্জিত সৎ পথের নয় তাই পণ্যের মান বোঝার সামর্থ্য ওদের নেই।


যা বলছিলাম, বাংলাদেশের প্রতিটি ইঞ্চিকে যারা প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। বাচ্চাদের খাবার,পানি, ওষুধ, দুধ, ফল, মাছ,সবজি সহ সকল কিছুতে যখন ভেজাল মিশিয়ে মানুষের জন্য মৃত্যুকূপ তৈরী করে কোটি কোটি টাকার পাহাড় বানানো ব্যাবসায়ী মাফিয়াদের কমবেশি আমরা সবাই চিনি এবং চিনে ফেলেছিলো মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার নিজেও। তাই সেই চেনা মাফিয়াদের ডেরায় যখন একের পর এক হাত দিয়ে যাচ্ছিলো এই ভদ্রলোক! তাহলে ওরাই বা ছাড়বে কেন? শুধু তো ট্রান্সফার করিয়েছে ঢাকা থেকে খুলনায় ভাগ্যিস পৃথিবী থেকেই ট্রান্সফার করে দেয়নি!


এসব ব্যবসায়ী মাফিয়াদের সমস্ত শক্তি হচ্ছে ব্লাক মানি বা কালোটাকা। শক্তির উৎস কালো টাক দিয়েই এরা রাজনীতি ও নিয়ন্ত্রণ করে। তাই সেখানে যখন পর পর এতো বার এতো জন বাধাগ্রস্ত হয়েছে তবে কি এভাবে দেখতেই থাকবে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর বিরত্বগাথা!


তাই সব ব্যবসায়ী মাফিয়া সিন্ডিকেট কাল একত্র হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেচারাকে স্ট্যান্ড রিলিজ শুধু নয় সেই সাথে দপ্তর বদলে দিয়ে নিজেদের ক্ষমতার কিছুটা ঝলক দেখিয়ে দিয়েছে। সেই সাথে ওরা মৌন ম্যাসেজ দিয়ে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে যে,পরবর্তীতে কেউ ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদের অবস্থা আরো খারাপ করার ক্ষমতা ওরা রাখে।


ওরা এভাবেই সারা জীবন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাবে আর টাকার পাহাড় বানিয়ে নিজেরা এবং নিজেদের আপন জনদের বিদেশে পাঠিয়ে সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করে বাংলাদেশের মানুষকে ধুকে ধুকে মেরে ফেলবে। তবু ওদের বিরুদ্ধে টু শব্দ টি করার অধিকার ও কারো থাকতে পারবেনা! [মাকসুদা সুলতানা ঐক্য]। (লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা

admin June 05, 2019

দেশের আট দশটা সাধারণ মানুষের মতো পরিবারের সঙ্গে হয়তো ঈদ করার করা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দের, যদি না বিশ্বকাপ থাকতো। বিশ্বকাপের কারণে টিম বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাজ্যের লন্ডনে।


অন্যদিকে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ। সাকিব-মুশফিকরা লন্ডনের স্থানীয় সময় ১০টার পরে ঈদের নামজ আদায় করেছেন। তবে টিমবাসে করে দলবদ্ধ হয়ে যাননি সাকিব-মুশফিকরা। আলাদাভাবে বিচ্ছিন্নভাবে গিয়ে নামাজ আদায় করে নিয়েছেন তারা।


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরও, কোনো ক্রিকেটার কিংবা দলকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই তারা বাংলাদেশ দলের ক্রিকেটারদের একসঙ্গে ঈদের নামাজ পড়তে যেতে নিষেধ করেছে এবং নিরাপত্তা প্রদানেও অপারগতা প্রকাশ করেছে।


এর আগে টিম টাইগারদের ঈদের নামাজ পড়া নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, একসঙ্গেই ঈদের নামাজ পড়বে টাইগাররা। তবে সেটি হবে শুধুই সাধারণ মানুষদের মতো। অর্থাৎ, হয়তো বিচ্ছিন্নভাবে কিছু ট্যাক্সি বা মাইক্রোবাস নিয়ে নামাজ পড়তে যাবেন মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবরা।


এক্ষেত্রে কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে শহর থেকে দূরে কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন টাইগার ক্রিকেটাররা। যেখানে মানুষের ভিড় থাকবে কম বলেও জানান তিনি।


এদিকে বিশ্বকাপের কারণে বাংলাদেশ দল লন্ডনে থাকায় বাংলাদেশি লন্ডন থেকে শুরু করে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভিডিও সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন দোয়া করবেন। আমাদের খেলাই ঈদ।’

রংপুর নগরীতে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

রংপুর নগরীতে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

admin June 04, 2019

স্টাফ রিপোর্টার:
উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনূকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে কাচারী বাজার কোর্ট জামে মসজিদে দুই পর্বে সকাল ৯ টায় ও সাড়ে ৯ টায় ওই জামাত অনুষ্ঠিত হবে।


রংপুরে ঈদের প্রধান জামাতে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কে.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মুসল্লিরা নামাজ আদায় করেন।


এদিকে পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায়, শাপলা চত্ত¡র আশরাফিয়া জামে মসজিদ, মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, বড় ময়দান ঈদগাহ মাঠ ও কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


এছাড়াও সাতমাথা ঈদগাহ মাঠ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহ মাঠ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহ পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


অন্যদিকে রংপুরের বুড়িরহাট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এখানে জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধি দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি নামাজ আদায় করবেন। বদরগঞ্জে নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করবেন রংপুর ২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক।


এদিকে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রায় ৭৫টি ঈদগাহে নামাজ আদায় হবে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ঈদকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও চত্ত¡রগুলোসহ সড়কের মোড়ে মোড়ে আলোক সজ্জ্বা, ঈদ মোবারক লেখা রঙিন পতাকা সাটানো হয়েছে।


এ বছর রংপুর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় ১ হাজার ২’শ ঈদগাহ্ মাঠে জামাত আদায় করবেন মুসল্লিরা। ঈদের এসব জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনা করে মোনাজাত করা হবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three