৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদি

৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদি

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ। আগামী ৩০ মে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।


রোববার বিকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটার এ কথা জানান। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিনই শপথ নিতে পারেন কয়েকজন মন্ত্রী। তবে সেই তালিকায় কারা থাকবেন, তা নিয়ে বিজেপি গোপনীয়তা বজায় রাখছে।


ভারতীয় গণমাধ্যম মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানায়, মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ মন্ত্রীসভায় ঠাঁই পাবে। তাই ৩০ মে রাষ্ট্রপতি ভবনে একাধিক বাঙালিকে শপথ নিতে দেখা যেতে পারে বলেও জানানো হয়।


এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের জন্য দাবিপত্র দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এর পরই প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারা শপথ নেবেন, তা জানাতে বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


বিজেপির পক্ষ থেকে সম্মতি পেয়ে ৩০ মে সন্ধ্যা ৭টায় শপথগ্রহণের দিন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

admin May 27, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামের অতিদরিদ্র পরিবারের সন্তান নূরেফা ইয়াছমিন। তার পিতা হামিদুল ইসলাম একজন দিন মজুর।


নূরেফার ৩ বছর বয়সে তার মা মনসুরা বেগম মানসিক ভারসাম্য হারান। তখন থেকে সে আশ্রয় নেয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম নানা বাড়িতে। নানা প্রতিকূলতার মধ্যে জেএসসি, এসএসসিতে ভালো রেজাল্ট করেছেন তিনি। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার লেখাপড়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যের সহযোগিতা কিংবা টিউশনির টাকায় চলে তার লেখাপড়া।


জানা যায়, নানা প্রতিকুলতার মাঝেও জীবন সংগ্রাম চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন। জেএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। দারিদ্রতা তার মেধা বিকাশে প্রধান অন্তরায়। আর্থিক অভাব অনটনের কারণে বর্তমানে তার উচ্চ শিক্ষা অর্জন অনেকটা অনিশ্চিত। সমাজের উচ্চবিত্তরা এগিয়ে এলে হয়তো দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে নূরেফা।


নূরেফা ইয়াছমিন বলেন, মায়ের অসুস্থ্যতার কারণে আমার স্বাভাবিক ভাবে বেড়ে উঠা লেখাপড়া ছিল অনিশ্চিত। কিন্তু ইচ্ছাশক্তির কারণে এসএসসিতে আমার এ সাফল্য। ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা দারিদ্রতা।


স্কুল প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু বলেন, নূরেফা ইয়াছমিন নানা প্রতিকুলতার মাঝে বেড়ে উঠেছেন। কিন্তু তার ইচ্ছা শক্তি ও মানসিক মনোবলের কারণে সাফল্য পেয়েছে। ছাত্রীটি মেধাবী। কারও সহযোগিতা পেলে তার মেধা বিকশিত হবে। তার মেধা জাতির কল্যাণে আসবে।

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোজাম্মেল হক বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল, তাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম নাঈম প্রমূখ।


এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ মে) স্কুল প্রাঙ্গনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় স্কুলটির অধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সরকার, শাহ্ আকতার হোসেন, স্কুলের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রানা, ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সরকার সৈকত, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জাহাঙ্গীর আলম জনি, উপ-পরিচালক সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নিমাই চন্দ্র, করিমুজ্জামান প্রমূখ।


এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

কাউনিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কাউনিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


রবিবার (২৬ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মনোয়ারা বেগম, সম্পাদক ও ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য খুরশীদা আক্তার, ফোরামের সদস্য ও ইউপি সদস্যদ্বয় জয়গুন নেছা, আঞ্জুমান আরা, মাহাফুজা বেগম, মালেকা বেগম, আনজুমান আরা, নুরজাহান বেগম, আবেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রমূখ।


এসময় নারীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান ফোরামের সভাপতি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্ধ পাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে ঈদ বাজার

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে ঈদ বাজার

admin May 27, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের প্রস্তুতিনিতেই প্রতি বছরের মত এবারও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সবাই কেনা-কাটায়। ঈদের কেনাকাটায় জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ঈদ বাজার।


প্রতিবছরের মতো এবারও ক্রেতাদেরকে আগে থেকেই ঈদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে। এর কারণ হিসাবে অনেক ক্রেতারা জানায়, ঈদেও কেনাকাটা তো কম বেশি করতেই হবে তাই প্রথমেই দেখেশুনে কেনার সময় বেশ ভালো পাওয়া যায়। তাই একটু আগে থেকেই সচেতন ক্রেতারা কেনা কাটা শুরু করেছেন।


বর্তমানে ঠাকুরগাঁও প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলোতে দেখা গেছে ঈদের আমেজ। সব দোকানেই ক্রেতার সমাগম লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জি পাড়ার কারিগররা। অনেকেই আবার ঈদের কেনাকাটার ভিড় জমার আগেই দর্জির দোকানগুলোতে পছন্দ মতো কাপড় কিনে তৈরি করতে দিচ্ছেন বিভিন্ন পোষাক।


রাতভর সেলাই মেশিনের শব্দে সমাগম হয়ে থাকছে টেইর্লাস পট্টিগুলো। কিছু কিছু টেইলার্সের দোকানে সাইনর্বোড ঝুলছে “ঈদের শেষ আট দিন কোন অর্ডার নেয়া হবে না”। ছোট থেকে শুরু করে ভিআইপি দোকানের কারিগররা এখন দিনরাত ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই তাদের। তবে গত বারের চেয়ে এবার প্রতিটি কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পরা ভিড়। এছাড়া শাড়ির দোকানগুলোতেও রয়েছে সমান ভিড়। শাড়ি ও তার সাথে ম্যাচ করে অন্যান্য জিনিসপত্র কেনার জন্য সবাই এখন ব্যস্ত।


এবারে ঈদে বিভিন্ন মেগাসিরিয়ালে নায়িকাদের পরিহিত পোষাকের নামের পোষাকগুলোর চাহিদা তরুনীদের মাঝে। কেউ কেউ বাহুবলী, ধূম, পাখি জামা, কেউ কেউ কিরণমালার জামাসহ অন্যান্য নায়িকাদের পরিহিত জামাই বেশি ক্রয় করছে বলে বিভিন্ন দোকানীরা জানান। সবাই এই ঈদে দেশি-বিদেশি কাপড় কেনায় বেশি ব্যস্ত। এলাকার বিভিন্ন কাপড়ের দোকানে দেখা গেছে দেশি-বিদেশি থ্রি পিচ কেনার জন্য মেয়েদের উপচে পড়া ভিড়। ঈদ মানে আনন্দ তাই অভিভাবকদের একটু কষ্ট হলেও সন্তানসহ অন্যান্য প্রিয়জনের মুখে হাসি ফুটাতেই শত সমস্যা উপেক্ষা করে কিনে দিচ্ছেন।


অপরদিকে সুযোগ হাতে পেয়ে দর্জিপাড়ার লোকেরা সময় নেই এবং কাজের অনেক ভিড় বলে দ্বিগুন পারিশ্রমিকে অর্ডার নিতে বাধ্য হচ্ছেন। প্যান্ট ও শ্যার্ট পিস থেকে শুরু করে থ্রি-পিচ, শাড়ি এবং তৈরি পোষাকের প্রতিটির মূল্য গত বারের চেয়ে এবার হাতের নাগালে আছে বলে অনেক জানান ক্রেতারা। প্রতিটি ম্যার্কেট ও কসমেটিক্স বিপনী বিতানগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেলেও বেশি দামের জন্য পছন্দের জিনিস অনেকেই নিতে পারছে না। ঠাকুরগাঁয়ের মার্কেট, উপজেলা মার্কেট গুলো ঘুরে দেখা যায় এবারও মার্কেট গুলোতে বিদেশী কাপড়ে সয়লাব।

বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সন্ধ্যা ৭টায়ও যখন বৃষ্টি থামেনি, তখন ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট।


বিশ্বকাপকে সামনে রেখে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা তো দূরের কথা অনুষ্ঠিত হয়নি টসও।


বৃষ্টির পূর্বাভাস অবশ্য আগেই মিলেছিলো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হতে পারে বৃষ্টি। তবে এ খবরকে গুরুত্ব দেয়নি অনেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকে সত্য প্রমাণ করলো বৃষ্টিই।


সে বৃষ্টি থামেনি এখনও। তাই আজ ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বরং, বৃষ্টি বন্ধ না হওয়ায় আগেই লাঞ্চ করে ফেলতে পারছেন খেলোয়াড় কিংবা কর্মকর্তারা। অবশ্য দুই প্রতিযোগি দেশ মুসলিম হওয়ায় খেলেয়াড়দের অনেকেই হয়তো রোজা রেখেছেন।


এদিকে বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ানোয় গ্যালারিতে সমর্থকের সঙ্গে ছবি তুলতে দেখা যায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্যাপশনে তারা লিখেছে ‘দুর্ভাগ্যজনকভাবে কার্ডিফে এখনও বৃষ্টি থামেনি। তাই খেলা হচ্ছে না। এরই ফাঁকে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন মোহাম্মদ হাফিজ।’


আগামী ২৮ তারিখ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনেই ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা।

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের জিযান বিমানবন্দরের সামরিক হ্যাঙ্গারে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।রোববার হুতি সমর্থিত ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত কয়েকদিন আগে মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল জঙ্গিরা।


তবে সৌদি কর্তৃপক্ষ বা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চার বছর ধরে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হামলায় আক্রান্ত হওয়ার ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি।


গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহে ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কা অভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।


এর আগে সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।


এ ছাড়া পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে হুতি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করেছে। আগামীতে তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

সাদুল্যাপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

সাদুল্যাপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

admin May 26, 2019

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৫ মে) দিনগত গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।


নিহতের নাম বুদা শেখ (৪৭)। তিনি ইসবপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। পরে আজ রোববার (২৬ মে) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুদা শেখ রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে দোকানে নিয়ে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বুদা শেখের।


সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে শনিবার দিনগত রাত ২ টার দিকে ঘটনাস্থল থেকে বুদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

admin May 26, 2019

রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীকে আটক করেছে।


প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর পৌনে ১২ টার দিকে শিশুটিকে ওই বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শরীর ছিন্নভিন্ন হয়ে শিশুটি মারা যায়। খবর পেয়ে রূপনগর থানার এসআই পরিমল লাশটি উদ্ধার করেন।


তিনি জানান, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ওই ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


রূপনগর থানা সূত্র জানায়, ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে, সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে। জন্মের পরপরই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে নিজেই সদ্যোজাত সন্তানকে ফেলে দিয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারের পর জান্নাতুন জানিয়েছে, সে এবার মনিপুরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে দূরসম্পর্কের এক চাচার প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে অনৈতিক মেলামেশায় ওই বাচ্চাটি গর্ভে আসে। এ সম্পর্ক তার পরিবার মেনে নেবে না বলে বাচ্চাটিকে ৫ তলা থেকে ফেলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাংলাদেশির নাম জয়নুল ইসলাম। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।


জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল সীমান্তে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত দেড়টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক স্থান দিয়ে ভারত থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।


দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার রাতে বিএসএফের গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

admin May 26, 2019

স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় বড় বোনের সাথে ঝগড়া করে তামান্না আক্তার টিয়া নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।


শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কেতকীবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘরে গলায় গামছা পেচিয়ে সে আত্মহত্যা করে। সে ওই এলাকার আইনুল ইসলাম লাবুর মেয়ে ও চিলাহাটি গার্লস স্কুল এণ্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্র।


কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, দুপুরে বড় বোন এসএসসি পরিক্ষার্থী আয়শা সিদ্দিকা ময়না ও ছোট বোন তামান্না আক্তার টিয়া দুই বোনের মধ্যে ঝগড়া বাঁধে। এর একপর্যায়ে তামান্না নিজ শোয়ার ঘরে ঢুকে ভিতর হতে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশ এগিয়ে: বিশ্বব্যাংক

বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশ এগিয়ে: বিশ্বব্যাংক

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জনবহুল দেশসমূহের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ পরিষেবায় অধিক সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত জ্বালানি অগ্রগতি প্রতিবেদন ২০১৯-এ বলা হয়েছে, অধিক জনসংখ্যার দেশসমূহের মধ্যে বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও সুদানের বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে।


প্রতিবেদনে বল হয়েছে, বৈশ্বিক বিদ্যুৎতায়নের হার ৮৯ শতাংশে পৌঁছেছে। বিদ্যুৎ সেবা বঞ্চিত মানুষের সংখ্যা ২০১৬ সালে ১ বিলিয়ন ও ২০১০ সালে ১.২ বিলিয়ন থেকে ৮৪০ মিলিয়ন কমেছে।


বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবায় হার হচ্ছে ৯৩ শতাংশ উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ এখন আর একটি কল্পনা নয়। এটি আজ বাস্তবতা যে এখন ৯৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। যা ২০০৯ সালের আগে ছিল ৪৭ শতাংশ।”


সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১,৪১৯ মেগাওয়াটে পৌঁছেছে। সংযোগ বেড়ে হয়েছে ৩.৩২ কোটি। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩০।


বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, অধিক জনসংখ্যার দেশের মধ্যে বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও সুদান সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। স্বল্প অগ্রগতির দেশের মধ্যে রয়েছে- দক্ষিণ সুদান, গিনি-বিসাউ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ২০১০ সাল থেকে প্রতিবছর এসব দেশে অগ্রগতির হার হচ্ছে প্রায় ৩ শতাংশ।

ভরণপোষণ দিতে না পারার কষ্টে হত্যা করে পিতা

ভরণপোষণ দিতে না পারার কষ্টে হত্যা করে পিতা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নরসিংদী লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে শিশু দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, গত শুক্রবার রাত ৯ টার দিকে শহরের কাউরিয়াপাড়ায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে লাশ দুটি উদ্ধার করেন তারা।


নিহতরা হলো- মনোহরদী চালাকচর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে তাইন (১১) ও তাইবা (৪)। ওসি সৈয়দুজ্জামান বলেন, গত শুক্রবার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।


এদিকে শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, দরিদ্রতার কারণে সন্তানদের ভরণপোষণ ঠিকমতো দিতে না পারার কষ্ট সইতে না পেরে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন পাষণ্ড বাবা। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন নিহতদের বাবা শফিকুল ইসলাম। গত শুক্রবার রাত ১২টার দিকে লঞ্চ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম একটি গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ বলেন, গত শুক্রবার রাতে নরসিংদীর লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালে শফিকুল ইসলামকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তিনিই নিহতদের বাবা। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম হত্যার কথা স্বীকার করেন।


পুলিশ সুপার আরো জানান, ডাক্তার দেখানোর উদ্দেশে মনোহরদী গ্রামের বাড়ি থেকে দুই সন্তানকে শিবপুর নিয়ে আসেন তিনি। চিকিৎসক না থাকায় তিনি তার সন্তানদের নরসিংদী লঞ্চ টার্মিনালে ঘুরতে নিয়ে যান। ওই সময় তার ছোট মেয়ে লিচু খেতে চায়। কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তার ওপর সামনে ঈদ। সংসারের খরচ ও ঈদে সন্তানদের জামা কাপড় দিতে হবে। এসব ভেবে শফিকুল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। পরে প্রথমে ছোট মেয়েকে লঞ্চ টার্মিনালের বাথরুমে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বড় মেয়েকে একই কায়দায় হত্যা করে বাথরুমে লাশ ফেলে রেখে পালিয়ে যান।


এসপি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানান। তিনি আরো জানান, প্রাথমিকভাবে শফিকুল ইসলামকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। কারণ তিনি একেকবার একেক রকম কথা বলছেন।

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত

admin May 26, 2019

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের রামাইল গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন-উপজেলার সলঙ্গা ইউনিয়নের রঘুদীঘি গ্রামের ফজল শেখের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও মহির উদ্দিনের ছেলে আবদুল জব্বার (৩৬)। আহতদের মধ্যে জিন্নাহ ওরায়হান আলী নামে দু’জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন, রঘুদীঘি গ্রামের ৫ শ্রমিক কয়েকদিন ধরে রামাইল গ্রামে ধান কাঁটা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত শুক্রবার দিনভর ধানকাটা শেষে রাতে তারা মাঠের মধ্যে অস্থায়ীভাবে করা একটি ঘরে ঘুমিয়ে পড়েন।


গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইদ্রিস আলী ও আবদুল জব্বারের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে।


উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, হতাহত শ্রমিকদের খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার দেওয়া হবে।

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

admin May 26, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়া অজুহাতে টাকা নেয়ার অভিযোগে লালমনিরহাটের সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দিয়ে পরীক্ষা নেয়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


শনিবার(২৫ মে) সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় উচ্চমাধ্যমিকপরীক্ষার তথ্য প্রযুক্তি বিষয়ের ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা। শোকজ প্রাপ্ত প্রভাষক জালাল উদ্দিন আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক। তিনি কলেজের জমি দাতা আবু বক্কর সিদ্দিকের জামাতা।


শিক্ষার্থী ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ অফিস সুত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ থেকে চলতি উচ্চমাধ্যমিকপরীক্ষায় ২৩৩জন পরীক্ষার্থী অংশ নেন। তথ্য প্রযুক্তি বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষা। যার পুরোটা নির্ভর করে কলেজ শিক্ষকের হাতে। তিনি ইচ্ছে করলে ফেল করাতেও পারেন, আবার কাউকে শতভাগ নম্বরও দিতে পারেন।


এ সুযোগে কলেজটির তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক জালাল উদ্দিন ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়ার কথা বলে সকল পরীক্ষার্থীর কাছে তিন শত হারে টাকা দাবি করে আদায় করেন। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু গনমাধ্যে খবর প্রকাশিত হয়। যার প্রেক্ষিত কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা গ্রহন না করতে নির্দেশ প্রদান করেন।


কলেজ অধ্যক্ষ অভিযুক্ত প্রভাষকের নিকট অবৈধ সুযোগ নিয়ে বরখাস্থ না করে গত ১৮ মে নামমাত্র একটি শোকজ পত্র পাঠান। যাতে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়। ওই শোকজে আরো বলা হয় ওই শিক্ষক গত দুই বছর ধরে এমন ভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছিল বলেও শোকজপত্রে উল্লেখ করেন অধ্যক্ষ সুদান চন্দ্র। কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তকে অমান্য করে ওই অভিযুক্ত প্রভাষক দিয়ে পরীক্ষা গ্রহন করা উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


অভিযুক্ত প্রভাষক জালাল উদ্দিন বলেন, শোকজ করলে তো জবাব দিতে হবে। শুধু ব্যবহারিক পরীক্ষায় নয়, কলেজে কোন টাকা আদায় করলে তা অধ্যক্ষকে জানিয়ে করতে হয়। অধ্যক্ষের নির্দেশ ছাড়া টাকা আদায় সম্ভব নয়। প্রথমে যা আদায় হয়েছিল তার সব টাকায় অধ্যক্ষের নিকট জমা দেয়া হয়েছে।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র জানান, পরীক্ষা শুরুর আগে টাকা নেয়ার অভিযোগ ওঠায় প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাময়িক বরখাস্থ করা হবে। কলেজ পরিচালনা কমিটি অভিযুক্ত প্রভাষকের মাধ্যমে পরীক্ষা নিতে নিষেধ করেছেন ঠিকই। তবে একা নন, তার সাথে আরো ৬জন শিক্ষক মিলে পরীক্ষা গ্রহন করেছেন। যাতে ওই শিক্ষক টাকা নিতে না পারে সেজন্য অন্যান্য শিক্ষকরা সজাগ ছিলেন।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন সরকার বলেন, গণমাধ্যমে খবর দেখে জরুরী সভা করে অভিযুক্ত প্রভাষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা না নিতে সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে পরবর্তি সভায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত প্রভাষকই পরীক্ষা গ্রহন করায় অনেক পরীক্ষার্থী ও অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মেসির নজর স্প্যানিশ কাপে

মেসির নজর স্প্যানিশ কাপে

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
লিভারপুলের মাঠে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়াটাকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে মুহূর্ত বলে দাবি করেছেন লিওনেল মেসি। সে কষ্ট ভুলে সতীর্থদের কোপা দেল রে জেতার তাগিদ দিয়েছেন বার্সেলোনা অধিনায়ক।


ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় কোপা দেল রের ফাইনালে ভালেন্সিয়ার মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা। শুক্রবার বার্সেলোনার হয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে মেসি জানান ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমি-ফাইনালে শক্ত অবস্থানে থেকেও ছিটকে পড়ার ঘটনা এখনও ভুলতে পারেননি তিনি।


লিভারপুলের বিপক্ষে শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জেতার পর অ্যানফিল্ডে ফিরতি দেখায় ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি। “ওই হারে আমরা খুব বড় ধাক্কা খেয়েছিলাম। কোপা দেল রে জিতে মৌসুম শেষ করাটা হবে সবচেয়ে ভালো উপায়। দলের অবস্থা ছিল শোচনীয়। এটা পুরো মৌসুমের উপরই দাগ কেটেছিল। এমনটা একবার হতে পারে (রোমার বিপক্ষে গত আসরেও ঘরের মাঠে বড় জয়ের ফিরতি পর্বে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা)। কিন্তু কখনোই তা পরপর দুবছর ঘটতে পারে না- যখন আপনার ইউরোপিয়ান ফাইনালে ওঠার সুযোগ আছে।”


অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধে চরম বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টাইন তারকা। লিভারপুলের মাঠে দ্বিতীয়ার্ধের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে (দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে হারের লড়াইয়ে ওই অর্ধে তিন গোল খেয়েছিল বার্সেলোনা। ম্যাচের ফলের জন্য নয়, বরং যেমনটা বোঝাচ্ছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতাই করিনি। আমার ক্যারিয়ারে এটা অন্যতম বাজে অভিজ্ঞতা।


বার্সেলোনা ছাড়ার বিষয়ে ভাবছেন কিনা-এ প্রশ্নের জবাবে মেসি বলেন, “না, না, না। জাতীয় দলে আমার কিছু সমস্যা ছিল এবং এখনও আমি সেখানে কিছু জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার কারণে আমার এখানে থাকতে চাওয়ায় কোনো কমতি আসেনি।” আসছে ফাইনালে ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা জিতলে মেসির ভাণ্ডারে যোগ হবে সপ্তম কোপা দেল রে ও সব মিলিয়ে ২১তম বড় শিরোপা।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three