বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৯ : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৯ : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

admin June 07, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০৫ জুন ২০১৯, বুধবার, ওভাল। বিশ্বকাপের ১২তম আসরের নবম ম্যাচ। পুঁজি খুব বড় ছিল না। ২৪৪ রানের। তবে তাই নিয়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন টাইগাররা। বিশেষ করে স্পিনারদের বোলিং ছিল দুর্দান্ত। কিন্তু লক্ষ্য খুব বেশি দিতে না পারায় শেষ রক্ষা করতে পারেননি। রস টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ডই। ২ উইকেটের জয় ছিনিয়ে নেয় কিউইরা।


বাংলাদেশের করা ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুই ডানহাতি বোলার মাশরাফি বিন মর্তুজা এবং মেহেদী হাসান মিরাজের ওপর চড়াও হন গাপটিল। মাত্র ৫ ওভারে নিয়ে নেন ৩৫ রান।


উপায়অন্ত না দেখে ষষ্ঠ ওভারেই নিজের ডেপুটির হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। আস্থার প্রতিদান দিতে দ্বিতীয় বল পর্যন্তও যাননি সাকিব।


ব্যাট হাতে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, দলকে বলার মতো সংগ্রহ এনে দেয়ার পথে তার ৬৪ রানের ইনিংসের ছিলো অগ্রণী ভূমিকা। তবে তিনি তো অলরাউন্ডার, শুধু ব্যাটিং দিয়ে কি আর হয়?


না, হয়নি সাকিব আল হাসানের। বল হাতে নিয়ে নিজের প্রথম বলেই ভয়ঙ্কর মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সম্ভাবনা জাগিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেও আউট করার।


সাকিবের করা প্রথম বলেই ছক্কা হাঁকানোর চেষ্টা করেন গাপটিল। কিন্তু ধরা পড়ে যান লংঅনে দাঁড়ানো তামিম ইকবালের হাতে। আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছয়ের মারে ১৪ বলে ২৫ রান করেন গাপটিল।


এদিকে গাপটিল ফিরে গেলেও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান কলিন মুনরো। তাই তো মাত্র সপ্তম ওভারেই দলীয় পঞ্চাশ পূরণ করে ফেলে তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে হাঁসফাঁস করতে করতে বেশিক্ষণ থাকা হয়নি মুনরোর।


ইনিংসের দশম ওভারের শেষ বলে সাকিবের বোলিংয়ে মিরাজের দারুণ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ৩৪ বলে ২৪ রান করা মুনরো। এরপরই হাল ধরেন টেলর এবং উইলিয়ামসন, গড়েন ১০৫ রানের জুটি। অথচ তাদের জুটিটা ভাঙতে পারতো মাত্র ৬ রানের মাথায়।


ইনিংসের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলের ঘটনা। সদ্যই উইকেটে আসা রস টেলরের ডাকে সাড়া দিতে গিয়ে বিপদে পড়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন। মিড অফ থেকে তামিম ইকবালের থ্রো ধরে উইকেটরক্ষক মুশফিকুর রহীম যখন উইকেট ভেঙে দেন, তখনো পপিং ক্রিজের অনেক বাইরে উইলিয়ামসন।


ঘটনাটা হতে পারতো এমন। কিন্তু টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহীম করে বসেন বাচ্চাসুলভ ভুল। তামিমের করা থ্রোটি সরাসরি ছিলো উইকেট বরাবরই। কিন্তু বাড়তি সতর্কতা নিতে গিয়ে স্ট্যাম্পের সামনে এসে বল ধরে উইকেট ভাঙতে যান মুশফিক। ঠিক তখন তার হাতে লেগে আগেই পড়ে যায় বেলস।


যে কারণে পরে তিনি বল গ্লাভসে জমিয়ে উইকেট ভাঙলেও এবং কেন উইলিয়ামসন নিজের ক্রিকের অনেক বাইরে থাকলেও, বেঁচে যান রানআউট থেকে। আর এ জীবন কাজে লাগিয়ে নিজের দলকে জয়ের দিকে পরিচালিত করে নিয়ে যাচ্ছেন কিউই অধিনায়ক।


দ্বাদশ ওভারে যখন ঘটে এ ঘটনা, তখন ১৬ বল খেলে মাত্র ৮ রান করেছিলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের রান তখন ১১.২ ওভারে ২ উইকেটে ৬১ রান। উইলিয়ামসনের উইকেটটি তখন পড়লে স্কোরকার্ড রূপ নিতো ৩ উইকেটে ৬১ রানে। সেটি হয়নি মুশফিকের ভুলের কারণে।


উইলিয়ামসনকে আউট করতে অপেক্ষায় করতে হয় ৩২তম ওভার পর্যন্ত। সে ওভারের প্রথম বলে অধিনায়ক কেন উইলিয়ামসনকে এবং শেষ বলে উইকেটরক্ষক টম লাথামকে ডিপ মিডউইকেটে ক্যাচে পরিণত করেন মেহেদী মিরাজ। তাতেই জমে উঠতে শুরু করে নিউজিল্যান্ডের হাতের মুঠোয় থাকা ম্যাচ।


মুশফিকুর রহীমের বাচ্চাসুলভ ভুলের কারণে জীবন পেয়ে রস টেলরের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক উইলিয়ামসন। তবে নিজে কখনোই সে অর্থে হাত খুলে খেলতে পারেননি, আড়ষ্ট ছিলেন পুরো ইনিংসেই।


৩২তম ওভারে মেহেদী মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে তিনি ধরা পড়েন মিডউইকেটে দাঁড়ানো মোসাদ্দেক সৈকতের হাতে। আউট হওয়ার আগে ৭২ বলে ৪০ রান করেন উইলিয়ামসন। সে ওভারেরই শেষ বলে বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান লাথামও চেষ্টা করেন একই অঞ্চলে বড় শট খেলার।


কিন্তু তিনি ধরা পড়ে যান মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে। রানের খাতাই খুলতে ব্যর্থ হন লাথাম। মিরাজের এ জোড়া আঘাতে ফিরে আসে ম্যাচের প্রাণ।


পানি পানের বিরতির সময় মোসাদ্দেক সৈকতকে বোলিংয়ের নানান পরামর্শ দিচ্ছিলেন সাকিব আল হাসান। যা কাজে লেগে যায় একদম সঙ্গে সঙ্গে। ইনিংসের ৩৯তম ওভারে উইকেটে টিকে থাকা রস টেলরের উইকেট তুলে নেন মোসাদ্দেক। আউট হওয়ার আগে ৯১ বলে ৮২ রান করেন টেলর।


পরে কলিন ডি গ্র্যান্ডহোমকে (১৩ বলে ১৫) মোহাম্মদ সাইফউদ্দিন এবং জিমি নিশামকে (৩৩ বলে ২৫) সাজঘরে পাঠান মোসাদ্দেক। কিন্তু মিচেল স্যান্টনার একপ্রান্ত ধরে রেখে এগিয়ে নেন দলকে। তবু ৪৭তম ওভারে ম্যাট হেনরিকে সরাসরি বোল্ড করে ফের আশা জাগিয়েছিলেন সাইফউদ্দিন।


মোস্তাফিজের করা ৪৮তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন ১২ বলে ১৭ রান করা স্যান্টনার। টাইগারদের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন মেহেদী মিরাজ, সাকিব, মোসাদ্দেক ও সাইফউদ্দিন।


এর আগে কেনিংটন ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জানান তিনি টস জিতলে আগে বোলিংই নিতেন। ফলে টসের সময়ই খানিক পিছিয়ে যায় বাংলাদেশ।


তবে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ও সৌম্য ঠিকই শুরু করেন ইতিবাচক ভঙ্গিতে। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি শুরুতে খানিক মুভমেন্ট পেলেও টাইগার ব্যাটসম্যানদের দাপটে তা খুব একটা সমস্যার সৃষ্টি করতে পারেনি।


আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ৮ ওভারেই ৪৪ রান করে বাংলাদেশ। ড্যাশিং ওপেনার সৌম্য তখন অপরাজিত ২৪ বলে ২৫ রান করে। নবম ওভারের প্রথম বলেই ম্যাট হেনরিকে বড় শট হাঁকাতে গেলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি।


পরে তামিমও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৪তম ওভারে লকি ফার্গুসনের শর্ট বলে পুল করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগে তার। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে লোপ্পা ক্যাচ ধরেন ট্রেন্ট বোল্ট। আউট হওয়ার আগে ৩৮ বলে ২৪ রান করেন তামিম।


তৃতীয় উইকেটে জুটি বাঁধেন আগের ম্যাচের দুই নায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। তবে এদিন আর লম্বা হয়নি তাদের জুটি। ঠিক পঞ্চাশ রান যোগ করে ভুল বোঝাবুঝির শিকার হন মুশফিক। শর্ট কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে কাঁটা পড়েন রানআউটে। তিনি থামেন ১৯ রানে।


মুশফিক ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব ঠিকই তুলে নেন ব্যাক টু ব্যাক ফিফটি। কিন্তু তিনি আবারও ব্যর্থ নিজের ইনিংস বড় করতে। দলীয় ১৫১ রানের মাথায় কট বিহাইন্ড হয়ে ফেরার আগে ৭ চারের মারে ৬৮ বলে ৬৪ রান করেন সাকিব।


 

এরপরের গল্পটা পুরোটাই হতাশার। ব্যাটে-বলে করতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। এ দুইয়ের আগে আশা জাগিয়েও ৩৩ বলে ২৬ রান করে ফিরে যান মোহাম্মদ মিঠুন।


মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪১ বলে ২০ রান, মোসাদ্দেক আউট হন ২২ বলে ১১ রান করে। শেষদিকে অল্প যা রান আসে তার পুরো কৃতিত্ব মোহাম্মদ সাইফউদ্দিনের। ইনিংসের একমাত্র ছক্কার সঙ্গে ৩ চারের মারে ২৩ বলে ২৯ রান করে দশম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।


নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ম্যাট হেনরি নেন ৪ উইকেট, ট্রেন্ট বোল্টের ঝুলিতে যায় ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মিচেল স্যান্টনার।



Bangladesh vs New Zealand Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=eceveClyT_Y[/embed]

সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ৪৮.৪ ওভারে ২৪৪ (তামিম ২৪, সৌম্য ২৫, সাকিব ৬৪, মুশফিক ১৯, মিঠুন ২৬, মাহমুদউল্লাহ ২০, মোসাদ্দেক ১১, সাইফউদ্দিন ২৯, মিরাজ ৭, মাশরাফি ১, মোস্তাফিজ ০*; হেনরি ৪/৪৭, বোল্ট ২/৪৪, ফার্গুসন ১/৪০, গ্রান্ডহোম ১/৩৯, নিশাম ০/২৪, স্যান্টনার ১/৪১)।


নিউজিল্যান্ড: ৪৭.১ ওভারে ২৪৮/৮ (গাপটিল ২৫, মুনরো ২৪, উইলিয়ামসন ৪০, টেইলর ৮২, লাথাম ০, নিশাম ২৫, গ্রান্ডহোম ১৫, স্যান্টনার ১৭*, হেনরি ৬, ফার্গুসন ৪*; মাশরাফি ০/৩২, মিরাজ ২/৪৭, মোস্তাফিজ ২/৪৭, সাকিব ২/৪৭, সাইফউদ্দিন ২/৪১, মোসাদ্দেক ২/৩৩)।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৮ : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৮ : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

admin June 07, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন

বিশ্বকাপ ডেস্ক:
০৫ জুন ২০১৯, বুধবার, সাউদাম্পটন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৮ম ম্যাচ। এই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের এবারের আসর শুরু করে ভারত। বোলারদের দাপটের পর রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে প্রোটিয়ারা।


সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ও ১৫ বল হাতে রেখে ধীরেসুস্থে পেরিয়ে যায় ভারত। ওপেনিং করতে নেমে অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয় পাইয়ে দেন রোহিত। তিনি ১৪৪ বলে ১২২ রানের ইনিংস খেলেন। মারেন ১৩ চার ও ২ ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৩৪ ও লোকেশ রাহুল ২৬ রান করেন। প্রোটিয়াদের হয়ে ২ উইকেট পান কাগিস রাবাদা।


এর আগে বুধবার (৫ জুন) টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রিস মরিস। আটে নেমে ৩৪ বলে ১ চার ও ২ ছয়ে ইনিংসটি সাজান তিনি। এছাড়া অধিনায়ক ফাফ দু প্লেসি ৩৮, ডেভিড মিলার ৩১, আন্দিল ফেলুকওয়ায়ো ৩৪ ও রাবাদা অপরাজিত ৩১ রান করেন। কিন্তু তাদের কেউই ইনিংস লম্বা করতে না পারায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা বড় হয়নি।


ভারতের হয়ে রিস্ট স্পিনার চাহাল ৫১ রানে নেন ৪ উইকেট। একই ওভারে রাসি ভ্যান ডার ডুসেন-দু প্লেসিকে তুলে নেওয়ার পর মিলার ও ফেলুকওয়ায়োকেও বিদায় করেন তিনি। ২টি করে উইকেট নেন দুই পেসার ভুবনেশ্বর ও বুমরাহ। বাকি উইকেটটি পান কুলদীপ যাদব।


India vs South Africa Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=amMJfaB5dXo&feature=onebox[/embed]

সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা: ২২৭/৯ (৫০ ওভারে) (আমলা ৬, ডি কক ১০, দু প্লেসি ৩৮, ভ্যান ডার ডুসেন ২২, মিলার ৩১, ডুমিনি ৩, ফেলুকওয়ায়ো ৩৪, মরিস ৪২, রাবাদা ৩১*, তাহির ০*; ভুবনেশ্বর ২/৪৪, বুমরাহ ২/৩৫, হার্দিক ০/৩১, কুলদীপ ১/৪৬, চাহাল ৪/৫১, কেদার ০/১৬)।


ভারত: ২৩০/৪ (৪৭.৩ ওভারে) (ধাওয়ান ৮, রোহিত ১২২*, কোহলি ১৮, রাহুল ২৬, ধোনি ৩৪, হার্দিক ১৫*; তাহির ০/৫৮, রাবাদা ২/৩৯, মরিস ১/৩৬, ফেলুকওয়ায়ো ১/৪০, শামসি ০/৫৪)।

তুমুল লড়াইয়েও পারল না টাইগাররা

তুমুল লড়াইয়েও পারল না টাইগাররা

admin June 06, 2019


তুমুল লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ। স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করেছেন সাইফউদ্দিন-মোসাদ্দেক-সাকিবরা। ইনিংসের শেষ দিকে টাইগার বোলারদের নৈপুণ্যে পরাজয়ের দুয়ারে থেকেও ম্যাচে ফিরে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য ভালো খেলেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মাশেোফিদের।



 



বুধবার প্রথমে ব্যাট করে ২৪৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।



 



বাংলাদেশের বিপক্ষে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু ইনিংসের শেষ দিকে পরপর দুই ওভারে দুই উইকেট শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরান সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত।



 



শেষ দিকে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৮ বলে ৩৩ রান। ৪৩তম ওভারে মাত্র ৬ রান খরচ করে গ্রান্ডহোমকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন।



 



ঠিক পরের ওভারে মাত্র ২ রানে জেমস নিশামকে আউট করার মধ্য দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।



 



২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৫ রানে দুই ওপেনারকে হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান উইলিয়ামসন ও টেইলর। তৃতীয় উইকেট ১০৫ রানের অনবদ্য জুটি গড়েন তারা। তাদের এই জুটিতেই জয় দেখে নিউজিল্যান্ড।



 



ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটির বিচ্ছেদ ঘটান মেহেদী হাসান মিরাজ। তার অফস্পিনে ২ রানের ব্যবধানে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭২ বলে ৪০ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরান মিরাজ। একই ওভারের শেষ বলে টম লাথামকে আউট করেন তিনি।



 



তবে মুশফিকের একটি ভুলের কারণে বড় জুটি গড়ে টেইলর ও উইলিয়ামসন। ব্যক্তিগত ৭ রানেই সাজঘরে ফেরার যাওয়ার কথা ছিল উইলিয়ামসনের।



 



প্রায় অপর প্রান্তেই চলেই গিয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ থ্রো করেছিলেন তামিম ইকবাল। বল ধরে উইকেট ভাঙতে গেলেন মুশফিক। কিন্তু বল ধরার আগেই কনুই দিয়ে উইকেট ভেঙে ফেলেন তিনি। অথচ ছেড়ে দিলেও সরাসরি উইকেট ভাঙত।



 



আর তাতেই লাইফ পান কিউই অধিনায়ক। তখন ৭ রানে ব্যাট করছিলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের দলীয় রান ছিল ১২ ওভার শেষে ২ উইকেটে ৬৭।



 



বাংলাদেশ ২৪৪/১০



 



সাকিব ও সাইফউদ্দিনের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৪৯.২ ওভারে ২৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে পুরো ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা।



 



দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাকিব। ইনিংসের শেষ দিকে ২৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফউদ্দিন। ৪৫তম ওভারে ইনিংসের একমাত্র ছক্কাটি হাঁকান তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি।



 



টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৪৫ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া সৌম্য ২৫ বলে ২৫ রান করতেই ম্যাট হেনরির গতির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।



 



এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন তামিম ইকবাল। লুকি ফার্গুনসনের বলে বাজে শট খেলে আউট হন তামিম। তার আগে ৩৮ বলে মাত্র ২৩ রান করেন দেশ সেরা এ ওপেনার। দলীয় ৬০ রানে ২ ওপেনারকে হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পরে বাংলাদেশ।



 



এরপর সাকিব-মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। এই জুটিতে তারা ৫০ রান যোগ করেন। দলীয় ১১০ রানে সাকিব আল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।



 



এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জুটিই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪২ রান করেছিল। বুধবার রান আউট হওয়ার আগে ৩৫ বলে ১৯ রান করেন মুশফিক। তার বিদায়ের পরও দুর্দান্ত ব্যাটিং করে যান সাকিব।



 



আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান করা সাকিব, বুধবার ফেরেন ৬৮ বলে ৭টি চারের সাহায্যে ৬৪ রান করে। তার আগে মুশফিকের সঙ্গে ৫০ আর মোহাম্মদ মিঠুনের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি।



 



সাকিবের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় ইনিংস গড়া সম্ভব হয়নি। তবে শেষ দিকে একের পর এক বাউন্ডারি হাঁকান সাইফউদ্দিন। ২৩ বলে তিনটি চার দলের হয়ে একমাত্র ছক্কা হাঁকিয়ে ২৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাইফউদ্দিন।



 



সংক্ষিপ্ত স্কোর



 



বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৪৪/১০ (সাকিব ৬৪, সাইফউদ্দিন ২৯, মিঠুন ২৬, সৌম্য ২৫, তামিম ২৪; ম্যাট হেনরি ৪/৪৭, ট্রেন্ট বোল্ট ২/৪৪)। #NewsBD

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

admin June 06, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে ফরিদপুরে ৬ জন, লালমনিরহাটে ৩ জন, ঝিনাইদহে ২ জন, ঢাকায় ২ জন, নরসিংদীতে ৩ জন, টাঙ্গাইলে ২ জন, সিরাজগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, গাজীপুরে ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন নিহত হয়েছেন। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।


ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ঢাকা কলেজের দর্শন বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার আজাদ সৈকত (২০), গাড়ির চালক খুলনার দৌলতপুরের শুকুর আলী (৩৫), ফরিদপুরের মধুখালীর ছুরমান মোল্লা (৩২), আলফাডাঙ্গার শাহাবুদ্দিন মৃধা (৩৫) এবং মাগুরার শালিখার মালেক মাঝি (৪৮)। অন্যজনের নাম জানা যায়নি।


ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


লালমনিরহাট: লালমনিরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুর খামাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে হাফিজুর রহমান (২৫), রংপুর তাজহাটের শেখপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আশরাফুল ইসলাম (২৮) এবং ফারুক হোসেন (২৬) নামে একজন।


লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খোর্দ্দ-খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আলিম হোসেনের ছেলে বিপলু হোসেন (২০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রানা (১৩)।


কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।


সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায় পুলিশবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে লিচুবোঝাই ট্রাকের সংঘর্ষে শিল্প পুলিশের কনস্টেবল নাদিম হোসেনের (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় শিল্প পুলিশের আরও তিন সদস্যসহ মোট চারজন আহত হয়েছেন।


বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম হোসেন নওগাঁ সদর উপজেলার উলাসপুরের স্থায়ী বাসিন্দা। আহতরা হলেন- শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, কনস্টেবল আনিসুজ্জামান এবং অটোচালক।


অপরদিকে ঢাকার ধামরাইয়ে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালক নান্দু মোল্লাহ (৪০) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্দু মোল্লাহ আশুলিয়ার নবীনগর এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।


নরসিংদী: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরথপুর ও শিবপুরের সিএনবি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


এর মধ্যে দুপুর ২টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরথপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আশুগঞ্জ বাহাদুরপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মামুন মিয়া (২০), মাধবদী আলগী গ্রামের তালিম মিয়ার ছেলে পাওয়ারলুম শ্রমিক আব্দুর রাজ্জাক (২৮)।


মাদবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এর আগে দুপুর ১২টার দিকে শিবপুরের সিএনবি এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।


টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটি পাল্লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জেলার বাসাইল উপজেলার হাবিবুর রহমানের ছেলে সোহাগ (২২) ও একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে সজিব (২৩)


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, কয়েকজন যুবক টাঙ্গাইল থেকে পিকআপ ভ্যান নিয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে ঘুরতে যাচ্ছিল। পথে পিকআপ ভ্যানটি একটি মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। পিকআপ ভ্যানটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ওভারটেক করার সময় ঢাকাগামী কিরণমালা পরিবহনের একটি বাস পিকআপটিতে ধাক্কা দেয়।


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী, তবারিপাড়া ও ষোল মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে নেত্রকোনার বাসিন্দা ফারুক (৪০) ও চন্দনের (৩৮) নাম জানা গেছে। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।


রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সেরাজুল ইসলাম জানান, দুপুরে ভুইয়াগাঁতী পল্লীবিদ্যুৎ এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের চালক ফারুক ও হেলপার চন্দন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যান।


এর আগে সকালে একই মহাসড়কের তবারিপাড়া এলাকায় ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের হেলপারসহ সাতজন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর দুপুরের দিকে বাসের হেলপার মারা যান।


অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে একই মহাসড়কের ষোলমাইল এলাকায় ঢাকাগামী আদর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাত যাত্রী আহত হন।


সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় নাসিম চৌধুরী রাশেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নাসিম চৌধুরী রাশেদ দিরাই উপজেলার করিমপুর গ্রামের জানে আলম চৌধুরীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই সময় আহত হয়েছেন তার মামাতো ভাই দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে মাসুদ।


দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, বাসের চালক ও বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শ্রীপুর(গাজীপুর): গাজীপুরের মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় চারটি মোটরসাইকেলের সংঘর্ষে সজীব হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আরও সাত মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত সজীব হোসেন উপজেলার গাজিয়ারন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন কুমার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। মোটরসাইকেল চারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।


নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে অটোরিকশায় করে ঘুরতে বের হয় ইমন। শ্রীরামপুর এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজিল্যান্ডকে ২৪৫ টার্গেট দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ২৪৫ টার্গেট দিল বাংলাদেশ

admin June 06, 2019

২০১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।


দক্ষিণ আফ্রিকাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু করে বাংলাদেশ। ০৫ জুন (বুধবার) লন্ডনের ওভালে টসে হেরে শুরুটা দুর্দান্ত করে টাইগাররা। ওপেনিং জুটিতে শুভ সূচনা এনে দেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।


ভয়ঙ্কর হয়ে উঠার আগে দলীয় ৪৫ রানে সৌম্যকে (২৫) বোল্ড করেন ম্যাট হেনরি। স্কোরবোর্ডে ৬০ রান উঠতেই তামিমকে (২৪) হারিয়ে ফেলে বাংলাদেশ।


তবে গত ম্যাচের মতো এবারও দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। দু’জনের ৫০ রানের জুটি ভাঙে ভুল বুঝাবুঝিতে। সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের শিকার হোন মুশফিক। মুশি ফিরেন ১৯ রানে।


স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাটিং করে ২০১৯ বিশ্বকাপের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাকিব।

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে: ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে: ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান।


ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'দেশবাসী সকলকে আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। সঙ্গত কারণে এবারের ঈদে বিদেশে থাকতে হলো। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।’


দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, 'দেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার সুবিধা ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এবারে ঈদ যাত্রায় রেলপথ, সড়কপথ, আকাশ পথ- প্রতিটি পথেই সু ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

admin June 05, 2019
স্টাফ রিপোর্টার:
রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর নগরীরর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত ঘিরে রংপুরে ঈদগাহে নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ঈদগাহ ময়দানে নেয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে না নিতে মুসল্লিদের পরামর্শ দিয়েছিলেন পুলিশ প্রশাসন। একাধিক নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশি শেষে সারিবদ্ধ ভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা।

রংপুরে ঈদের প্রধান জামাতে কালেক্টরর ঈদগাহ মাঠে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল হাবীবসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করেন।

সংসদের বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা নিজ নির্বাচনি এলাকা গঙ্গাচড়ার সাতান্ন জামাত ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া রংপুর নগীর ৩৩টি ওয়ার্ডে ঈদগাহ মাঠসহ ৮টি উপজেলা ও ৩াট পৌরসভা নিজ নিজ প্রশাসন ঈদগাহ মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে মুল্লিরা ঈদেরে জামাত আদায় করেন । এ সব মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে মুসল্লিগণ নামাজ অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের প্রায় ৭৫টি ঈদগাহ মাঠে এবং রংপুর জেলার প্রায় ১ হাজার ২ শত ঈদগাহ মাঠে মুসল্লিরা নামাজ আদায় করেন । নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতি তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

admin June 05, 2019

নীলফামারী প্রতিনিধি:
মোটরসাইকেলের ধাক্কায় আহত এক শিশুর চিকিৎসার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নীলফামারীর ডিমলা উপজেলার পল্লীতে মঞ্জুরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার (৫ জুন) ঈদের দিন দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করেছে।


এ ঘটনায় হত্যার শিকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী আশেদা বেগম বাদী হয়ে নায়ীয় ১৫ জন ও অজ্ঞাত দুই সহ ১৭ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত মঞ্জুরুল ইসলাম ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন ঝুনাগাছ চাঁপানী গ্রামের চাকলাপাড়ার মৃত নলেয়া মামুদের ছেলে।


মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ জুন) বিকালে উক্ত গ্রামে অজ্ঞাত দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে গ্রামের মৃত ছকিমুদ্দিনের ছেলে নাসির হোসেন রিয়াদের বাড়িতে বেড়াতে আসে। আসার পথে অজ্ঞাত ওই দুই ব্যাক্তির মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় একই গ্রামের রবিউল ইসলামের চার বছরের শিশু মেয়ে রিয়া। গ্রামবাসীর সঙ্গে উক্ত মঞ্জুরুল ইসলাম ও উক্ত মোটরসাইকেল আরোহীদের কাছে শিশুটির চিকিৎসার জন্য টাকা দাবি করে।


‘খবর পেয়ে নাসির হোসেন রিয়াদ লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ তার দুই আত্মীয়কে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মঞ্জুরুল ইসলাম।’


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আসামীরা সকলে পলাতক। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঈদের দিনেও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

ঈদের দিনেও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। অন্যান্য দিনের মতো বুধবার ঈদের দিনও অবস্থান নেন তারা।


এদিকে সকালে ঈদের নামাজ পড়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত নেতাদের নাম প্রকাশ না করার মাধ্যমে তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।


আন্দোলনকারীদের মুখপাত্র সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, সবাই তো চায় পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে ঈদ করতে, আমরাও চেয়েছিলাম। পরিবার ছাড়া এখানে ঈদ করছি, এজন্য আমাদের খুব খারাপ লাগছে। তারা বিতর্কিতদের ঈদ করার সুযোগ দিল, আর আমাদের ঈদ করার সুযোগ দিল না।


তিনি দাবি করেন, বিতর্কিতদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে কমিটি থেকে বাদ দিতে হবে। কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।


গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর পদ না পাওয়া নেতারা এই কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবী ও বিভিন্ন মামলার আসামিসহ নানা অভিযোগে অভিযুক্ত অনেককে পদ দেওয়া হয়েছে। আর ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে।

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২শ’তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২শ’তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।


এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।


সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ’ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেট রক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ’ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

একই একাদশ নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা

একই একাদশ নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আজ ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগারবাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।


উইকেট ভিন্নতা থাকলেও আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের একাদশের উপর ভরসা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

‘এত ... কেজি গাঁজা কে হারিয়েছেন, যোগাযোগ করুন!’ টুইট পুলিশের

‘এত ... কেজি গাঁজা কে হারিয়েছেন, যোগাযোগ করুন!’ টুইট পুলিশের

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
‘৫৯০ কেজি গাঁজা কে হারিয়েছেন? ভয় নেই, খুঁজে পাওয়া গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এভাবে টুইট করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আসামের ধুবড়ি এলাকার চাগোলিয়া চেকপয়েন্টের কাছ থেকে এক ট্রাক গাঁজা আটক করে পুলিশ। সিল করা প্যাকেটে মোড়ানো মোট ৫৯০ কেজি গাঁজা উদ্ধার করে। আসাম পুলিশ এরপরই এই মজার টুইট করে।


জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে এই গাঁজা উদ্ধার করে আসামের পুলিশের দল। আসাম পুলিশ ছাড়াও এর আগে মুম্বই পুলিশও মজার মজার টুইট করে বেশ সুনাম পেয়েছে। তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে বুধবার (৫ জুন) সকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান গ্রামে, আপনজনের কাছে। মিলিত হন আত্মীয়-স্বজনের সাথে।সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।


ঈদ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেষ মো. আবদুল্লাহ রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।


বঙ্গভবনের দরবার হলে গরু ও মুরগির মাংসের কয়েকটি পদ, খিচুড়ি, পোলাও, দই বড়া এবং বিভিন্নরকম মিষ্টান্ন ও ফল দিয়ে দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

জীবনে অনেক ভালোবাসা পেয়েছি: এরশাদ

জীবনে অনেক ভালোবাসা পেয়েছি: এরশাদ

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
‘জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় সিক্ত হয়ে আমি ধন্য’। এভাবেই কথাগুলো বলছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


আজ বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।


এরশাদ বলেন, ‘আজকের এই শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। এমনি দিন আবার ফিরে আসুক বারবার, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। জাতীয় পার্টি আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। সেটা দেখে আমার খুব খুশি লাগে। অনেক দিন অফিসে আসি না। এটা বোধহয় সেকেন্ড টাইম আসলাম। অফিসে এসে আরো ভালো লাগল যে এত মানুষ আমার দলে আছে, এত মানুষ আমার দলে।’


শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান হাজি আবু বক্কর, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এ টি ইউ আহাদ চৌধুরী শাহীন প্রমুখ।

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে একসঙ্গে নামাজ পড়লেন ৬ লাখ মানুষ

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে একসঙ্গে নামাজ পড়লেন ৬ লাখ মানুষ

admin June 05, 2019

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার এ জামাতে ৬ লাখ মুসল্লির সমাগম হয় বলে দাবি করেছেন আয়োজকরা।


বুধবার সকাল পৌনে ৯টায় পঞ্চম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো বৃষ্টি হয়নি। রোদ কম থাকায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।


ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে কোনো কমতি ছিল না। পুলিশ, বিজিবি, র্যাব, অস্ত্রধারী আনসার, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা ছিল মাঠজুড়ে। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা।


ঈদের জামাতে অংশগ্রহণ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র্যাব, বিজিবি, পুলিশ, অস্ত্রধারী আনসার ও সাদা পোশাকের পুলিশ ছিল। একইসঙ্গে শহর ও শহরের আশপাশে গোয়েন্দা নজরদারি ছিল। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলে জানান তিনি।


দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, মুসল্লিরা যাতে করে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি ছিল। সবাই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছে এটাই আমাদের সফলতা।

ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

admin June 05, 2019

বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।


এটাও একধরনের আনন্দ। আর এ সময়টা আমি খাওয়া দাওয়ার ওপর বিধি নিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে, তা-ই খাই। পুরো সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।


এরপর না হয় যখন কাজে ফিরব- তখন আবার নিজেকে সামলে নেব। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখব। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখব।


আমার মতে শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

admin June 05, 2019

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।


তিনি জানান, আমরা গাড়ির ভেতর থেকে নিহত ৪ জন যাত্রীর লাশসহ মোট ১৭ জনকে উদ্ধার করি। আহত ১৩ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়। বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। সে কোনো কথা বলছে না। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে অজ্ঞান অবস্থায় থাকা এক নারীকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরে। ধারনা করছি অজ্ঞান ওই নারী শিশুটির মা হবেন। তাদের সঙ্গে অন্য কোনো স্বজনকে পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীদের তত্ত্বাবধানে আছে।


এদিকে দুর্ঘটনায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল ভায়া ফরিদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ, ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহায়তা করা সহ মহাসড়কে পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।


ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নাসিম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা জানান, হাসপাতালে ভর্তি রুগীদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

admin June 05, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটেও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০ জন।


হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রামে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


এদিকে বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র ঈদের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three