অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারালো পাকিস্তান

admin June 13, 2019

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানে জিতেছে অস্ট্রেলিয়া। টনটনে বারবার রঙ পাল্টানো ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩০৮ রানের জবাবে পাকিস্তান ৪৫.৪ ওভারে অলআউট হয় ২৬৬ রানে।


টনটনে বুধবার টস হেরে ৪১ রানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩০৭ রান তাড়ায় ২৬৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।


আগের ম্যাচে ওয়ানডেতে নিজের মন্থরতম ফিফটি করা ওয়ার্নার এদিন শুরু থেকে ছিলেন আক্রমণাত্মক। শুরুতে একটু ভুগছিলেন ফিঞ্চ। প্রথম পাঁচ ওভারে আমিরের দুটি ওভার মেডেন খেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।


ফিঞ্চকে ভোগাচ্ছিলেন ওয়াহাব রিয়াজ। বাঁহাতি এই পেসারের বলে ২৬ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান ডানহাতি ওপেনার। মোহাম্মদ হাফিজের বলে ৪৪ রানে তার ক্যাচ ছাড়েন সরফরাজ। ৬৩ বলে ফিফটি করার পর রানের গতি বাড়ান ফিঞ্চ।



এবারের আসরে দুবার ওয়ানডেতে নিজের মন্থর ফিফটির রেকর্ড ভাঙা ওয়ার্নার শুরু থেকে ছিলেন স্বচ্ছন্দ। বাঁহাতি এই ওপেনার পঞ্চাশ স্পর্শ করেন ৫১ বলে।


দ্বিতীয় স্পেলে ফিরে ফিঞ্চকে বিদায় করে ১৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আমির। অস্ট্রেলিয়া অধিনায়ক ৮৪ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় করেন ৮২ রান। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।


এসেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাকে বোল্ড করার পর সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে থামান শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে ১৫তম সেঞ্চুরি পাওয়া ওয়ার্নারের ১১১ বলে খেলা ১০৭ রানের ইনিংস গড়া ১১ চার ও এক ছক্কায়।


দ্রুত রান তোলার চেষ্টায় থাকা উসমান খাওয়াজা ও শন মার্শকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে বড় একটা ধাক্কা দেন আমির। সেই ধাক্কা সামাল দিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফিঞ্চের দল।


মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ ৩১০ পর্যন্ত যেতে পারেনি তারা।


৪৯তম ওভারে চার বলের মধ্যে অ্যালেক্স কেয়ারি ও মিচেল স্টার্ককে ফিরিয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার খুশিতে ভাসেন আমির। অস্ট্রেলিয়া থামে ৩০৭ রানে।


৩০ রানে ৫ উইকেট নেন আমির। তরুণ পেসার আফ্রিদি ২ উইকেট নেন ৭০ রানে।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ১০-২-৩০-৫, আফ্রিদি ১০-০-৭০-২, হাসান ১০-০-৬৭-১, ওয়াহাব ৮-০-৪৪-১, হাফিজ ৭-০-৬০-১, মালিক ৪-০-২৬-০)


পাকিস্তান: ৪৫.৪ ওভারে ২৬৬ (ইমাম ৫৩, ফখর ০, বাবর ৩০, হাফিজ ৪৬, সরফরাজ ৪০, মালিক ০, আসিফ ৫, হাসান ৩২, ওয়াহাব ৪৫, আমির ০, আফ্রিদি ১*; কামিন্স ১০-০-৩৩-৩, স্টার্ক ৯-১-৪৩-২, রিচার্ডসন ৮.৪-০-৬২-২, কোল্টার-নাইল ৯-০-৫৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৫৮-০, ফিঞ্চ ২-০-১৩-১)


ফল: অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী


ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস ২০১৯ | Match Highlights | ICC Cricket World Cup 2019

admin June 13, 2019


বিশ্বকাপের অন্যান্য ম্যাচের হাইলাইটস:

এক নজরে বিশ্বকাপে অনুষ্ঠিত ম্যাস সমূহের হাইলাইটস দেখন ... এই লিঙ্কে >>

বাংলাদেশ ম্যাচ

সব ম্যাচ

নরসিংদী: হত্যার পর লাশকে ধর্ষণ, ধর্ষক সাইফুল গ্রেপ্তার

নরসিংদী: হত্যার পর লাশকে ধর্ষণ, ধর্ষক সাইফুল গ্রেপ্তার

admin June 12, 2019

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ধর্ষক সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা।


একই সঙ্গে ধর্ষক সাইফুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী প্রতিবন্ধী তরুণীর মোবাইল ও ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক কাজী শামসের আহম্মেদ।


তিনি জানান, গত ৬ জুন বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের সাবিনা আক্তার (২১) নামে এক প্রতিবন্ধী যুবতীকে একই উপজেলার দুলালপুর (খালপাড়) গ্রামের মৃত হানিফ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজি যোগে স্থানীয় কাজীরচর পূর্বপাড়া গ্রামের মো. নাজিম উদ্দিনের কলাবাগানের ভিতর নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে সাবিনা বাধা দিলে সাইফুল তার জামা দিয়ে সাবিনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার লাশকে ধর্ষণ করে। পরে তার লাশ কলা ক্ষেতে ফেলে চলে যায়।


এ সময় সে সাবিনার ব্যবহৃত মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। ঘটনার পর থেকে সাইফুল আত্মগোপন করে থাকে। গত ৮ জুন স্থানীয় লোকজন উল্লেখিত কলাবাগানে লাশ দেখে শিবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সাবিনার মা আফিয়া আক্তার বাদী হয়ে শিবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।


র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে খবর পেয়ে র‌্যাব তাদের একটি গোয়েন্দা দল এএসপি মোঃ আলেপ উদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু করে। গত ১১ জুন র‌্যাব-১১ এর একটি বিশেষ দল শিবপুর থানার কলেজ গেইট এলাকা থেকে হত্যা ও ধর্ষণকারী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ঘটনার সত্যতা স্বীকার করে। সাইফুলের দেখানো মতে তার বাড়ির বাথরুম থেকে সাবিনার মোবাইল ফোন ও বাড়ীর পাশের একটি নর্দমা থেকে সাবিনার ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে।

নিষিদ্ধ আরো ২২ পণ্য

নিষিদ্ধ আরো ২২ পণ্য

admin June 12, 2019

নিউজ ডেস্ক:
দ্বিতীয় দফায় ৯৩টি পণ্যের মান পরীক্ষা করে ২২টি ব্র্যান্ডের পণ্যকে ‘নিম্ন মানের বলে ঘোষণা করা হয়েছে। এসব পণ্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাজার থেকে তুলে নিতে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় মান নির্ধারণকারী সংস্থা বিএসটিআই এই নির্দেশ দেন।


এর মধ্যে রয়েছে- হাসেম ফুডসের কুলসন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এবং এস এ সল্টের মুসকান ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, প্রাণ ডেইরির প্রাণ প্রিমিয়াম ব্র্যান্ডের ঘি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাঁধুনী ব্র্যান্ডের ধনিয়া গুঁড়া ও জিয়ার গুঁড়া, চট্টগ্রামের যমুনা কেমিক্যাল ওয়ার্কসের এ-৭ ব্র্যান্ডের ঘি, চট্টগ্রামের কুইন কাউ ফুড প্রোডাক্টসের গ্রিন মাউন্টেন ব্র্যান্ডের বাটার অয়েল, চট্টগ্রামের কনফিডেন্স সল্টের কনফিডেন্স ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির জে কে ফুড প্রোডাক্টের মদিনা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, চাঁদপুরের বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ এবং চাঁদপুরের জনতা সল্ট মিলসের নজরুল ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।


এসব পণ্যের লাইসেন্স স্থগিত করেছে বিএসটিআই। তবে থ্রি স্টার ফ্লাওয়ার মিলের থ্রি স্টার ব্র্যান্ডের হলুদের গুঁড়া এবং এগ্রো অর্গানিকের খুশবু ব্র্যান্ডের ঘি নিম্নমানের হওয়ায় কোম্পানি দুটির লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই।


এছাড়া আরও ৮টি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের কোনো লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত করছিল। তাদের নাম প্রকাশ না করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়োমিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।


এদিকে গত রোজাকে সামনে রেখে বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা করে বিএসটিআই। গত ১ মে প্রথম ধাপে ৩১৩টি পণ্যের মান পরীক্ষার ফল প্রকাশ করে তারা। সেখানে ৫২টি ব্র্যান্ডের পণ্যকে নিম্নমানের বলে ঘোষণা করা হয়। তবে পরে কয়েকটি পণ্য মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় বিএসটিআই। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৯৩টি পণ্যের মান পরীক্ষার ফল প্রকাশ করা হল।

সংসদে যোগ দিয়েই উত্তাপ ছড়ালেন রুমিন ফারহানা

সংসদে যোগ দিয়েই উত্তাপ ছড়ালেন রুমিন ফারহানা

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সংসদে যোগ দিয়েই উত্তাপ ছাড়িয়েছেন বিএনপি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার শুভেচ্ছা বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সংসদ।


তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়।’ এতে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। পরে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানালে স্পিকার পরীক্ষা-নিরীক্ষা করে আপত্তিকর কোনো কথা থাকলে তা এক্সপাঞ্জ করা হবে বলে জানান।


বিএনপির এই এমপি প্রায় আড়াই মিনিট বক্তব্য রাখলেও সরকারদলীয় মন্ত্রী-এমপিদের চিৎকার, চেঁচামেচি ও প্রতিবাদের কারণে সংসদ কক্ষে কেউ রুমিনের বক্তব্য ভালোভাবে শুনতে পাননি। এ সময় স্পিকার সরকারি দলের সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানালেও কেউ কর্ণপাত করেননি।

শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ!

শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ!

admin June 12, 2019

নিউজ ডেস্ক:



শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন করা হয়েছে। ওই নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাতে ওই ঘটনার ভিডিওচিত্র ফাঁস হওয়ায় এলাকায় শুরু হয়েছে তোলপাড়।



 



ডলি খানম পৌর শহরের কায়দা এলাকার দরিদ্র কৃষক শফিউল্লাহর স্ত্রী ও স্থানীয় চন্দ্রকোনা কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ঘটনার হোতা নির্যাতিতা গৃহবধূর ভাসুর আবু সালেহসহ জড়িতরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়।



 



এ ঘটনায় অসহায় শফিউল্লাহ গত ৩ জুন শেরপুরের আমলী আদালতে তার ভাই আবু সালেহসহ ৫ জনকে স্বনামে ও আরো অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে একটি নালিশী মামলা দায়ের করছেন। আদালতের বিচারিক হাকিম শরীফুল ইসলাম খান ভিকটিমের এমসি তলব (ডাক্তারি পরীক্ষার সনদ) সাপেক্ষে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জামালপুর পিবিআই’র ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ প্রদান করেন।



 



মামলার অভিযোগ থেকে জানা গেছে, নকলা পৌর শহরের উপকণ্ঠ কায়দা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. শফিউল্লাহর সঙ্গে এক খণ্ড জায়গা নিয়ে তার সহোদর বড়ভাই আবু সালেহ (৫২), নেছার উদ্দিন (৪৮) ও সলিম উল্লাহর (৪৪) বিরোধ ও মামলা চলে আসছিল। এর জের ধরে ১০ মে সকালে স্থানীয় গোরস্থান সংলগ্ন শফিউল্লাহর দখলীয় জমির ইরি-বোরো ধান আবু সালেহ ও তার লোকজন লাঠিসোটা নিয়ে কাটতে গেলে শফিউল্লাহ বাধা দেন।



 



এতে তিনি প্রতিপক্ষের ধাওয়ার মুখে পিছু হটে নকলা থানায় ছুটে যান। ততক্ষণে আবু সালেহর নেতৃত্বে একদল লোক ধান কাটতে শুরু করে। পরে শফিউল্লাহর ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি খানম ডাক-চিৎকার দিয়ে বাঁধা দিতে গেলে আবু সালেহর হুকুমে তার ছোটভাই সলিমউল্লাহ, ভাইবউ লাখী আক্তারসহ অন্যান্যরা তাকে ঘেরাও করে ফেলে।



 



এক পর্যায়ে তার চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে তাকে টানা-হেঁচড়া করে পাশের ক্ষেতের আইলের থাকা একটি গাছের সঙ্গে পেছনে হাত রেখে বেঁধে ফেলে। একইসঙ্গে পাশের অন্য গাছের সঙ্গে টানা দিয়ে বেঁধে ফেলে তার ২ পা। এছাড়া তার গোপনাঙ্গসহ পেটে, বুকে, পিঠে উপুর্যপরি কিল-ঘুষি-লাথির আঘাতে তাকে নিস্তেজ করে ফেলে। ওই নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে লাখী আক্তার।



 



এ ঘটনা দেখে শফিউল্লাহকে ওই নির্যাতনের খবর জানাতে ছুটে যায় থানায় এক প্রতিবেশী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ডলি খানমকে উদ্ধার এবং ঘটনায় জড়িত আবু সালেহ ও তার ছোট ভাই বউ লাখী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু চিকিৎসার কথা বলে ডলি খানমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর প্রভাবশালীদের তদবিরে ছাড়া পেয়ে যান আটক ২ জন।



 



অন্যদিকে বর্বর নির্যাতনে ডলি খানমের রক্তক্ষরণ শুরু হয় এবং তাকে ১৬ মে পর্যন্ত ৭ দিন চিকিৎসা দেয়ার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেও ২২ মে পর্যন্ত ৭ দিন চলে তার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, নির্যাতনের কারণে ডলি খানমের অকাল গর্ভপাত হয়েছে।



 



ওই ঘটনায় অসহায় শফিউল্লাহ ৩ জুন শেরপুরের আমলী আদালতে আবু সালেহসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান ভিকটিমের এমসি তলব সাপেক্ষে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জামালপুরের পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ প্রদান করেন।



 



মঙ্গলবার বিকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী শফিউল্লাহ অভিযোগ করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তার বড়ভাই সেনাসদস্য নেছার উদ্দিনের ইন্ধনে তার স্ত্রী লাখী আক্তার এবং অপর ২ ভাই আবু সালেহ ও সলিমউল্লাহসহ তাদের ভাড়াটে লোকজন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি খানমকে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছে। এছাড়া তার প্রভাবেই থানা পুলিশের এসআই ওমর ফারুক মহিলা কনস্টেবলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডলি খানমকে উদ্ধারের পরও কোন প্রতিকার পাইনি।



 



এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্যাতনের ভিডিওটিও থানাতেই গায়েব করে দেয়া হয়েছে। তবে অনেক চেষ্টায় ঘটনার প্রায় এক মাস পরে হলেও সেই ভিডিওর কিছু অংশ এক প্রতিবেশির কাছ থেকে সংগ্রহ করেছি।



 



তিনি আরও বলেন, এমন বর্বর নির্যাতনের পরও তারা আজ বুক ফুলিয়ে ঘুরছে। আর আমি অসহায়। এজন্য আমি ঘটনার উপযুক্ত বিচার চাই।



 



বিষয়টি সম্পর্কে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, জমি-জমার বিষয় নিয়ে ভাই-ভাইদের মধ্যে বিরোধ ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দুপক্ষকেই শান্ত করা হয়েছিল। গৃহবধূকে নির্যাতনের বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।



 



এ ব্যাপারে জামালপুর পিবিআইয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার বলেন, আদালতের কাগজপত্র এখনো হাতে পাইনি। পেলে অবশ্যই দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জোর করে বিয়ে দিতে চাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

জোর করে বিয়ে দিতে চাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

admin June 12, 2019

দিনাজপুর প্রতিনিধি:
হিলিতে কীটনাশক খেয়ে মেহেনাজ আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে হাকিমপুর ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী।


মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার বিশাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা যায়, মেহেনাজকে তার ইচ্ছের বিরুদ্ধে ফুফাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় সে অভিমানে কীটনাশক খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বার বার মুর্ছা যাচ্ছেন তার বাবা ও মা।

শঙ্কাই সত্যি, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

শঙ্কাই সত্যি, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
অবিরত বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে আজকের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠে পানি জমে আছে। বলা হচ্ছে, যদি বৃষ্টি থেমেও যেত, তবুও খেলার জন্য মাঠ প্রস্তুত করা অসম্ভব হয়ে পড়তো।


এর মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। তারা মাঠের কর্মীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলাপ করেন। পরে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। কাজেই খেলার পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে।


ব্রিস্টলে বৈরী আবহাওয়ার শিকার দ্বিতীয় ম্যাচ এটি। এর আগে শুক্রবার শ্রীলংকার সঙ্গে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।


এবারের আসরে এখন পর্যন্ত সব মিলিয়ে তিন ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির বাধায়। গত সোমবার সাউথ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে খেলা হয় মোটে ৭ ওভার ৩ বল।


চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলংকা।


বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচটি না হওয়া নিয়ে দর্শকদের মধ্যে আগেই শঙ্কা দেখা দিয়েছিল। কেউ কেউ হতাশ হয়ে মাঠ ছেড়ে বাড়ির পথ ধরেন।


এর আগে গ্যালারি থেকে মাহফুজুর রহমান নামের এক দর্শক জানান, আমরা চারজন মিলে খেলা দেখতে এসেছি। যারা ব্রিটেনের আবহাওয়ার সঙ্গে পরিচিত, তারা বলছেন- পরিস্থিতি ভালো হবে না। অবস্থা দেখে তাদের কাছে মনে হচ্ছে, খেলা না হওয়ার আশঙ্কা ৭৫ শতাংশ। তাই তারা চলে গেছেন।


তার মতে, এই ধরনের বৃষ্টি সাধারণত থামে না। কারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ব্রিটেনের বাস্তবতায় এই ধরনের বৃষ্টি সারাক্ষণ লেগেই থাকে।


বাংলাদেশ সময় ৫টা ১৫ মিনিটে আম্পায়ারদের মাঠ পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এরপর খেলার ভবিষ্যৎ নিয়ে তাদের সিদ্ধান্ত জানানোর কথা। কিন্তু বৃষ্টি হওয়ায় তারা মাঠ পরিদর্শন করতে পারেননি।


আগেও একবার বৃষ্টি ফিরে আসায় মাঠ পরিদর্শন স্থগিত করেছিলেন আম্পায়াররা। ব্রিস্টলের আবহাওয়া বুলেটিনে সোমবারই জানানো হয়েছিল, মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলো। বেরসিক বৃষ্টি হানা দিল বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে। বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস।


গতকাল পড়ন্ত বিকাল থেকেই শুরু হয় বৃষ্টি। তার পর আর মেলেনি সূর্যের দেখা, ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে বাতাসের সঙ্গে মেঘে ঢাকা আকাশ- ঠিক এ অবস্থায়ই পার হয়েছে রাত।


মঙ্গলবার ভোরেও ব্রিস্টলের আকাশে দেখা যায়নি সূর্যের উপস্থিতি। যেখানে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যেই সূর্য উঠে যায়, সেখানে সকাল ৭টা পর্যন্তও আকাশ ছিল মেঘে ঢাকা।


পয়েন্ট ভাগাভাগিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে মেনে নিতে হচ্ছে মাশরাফিদের। কিন্তু এটা টাইগারদের জন্য ম্যাচ হারার মতোই ব্যাপার।


শ্রীলংকার বিপক্ষে সবশেষ তিন দেখায় জিতেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এবং এশিয়া কাপে লংকানদের হারিয়েছেন টাইগাররা।


তবে বিশ্বকাপে তিনবারের দেখায় একবারও জয় পাননি তারা। এ ম্যাচে জিততে হলে তাই রেকর্ড ব্রেক করতে হবে। এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।

রাজশাহীতে পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজশাহীতে পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin June 12, 2019

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইটভাটা থেকে এক পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।


পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ বলেন, গত সোমবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা ইটভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তার পেটে গুলির চিহ্ন রয়েছে।
এ ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে খুনি গ্রেফতার করে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান ওসি শাকিল উদ্দিন আহমেদ।
গাজীপুরে যাত্রীকে পিষে মারা সেই বাসের কন্ডাক্টরও গ্রেফতার


এফএনএস: গাজীপুরে এক যাত্রীকে লাথি মেরে নিচে ফেলে বাসের চাকায় পিষে হত্যার ঘটনায় অভিযুক্ত বাসচালকের পর বাসটির কন্ডাক্টরকেও (চালকের সহযোগী) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাতে শেরপুরের নন্দীবাজার এলাকা থেকে বাস কন্ডাক্টর আনোয়ার হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়।


জয়দেবপুর থানার উপএসআই আবদুর রহমান ভুঁইয়া ও সাদেকুর রহমান জানান, প্রথমে গত সোমবার বিকেলে ভারত পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানা সীমান্ত এলাকার কংস নদ থেকে অভিযুক্ত বাসচালক রোকন উদ্দিনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে নিয়ে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। রাতে চালক রোকন উদ্দিনের মাধ্যমে মোবাইল ফোনে কৌশলে বাস কন্ডাক্টর আনোয়ারকে তাঁর বাড়ির পার্শ্ববর্তী নন্দীবাজার এলাকায় ডেকে আনা হয়। রাত ৯টার দিকে আনোয়ার পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে বাজারসংলগ্ন একটি নির্জন স্থানে পৌঁছায়। সে সময় ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে গ্রেফতার করে। পরে রাতেই সেখান থেকে গ্রেফতার চালক ও কন্ডাক্টরকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেয় পুলিশ।


যাত্রীকে বাসের চাকার নিচে ফেলে পিষে মারা প্রসঙ্গে জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান, নিহতের স্ত্রী পারুল আক্তার ও ভাই জামাল উদ্দিন জানান, গত রোববার ঈদের ছুটি শেষে স্ত্রী পারুল আক্তারকে নিয়ে আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে ময়মনসিংহের শ্বশুরবাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরছিলেন স্থানীয় স্কটেক্স অ্যাপারেলস পোশাক কারখানার গাড়িচালক সালাহ উদ্দিন (৩৫)। পথে বাড়তি ভাড়া আদায় নিয়ে বাসের সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার ও চালকের সঙ্গে সালাহ উদ্দিনের বাগবিতণ্ডা হয়। নিজেকে গাড়িচালক পরিচয় দিয়ে সালাহ উদ্দিন মোট বাসভাড়া ৬০০ টাকার কিছু কম দিতে চাইলে ওই বাগবিতণ্ডার সূত্রপাত হয়। পরে তিনি ভাড়ার পুরো টাকাই পরিশোধ করেন। কিন্তু বিতণ্ডার জেরে বাসের সুপারভাইজার, কন্ডাক্টর ও হেলপার সালাহ উদ্দিনকে লাঞ্ছিত করেন এবং বাস থেকে ফেলে দেওয়ার হুমকি দেন।


এদিকে বাসকর্মীদের হাতে মারধরের আশঙ্কায় সালাহ উদ্দিন তাঁর ভাই জামাল উদ্দিনকে মোবাইল ফোনে সংবাদ দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরের বাঘেরবাজার বাসস্ট্যান্ডে আসতে বলেন। খবর পেয়ে জামাল বাসস্ট্যান্ডে গিয়ে ভাই ও ভাবির জন্য অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বাসটি বাঘেরবাজার এলাকায় পৌঁছলে বাসের শ্রমিকরা লাথি মেরে সালাহ উদ্দিনকে বাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে দেন ও বাসের চালক তাঁর স্ত্রীকে না নামিয়ে বাসটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সে সময় সালাহ উদ্দিন ও জামাল উদ্দিন গতিরোধের চেষ্টায় বাসের সামনে দাঁড়ালে চালক সালাহ উদ্দিনকে চাপা দিয়ে বাসটি নিয়ে পালিয়ে যান। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সালাহ উদ্দিন নিহত হন। পরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মহাসড়কের আমতলা এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে সালাহ উদ্দিনের স্ত্রীকে ফেলে দেওয়া হয় ওই বাস থেকে। স্থানীয় হোতাপাড়া এলাকার ফুয়াং কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি ফেলে রেখে পালিয়ে যান বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার।


পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি জব্দ করলেও চালক, সুপারভাইজার, কন্ডাক্টর ও হেলপারের খোঁজ পায়নি। এদিকে ওই ঘটনায় রাতে নিহতের ছোট ভাই জামাল উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। তাতে বাসের চালক, কন্ডাক্টর, হেলপার ও সুপারভাইজারকে আসামি করা হয়। পুলিশ ঘটনার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই একপর্যায়ে জব্দ হওয়া বাসের ভেতর থেকে একটি মামলার রসিদ উদ্ধার করে পুলিশ। তাতে চালকের তথ্য ও মোবাইল নম্বর পাওয়া যায়। পরে সেই সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে চালক রোকন উদ্দিনকে গ্রেফতারে অভিযান চালায়। শেষমেশ গত সোমবার বিকেল ৪টার দিকে রোকন উদ্দিন তাঁর মাকে নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে খবর পায় পুলিশ।


খবর পেয়ে জয়দেবপুর থানার এসআই আবদুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোকন উদ্দিন পাশের কংস নদীতে ঝাঁপ দেন। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাঁকে গ্রেফতার করে। সে সময় কৌশলে রোকন উদ্দিনের মা সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হন। নিহত সালাহ উদ্দিন ঢাকার আলুবাজার এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে। তিনি চাকরির কারণে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার আতাউর রহমানের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

কুষ্টিয়ায় ডোবা থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় ডোবা থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

admin June 12, 2019

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ডোবা থেকে মসজিদের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে আলতাফ হোসেন (৭০) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা। আলফাত উপজেলার গোবিন্দপুর জামে মসজিদের মুয়াজ্জিন। একই এলকার বাসিন্দা ছিলেন তিনি।


ওসি মিজানুর রহমান বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান আলতাফ হোসেন। পরে আর ফিরে আসেননি। মঙ্গলবার দুপুরে মসজিদের কাছে একটি ডোবায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কৃষকদের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত

কৃষকদের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দাম পড়ে যাওয়ার কৃষকদের কাছ থেকে আরও আড়াই লাখ মেট্রিক টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মঙ্গলবার সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এ সময় তার সঙ্গে ছিলেন।


খাদ্যমন্ত্রী বলেন, এবার বোরোর ফলন ‘অনেক উদ্বৃত্ত’ হয়ে গেছে। দেশের খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা ১৯ লাখ ৬০ হাজার মেট্রিক টন। আর এখন গুদামে আছে ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য। গত সোমবার প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আরও আড়াই লাখ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে কিনব। এতেও বাজার না উঠলে (ধানের) পরিমাণ আরও বাড়াব, যেন কৃষক নায্যমূল্য পান।


এই আড়াই লাখ টনের বাইরে প্রয়োজনে আরও এক বা দুই লাখ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে কেনা হবে বলে জানান কৃষিমন্ত্রী রাজ্জাক। এবছর বোরো মৌসুমে সরকার ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়, ২৫ এপ্রিল থেকে প্রতিকেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চাল ৩৬ টাকায় কিনবে সরকার। কিন্তু সরকারিভাবে ধান-চাল ক্রয় শুরু হতে দেরির কারণে ফড়িয়ারা সেই সুযোগ নেয়। তারা ইচ্ছামতো দাম নির্ধারণ করলে ধান নিয়ে অসহায় অবস্থায় পড়েন কৃষকরা। উৎপাদন খরচ না ওঠায় অসন্তোষ থেকে পাকা ধানে কৃষকের আগুন দেওয়ার ঘটনাও ঘটে।


এই পরিস্থিতিতে কৃষকদের বাঁচাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে মন্ত্রণালয়কে বেশি ধান কেনার ব্যবস্থা নিতে সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো হয়।


খাদ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত কৃষকের কাছ থেকে ৩০ হাজার টন বোরো ধান কেনা হয়েছে। এক লাখ ২০ হাজার টন ধান কেনা এখনও বাকি আছে। আরও দেড় লাখ টন ধান কেনার সিদ্ধান্ত হওয়ায় এবার সব মিলিয়ে মোট চার লাখ টন বোরো ধান কৃষকের কাছ থেকে কিনবে সরকার।

ডিআইজি মিজানের ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার দুদক কর্মকর্তার

ডিআইজি মিজানের ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার দুদক কর্মকর্তার

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির বলেছেন- ‘সব বানোয়াট’। মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত বাছির বলেন, যে অভিযোগ করেছে তাকে (ডিআইজি মিজান) প্রমাণ করতে বলুন। চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে। এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক; এক হাত ঘুরে সেই অনুসন্ধানের দায়িত্ব পান এনামুল বাছির।


সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান রোববার দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এর সপক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ একটি টেলিভিশনকে দেন তিনি। ওই অডিও প্রচার হওয়ার পর দেশজুড়ে শুরু হয় আলোচনা। এই পরিস্থিতিতে গত সোমবার তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বাছিরকে সাময়িক বরখাস্ত করে দুদক। তবে ঘুষ দেওয়াও যে ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, সে কথাও মনে করিয়ে দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।


ডিআইজি মিজান বলেন, সব জেনেশুনেই তিনি কাজটি করেছেন ‘বাধ্য হয়ে’। তিনি যে একজন দুর্নীতিগ্রস্ত, তা প্রমাণ করতে, তাকে ফাঁসানোর জন্য করেছি এবং নিজের সেইফটির জন্য করেছি। মঙ্গলবার দুদক কার্যালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়ে দুদক পরিচালক বাছির অসহায় ভঙ্গিতে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও সাংবাদিকরা তাকে ঘিরে ধরে ঘুষের অভিযোগ নিয়ে বার বার প্রশ্ন করতে থাকেন।


এক পর্যায়ে সাংবাদিকরা ওই অডিওর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা বানোয়াট একটা অভিযোগ। আপনারা যত প্রকারের এক্সপার্ট নিয়ে পারেন প্রমাণ করেন। যেইভাবে পারেন প্রমাণ করেন। তাকে প্রমাণ নিয়ে আসতে বলেন। মিথ্যার কোনো প্রমাণ থাকে না। ডিআইজি মিজান মিথ্যা অভিযোগ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন কিনা- সেই প্রশ্ন বাছিরকে করেন সাংবাদিকরা। এই দুদক কর্মকর্তা উত্তরে বলেন, আমার নিজেরই চাকরি নাই। মামলা করবো কি? মামলার প্রশ্ন অবান্তর।


সব রেকর্ড আছে, দাবি ডিআইজি মিজানের: দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির ঘুষ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট বললেও অভিযোগকারী ডিআইজি মিজানুর রহমান জানিয়েছেন, তার কাছে সব রেকর্ড আছে। কমিশন থেকে ডাকা হলে তিনি তা উপস্থাপন করবেন। মঙ্গলবার দুপুরে বেইলি রোডের বাসায় সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ সদর দফতরে সংযুক্ত ডিআইজি মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে ডিআইজি মিজানুর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন কমিটি করে অডিওটির সত্যতা যাচাই করুক, সংশ্লিষ্ট কমিশনে পাঠাক। এই ভোকালটা ওঁর (এনামুল বাছিরের) কিনা দেখুক। তাহলেই বিষয়টি স্পষ্ট হবে।


অডিও ফাঁসের বিষয়ে তিনি বলেন, নিজেকে সেভ করার জন্য এটা করেছি। আমার কাছে সব রেকর্ড আছে। আমাকে যখন ডাকবে তখন সব দেখাবো। কেন তিনি ঘুষ দিয়েছেন -এই প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, বিভিন্নভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করে। বারবার দেখা করতে চায়। আমি দেখা করলাম। যখন দেখলাম যে এই লোকটা নিজেই দুর্নীতিবাজ, তখন সেটা তো প্রমাণ করতে হবে। আমি এই বিষয়টাই প্রমাণ করেছি। আমি ব্যাংক থেকে টাকা উঠিয়েছি। আমার স্বজনের কাছ থেকে টাকা নিয়েছি তার সব তথ্য আছে। আমি যথাসময়ে অনুসন্ধান কমিটিকে প্রমাণ দেবো।


দুদকের উদ্দেশে তিনি বলেন, আমি কমিশনের কাছে অন্যায় কিছু চাচ্ছি না। আইন অনুযায়ী ন্যায়বিচার চাচ্ছি। ওঁরা যদি সেটা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাকে আইনি আশ্রয় নিতে হবে। আমি আশা করবো তদন্ত কর্মকর্তা কোনও রাগ-অনুরাগের বশবর্তী হয়ে নয়, স্বাধীন নিরপেক্ষ কমিশনের একজন সদস্য হিসেবে আমার ওপর জাস্টিস অ্যাপ্লাই করবেন। জিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির।


অনুসন্ধানকালে তিনি কয়েক দফায় ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন ডিআইজি মিজানুর রহমান। তিনি একটি অডিও ফাঁস করেন। যেখানে ডিআইজি মিজান ও এনামুল বাছিরের কথোপকথন রয়েছে। এ অভিযোগের পর কমিশন থেকে গঠিত তদন্ত কমিটির সুপারিশে এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘুষ লেনদেনের বিষয়ে আলাদা তদন্ত হবে বলে রোববার সাংবাদিকদের জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নেত্রকোণায় কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, যুবক আটক

নেত্রকোণায় কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, যুবক আটক

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নেত্রকোণার সদর উপজেলায় দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে; এ ঘটনায় এক জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।


উপজেলা সাকুয়া এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা বলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান। নিহত উপজেলার গন্ধবপুর গ্রামের বিষ্ণু বর্মণ (৬০)। আটক তাসকিন (৩০) ওই এলাকার এমএ ওয়াহেদের ছেলে।


ওসি বলেন, দুপুরে বিু বাড়িতে একা বসে ছিলেন। এ সময় তাসকিন তার বাড়িতে ঢুকে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে বিুকে হত্যা করে।


ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাকুয়া বাজার এলাকা থেকে তাসকিনকে আটক করে বলে জানান ওসি। এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি দা ও রক্তমাখা শার্ট জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: রাস্তায় মৎস্যজীবীরা

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: রাস্তায় মৎস্যজীবীরা

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে সীতাকুণ্ডে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে মৎস্যজীবীদের একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে শাহ আমানত সেতু এলাকায় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ২০ মিনিটের সড়ক অবরোধ কর্মসূচির সময় সেতু ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর আগে গত রোববার উত্তর চট্টলা উপক‚লীয় জলদাস সমবায় কল্যাণ সমিতির নেতৃত্বে জেলেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন।


মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফিশারিঘাট এলাকা থেকে মিছিল নিয়ে কয়েকশ মানুষ শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল সরকার। বক্তব্য দেন সমিতির নেতারা। সমাবেশে আমিনুল ইসলাম বলেন, অন্য বছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল না। এটা নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। দাবি না মানলে, আবার আমরা রাজপথে নামব। মৎস্যজীবীদের সবার পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলন করা হবে।


দাবির বিষয়ে তিনি বলেন, আমরা ভাসান জাল ব্যবহার করি। আমাদের জালে ছোট মাছ ধরা পড়ে না। তাই এই নিষেধাজ্ঞায় আমাদের অন্তর্ভূক্ত করা অযৌক্তিক। ইলিশের প্রজনন মৌসুমেও ২২ দিন মাছ ধরা বন্ধ থাকে, সেটা আমরা মেনে নিয়েছি। আষাঢ় মাসে ইলিশ ধরার মৌসুম শুরু। এখন আমাদের সব বোট বসে আছে। নিষেধাজ্ঞার সময়ে সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বরাদ্দ আমাদের মৎস্যজীবীরা নেবে না। এতে তাদের পরিবার চলবে না।


বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, মৎস্যজীবীরা ১৫ মিনিটের মত সড়কে ছিল। পরে তাদের আশ্বস্ত করে সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা সরে যাওয়ার পর বেলা সাড়ে ১২টা পর্যন্ত সড়কে যানজট লেগে ছিল। এ সময় শাহ আমানত সেতুর ওপর যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়। দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা যাত্রীরা অনেকে হেঁটে সেতু পার হন। গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। আগামি ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও কাঁকড়াসহ কঠিন আবরণযুক্ত জলজ প্রাণীর (ক্রাস্টাসিয়ান্স) জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং মাছের মজুদ সংরক্ষণ, সুষ্ঠু ও সহনশীল আহরণ নিশ্চিত করার স্বার্থে ২০১৫ সাল থেকে প্রতিবছর এ সময় মাছ ধরা নিষিদ্ধ থাকে। তবে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এ নিষেধাজ্ঞার সময়সীমা ছিল ৪৫ দিন। এ বছর তা বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ ধর্ম মন্ত্রণালয়ের

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ ধর্ম মন্ত্রণালয়ের

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
একজন পরিচালককে ‘ক্ষমতার অপব্যবহার’ করে সাময়িক বরখাস্ত করার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শাতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগে কেন সাময়িক বরখাস্ত করা হবে না এবং তার নিয়োগ কেন বাতিল করা হবে না- সাত কার্যদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে মহাপরিচালককে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করার আদেশও বাতিল করা হয়েছে।


গত ৩০ মে মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করেছিলেন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। গত রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (সংস্থা) মো. জিয়া উদ্দিন ভ‚ঞা বলেন, ক্ষমতা বহির্ভূত, বেআইনি, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা সাময়িক বরখাস্তের আদেশটি বাতিল করা হল। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে ইতোপূর্বে নিয়োগ, পদোন্নতি, ক্রয় কার্যক্রমসহ নানা কাজে দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।


এছাড়া তার বিরুদ্ধে কিছু ‘সুর্নিদিষ্ট’ অভিযোগের বিষয়ে তদন্ত করে দুদক গত ৭ মে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট শাখার পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। সেসব অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করার যৌক্তিকতা নেই বলে উল্লেখ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে। ওই বরখাস্তের আদেশ বাতিল করতে গত ৩ জুন ধর্মপ্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন মহীউদ্দিন। সেই আবেদনের পর সাময়িক বরখাস্তের আদেশ পর্যালোচনা করে কিছু ‘অনিয়ম’ এবং ‘বেআইনি’ বিষয় নজরে আসে বলে চিঠিতে জানানো হয়েছে।


সেখানে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস ধর্ম প্রতিমন্ত্রী। মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্তের আদেশের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আগে ধর্ম প্রতিমন্ত্রীর মৌখিক সম্মিতিও নেওয়া হয়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগও মহীউদ্দিন মজুমদার পাননি। এ কারণে মহাপরিচালকের দেওয়া সাময়িক বরখাস্তের আদেশটি ‘বে-আইনি, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর’ বলে চিঠিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগ দেন জুডিসিয়াল সার্ভিসের সাবেক কর্মকর্তা সামীম মোহাম্মদ আফজাল। মন্ত্রণালয়ের চিঠি ও অভিযেগের বিষয়ে কথা বলতে বেশ কয়েক বার তাকে ফোন করা হলেও তিনি ধরেননি। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, মহাপরিচালক ‘নিজের দোষ ঢাকতেই’ তাকে সাময়িক বরখাস্ত করেছিলেন।


গত বছর অক্টোবরে বায়তুল মোকাররমের একটি পিলার ভেঙে একটি দোকান বড় করা হয়। এ বিষয়ে ব্যব্স্থা নেওয়ায় মহাপরিচালক ক্ষুব্ধ হন। ওই ঘটনায় আমি থানায় জিডি করি, ওই দোকান বন্ধ করে দিই। ওই দোকানদার দুদিন পর তালা খুলে ফেলে। পরে আবার আমি পুলিশ আনাই। সেই দোকানদার আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।


মহীউদ্দিন মজুমদার বলেন, ওই ঘটনার পর তিনি চারটি ফাইল তৈরি করে মহাপরিচালকের কাছে দেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে মে মাসে এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ধর্ম প্রতিমন্ত্রীর নজরে আসে। ডিজি মহোদয় তখন বলেন, তার কাছে এ বিষয়ে কোনো ফাইল যায়নি। তখন আমি বলি চারটি ফাইল তৈরি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি আমার ওপর ক্ষুব্ধ। আমি দুর্নীতি করে থাকলে সেটার জন্য যথাযথ নিয়ম আছে। বিচারের আগে তো আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না।

আদালত স্থানান্তর: খালেদার রিটের শুনানি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ

আদালত স্থানান্তর: খালেদার রিটের শুনানি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নাইকো দুর্নীতি মামলার আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি হবে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মওদুদ আহমদ; রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।


নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদার বিচারের জন্য বিশেষ আদালত পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সরকারি আদেশের বিরুদ্ধে গত ২৬ মে হাই কোর্টে এই রিট আবেদন করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ ওই রিট আবেদনের শুনানিতে নাইকো মামলা আমলে নেওয়ার আদেশ এবং আদালত স্থানান্তরের গেজেটের কপি হলফনামা আকারে জমা দিতে বলেছিল খালেদার আইনজীবীদের। এর ধারাবাহিকতায় এ জে মোহাম্মদ আলী মঙ্গলবার নাইকো মামলা আমলে নেওয়ার আদেশের কপি হলফনামা আকারে জমা দেন।


কিন্তু আদালত স্থানান্তরের গেজেটের কপি পাননি জানিয়ে বলেন, এ বিষয়ে বিশদ শুনানি প্রয়োজন। বিচারপতি ফারাহ মাহবুব এ সময় বলেন, আজ এই ভ্যাকেশন বেঞ্চের শেষ কার্যদিবস। আপনাদের অবস্থান স্পষ্ট করুন। মওদুদ আহমদ এ সময় বলেন, চাইলে আপনারা রুল দিতে পারেন। পরে আদালত এই রিট মামলা শুনানির জন্য হাই কোর্টের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেয়। নিয়ম অনুযায়ী এই বেঞ্চের আদেশসহ মামলার নথি এখন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় যাবে। আদালতের নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা কোনো একটি বেঞ্চে তা শুনানির জন্য উপস্থাপন করবেন।


আদেশের পর বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মওদুদ সাংবাদিকদের বলেন, এটা (আদালত স্থানান্তর) এখন বিচারাধীন বিষয়। সুতরাং এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যব্ক্রম চলতে পারে না। অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এটা সাবজুডিস মেটার কীভাবে, রুলও তো হয়নি। বিচারিক কার্যক্রম স্থগিত না হলে কোনো মামলার বিচারই বন্ধ থাকে না। আমি মনে করি বিচারিক কার্যক্রম চলতে কোনো বাধা নেই।


তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা ইতোমধ্যে আগের আদালতে দুই দিন শুনানি করেছেন। অথচ তারা এটা তারা উচ্চতর আদালতে গোপন করেছেন। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছিল পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে। তার বিরুদ্ধে নাইকোসহ অন্য কয়েকটি মামলার বিচারও সেখানেই চলছিল। চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।


পরে সরকারের তরফ থেকে জানানো হয়, সুস্থ হলে খালেদাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে। এরপর খালেদার বিচারে আদালত স্থানান্তরের সিদ্ধান্ত জানিয়ে মে মাসের মাঝামাঝি গেজেট জারি হলে প্রথমে উকিল নোটিস পাঠিয়ে পরে হাই কোর্টে আসেন খালেদার আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক।


খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভ‚ঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে আটকে আছে।

আন্দোলনের মুখে বিএসএমএমইউতে মৌখিক পরীক্ষা স্থগিত

আন্দোলনের মুখে বিএসএমএমইউতে মৌখিক পরীক্ষা স্থগিত

admin June 12, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে চিকিৎসকদের আন্দোলনের মুখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার বলেন, ভাইভা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেট বোর্ডে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসএমএমইউতে ১৮০ জন মেডিকেল কর্মকর্তা ও ২০ জন ডেন্টাল চিকিৎসক নিয়োগে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২০ মার্চ।
পরীক্ষায় অংশ নেন আট হাজার ৫৫৭ জন চিকিৎসক। কিন্তু ১২ মে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পরপরই তাতে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শতাধিক চিকিৎসক।


তাদের অভিযোগ, ভর্তি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন অনিয়ম হয়েছে। উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ তাদের স্বজনদের নিয়োগ দিতে ফলাফল টেম্পারিং করা হয়েছে। ঈদের পর গত ৯ জুন আন্দোলনকারীদের কয়েকজন উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশ ও আনসার সদস্যদের লাঠিপেটার শিকার হন বলে অভিযোগ ওঠে।


আন্দোলনকারীরা ভাষ্য, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, তা জানতেই তারা সেখানে গিয়েছিলেন। তবে ওইদিন চিকিৎসকদের লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উপাচার্য। পুলিশের পক্ষ থেকেও অভিযোগ অস্বীকার করা হয়।

পীরগঞ্জে মোবাইল ফোন তুলতে সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

পীরগঞ্জে মোবাইল ফোন তুলতে সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

admin June 12, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র দাস জানান।


মৃতরা হলেন- বড়ঘোলা গ্রামের মসের উদ্দিনের ছেলে দুলু মিয়া ও প্রতিবেশী আজহার আলীর ছেলে এনামুল হক। এ ঘটনায় আহত শাহীন মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, দুলু মিয়া রাতে টয়লেটে যায়। এ সময় অসাবধানতায় তার হাতে থাকা মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। ফোনটি উদ্ধার করতে একটি বাঁশ বেয়ে সেপটিক ট্যাংকে নামেন দুলু। এরপর অনেকক্ষণ পর্যন্ত দুলুর কোনো সাড়া না পেয়ে এনামুল ট্যাংকে নামেন।


একপর্যায়ে দুই জনের সাড়া না পেয়ে শাহীনও নামেন সেপটিক ট্যাংকে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করেন বলে জানান ইউপি চেয়ারম্যান জানান।


ওসি বলেন, এর মধ্যে সেপটিক ট্যাংকে শ্বাসকষ্টে এনামুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে দুলু মারা যান।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three