ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে লাকর্ণভের খোলা মাঠে মহিলাদের বালিশ বদল, বাচ্চাদের দৌড়, বিস্কিট দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন ফ্রান্স প্রবাসী গাজীপুরবাসী।


পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি এম এ কাশেম, গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, মনিরুল হক মনু, কাওসার মোড়ল, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজান চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, মিল্টন সরকার, সাইফুল ইসলাম রনি, ইয়াছিন হক, সোহাগ সরওয়ার, তপন চন্দ্র দাসসহ আরো অনেকে।


অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী, কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আয়োজন দূরপ্রবাসে কিছুটা হলেও প্রিয়জনের অভাববোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।


এ আয়োজন প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে শুরু হয়েছে বাংলাদেশ মেলা।


নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।


মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।


বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা,পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি চলবে পহেলা জুলাই পর্যন্ত। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানী কোম্পানী মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


গত রোববার (১৬ জুন) রাতে সৌদি আরবের রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির সভাপতি কাপতান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের এটিএম কার্ডের মত ব্যবহার করছে তাদের পরিবার-পরিজন। অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে গিয়ে দেখেন যে, তাদের প্রিয়জনরা সব সঞ্চয় নষ্ট করে ফেলেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য বিমা এবং পেনশন স্কিম চালুর চেষ্ট চলছে। ’


এসময় রাষ্ট্রদূত স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে রিয়াদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

admin June 21, 2019

রৌমারী প্রতিনিধি:
বিল্ডিং প্রিপেয়ার্ডনেস অফ ভালনারেবল কমিউনিটিস থ্রো ইনক্লুসিভ ডিজাস্টার রিক্স রিডাকসান ইনিসিয়েটিভস প্রজেক্ট’র মানবিক সহায়তা কার্যক্রমে প্রবীণ ও প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বন্দবেড় ইউপি সদস্য আজিজুল হক আজিবর রহমানের সভাপতিত্বে স্লুইলজগেট মোড় আইডিআর-২, প্রকল্প অফিস কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবর্গ।


এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দবেড় ইউপি সদস্য জাকির হোসেন, সেলিম রেজা, সাইদুর রহমান, কাবিল উদ্দিন, ভার্জিনা পারভীন, সাজেদা খাতুন, আলেয়া খাতুন, খনজনমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যক্ততা আবু আসাদ, ইমাম ও হাফেজ আমিনুল ইসলাম, ব্যবসায়ী সাজু আহমেদ, গণউন্নয়ন কেন্দ্রে (জিইউকে) প্রকল্প সমন্বয়কারি মনির হোসেন, এইড কুমিল্লা প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেনসহ অনেকে।

রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

admin June 21, 2019

স্টাফ রিপোর্টার:
‘তামাকে হয় ফুসফুসে ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ জুন) র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র অংশগ্রহণ ও সচেতনতায় পালন করা হয় দিবসটি।


জানা গেছে, তামাকমুক্ত দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে তামাকের কারণে মানুষের স্বাস্থ্যক্ষতির বিষয়টি তুলে ধরতে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম। এসময় তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন, এসিডি’র এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম।


আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে। তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো বিষয়টি নজরে এনেছে যে, ধূমপানের ক্ষতির পাশাপাশি অন্য সব প্রকার তামাকদ্রব্য সেবন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু ধূমপান থেকে নয়; এই দিনে সব প্রকার তামাকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে তামাক ও তামাকজাতদ্রব্য গ্রহণের কারণে প্রতিদিন ৪৪১ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। সেই হিসেবে বছরে তামাকজনিত রোগে মারা যাচ্ছে ১ লাখ ৬১ হাজার মানুষ। তামাকের কারণে মানুষের অকাল মৃত্যুরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।


এদিকে দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং এসিডি’র অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


জেলা সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় জেলা সেনিট্যারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম, এসিডি’র প্রোগ্রাম অফিসার (রংপুর অফিস) মো. তৌফিকুল ইসলাম জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া রংপুর বিভাগের বাকি ছয় জেলায় অর্থাৎ দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়র ও ঠাকুরগাঁও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে এবং এসিডি ও এর পার্টনার অর্গানাইজেশন ‘পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)’ ও ‘ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি)’ এর অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।


উল্লেখ্য, ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। কিন্তু অনিবার্য কারণবশত এ বছর সারাদেশে ২০ জুন বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারাদেশের মত রংপুরে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

admin June 21, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসক শফিউল আরিফের বদলী জনিত বিদায় উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার বিকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রধান শিক্ষক রেজাউর করিম প্রধান, প্রকৌশলী অজয় কুমার সরকার, চেয়ারম্যানদের মধ্যে নূরল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান ও পিআইও ফেরদৌস আহমেদ প্রমূখ।

কুড়িগ্রামে চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা ও কর্মশালা

কুড়িগ্রামে চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা ও কর্মশালা

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সবার জন্য স্বাস্থ্য অধিকার, দক্ষিণ এশিয়ায় বাধামুক্ত চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ আদান-প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন এএফএডি কনফারেন্স হলরুমে সাইটসেভার্সের সহযোগিতায় ইউকেএইড এর অর্থায়নে এ অবহিতকরণ সভা ও কর্মশালার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর।


এ সময় বক্তব্য রাখেন, মরিয়ম চক্ষু হাসপাতালের এসিস্টেন জেনারেল ম্যানেজার মোস্তাহিদ আলম খন্দকার, সাইটসেভার্সের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মাসুদ রানা, উন্নয়নের অক্ষমতার জন্য কেন্দ্রের সহকারী সমন্বয়ক এমএ কুদ্দুস জাহিদ, মরিয়ম চক্ষু হাসপাতালের মো: হাসিবুল হাসান এবং অরবিন্দু রায় প্রমুখ।


কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পটি সরকারী ও বেসরকারী সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের ১ জুলাই হতে কুড়িগ্রাম জেলার প্রায় ২৫ হাজার ৩শ ৭৮জন প্রতিবন্ধী, শিশু, বয়স্ক, হতদরিদ্র, গরীব, আদিবাসী, দুস্থ ও দলিত শ্রেনীর চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। এরমধ্যে ৪ হাজার ৬৮জন চক্ষু রোগীর ছানী অপারেশন করা হয়েছে।


প্রকল্পের মাধ্যমে জেলায় ৪শ ৫২ সরকারী স্বাস্থ্যকর্মীকে ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।


কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
২২ জুন প্রথম রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শহিদুল্ল্যা লিংকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।


অবহিতকরন সভায় জানানো হয়, ২০১৯ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২শ ৩৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৯০ হাজার ৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তিতাস বাবু (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলার সদরের ঘোগাদহ ইউনিয়নের শান্তির ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিতাস বাবু ফুলবাড়ী উপজেলার নেওয়াশী ইউনিয়নের রাবাইতারী গ্রামের শ্রী শিবু চন্দ্রের পুত্র।


নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, তিতাস বাবু বাবা ও মায়ের সাথে নানা বাড়ি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শান্তির ভিটা বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


ঘোগাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শিশুটির পানিতে পড়ে মৃত্যুর খবর শুনে সেখানে যাই এবং পরিবারটিকে সান্ত্বনা দেই।

তিস্তায় পানি বৃদ্ধি কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতির মুখে কৃষকরা

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
‘ধানের দাম নাই তাই বাঁচিয়া থাইকপ্যার জন্যে কতো কষ্ট করি চরোত বাদাম আবাদ করনো তাও তিস্তার পানিত ডুবি গেলো, এলা হামার কী হইবে?’ কান্না আর আহাজারীতে কথা গুলো বললেন উপজেলার চর বিশ্বনাথ গ্রামের আছমা বেগম। তিনি আরও জানান, ‘এগুলায় যদি হামার কপালোত থাকে তাইলে হামরা বাঁচমো কী করি?’


অথচ একদিন আগেও হাস্যোজ্জ্বল বদনে ক্যামেরায় বন্দী হয়ে ছিলেন আছমা বেগম। একই ভাবে কান্নায় ভেঙ্গে আহাজারী করে চর গোপীডাংগা এলাকার আবুল কাশেম বলেন, ‘একনা জমি আদি (বর্গা ) নিয়া বাদাম আবাদ করনু সেকনাও বানোত ভাসি গেলো।’




[caption id="" align="alignnone" width="700"]পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান[/caption]

গত মঙ্গলবার রাতের বেলা হঠাৎ করেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানির প্রবাহ বেড়ে রংপুরের কাউনিয়া উপজেলার চর বিশ্বনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বৎখাঁ, চর পাঞ্জরভাঙ্গা, হরিশ্বর, গদাইসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে নদী বেষ্টিত চরাঞ্চলে বাদাম, মরিচ, পাট ও শাক-সব্জী ক্ষেতে পানি ঢুকে যায়।


এতে উপজেলার প্রায় ৫০ একর (২’শ দোন) জমির আবাদ বিনষ্ট হয়ে গেছে। অকালের এ বন্যার পানি আরও কয়েক দিন থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি দপ্তর।


বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আকস্মিক এ বন্যার ক্ষতি কৃষকরা পুষিয়ে নিতে হিমশিম খাবেন। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে।

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের হারাগাছে সাড়ে পাঁচ বছর বয়সী শিশু নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক (৫৫) নামে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।


জানা যায়, বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আরপিএমপি-হারাগাছ থানা এলাকার রংপুর সিটির ৮নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। যৌন নির্যাতনের শিকার ওই শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওই শিশুটির মা বলেন, ঘটনার দিন দুপুরের দিকে ৫ বছর ৪ মাস বয়সের শিশু কন্যা বাড়ির বাইরে খেলা করছিল। এরই একপর্যায়ে প্রতিবেশী দাদা সর্ম্পকের মোজাম্মেল হক তার শিশু কন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।


তথ্যের সত্যতা নিশ্চিত করে আরপিএমপি-হারাগাছ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষক মোজাম্মেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করা হয়েছে।


মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ৪৮ রানে হারলো টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ৪৮ রানে হারলো টাইগাররা

admin June 21, 2019

লক্ষ্যটা জানা বা শোনার পরই বেশিরভাগ দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিলেন টেলিভিশনের সামনে থেকে। এই ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব তাও ধারণা করেননি অনেকে। কিন্তু তখনও হাল ছাড়েননি টাইগাররা। লক্ষ্যের প্রতি ছুটেছেন প্রতিটা ক্ষণ। ৩৮২ রানের লক্ষ্য তাড়া করে ৪৮ রানে হারলেন বটে, তবে তার আগে ভিত কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান শিবিরের। ম্যাচে কয়েকবার জয়ের স্বপ্নও জাগিয়েছেন টাইগাররা। শতরানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ৩৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে এটি টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।


বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১৬৬), উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ঝড়ো ফিফটিতে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।


টার্গেট তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ৩৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন মুশফিক। ৬৯ রান করেন মাহমুদউল্লাহ। এছাড়া ৬২ রান করেন তামিম ইকবাল। ৪১ রান করেন সাকিব।


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সৌম্য সরকার। দলীয় ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। ওয়ান ডাউনে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান। আগের চার ম্যাচে দুই ফিফটির পর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা সাকিব এদিন ফেরেন ৪১ বলে ৪১ রান করে আউট হন।


ইনিংসের শুরু থেকে অসাধারণ ব্যাটিং করেন তামিম ইকবাল। ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি এ ওপেনার। ফিফটি তুলে নেয়ার পর মারমুখি ভঙিতে খেলে যাওয়া তামিম মিসেল স্টার্কের ভুল শটে আউট হন। তার আগে ৭৪ বলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন তামিম।


আগের ম্যাচে ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলে আশা জাগিয়ে ছিলেন লিটন দাস। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেন লিটন। অজিদের বিপক্ষে ১৭ বলে ২০ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।


লিটন দাসের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেধে অনবদ্য ব্যাটিং করে যান মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা ১২৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান। শেষ দিকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৮ বলে ৮০ রান। খেলার এমন অবস্থায় নাথান কোল্টার নিলের তোপের মুখে পড়ে দুই বলে মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানের উইকেট হারায় বাংলাদেশ।


মাহমুদউল্লাহর বিদায়ের মধ্য দিয়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় টাইগারদের। শেষ দিকে মুশফিকুর রহিমের একার লড়াইয়ে পরাজয়ের ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।


অস্ট্রেলিয়া ৩৮১/৫


ডেভিড ওয়ার্নারের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৬৬ রান করেন ওয়ার্নার। এছাড়া ৮৯ রান করেন উসমান খাজা। ৫৩ রান করেন অ্যারন ফিঞ্চ।


বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৯.৩ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উইকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকান ওয়ার্নার-ফিঞ্চ।


উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ভয়ঙ্কর হয়ে ওঠা তাদের এই জুটি ভাঙেন সৌম্য সরকার। মাশরাফি, মোস্তাফিজ, সাকিব, রুবেল মিরাজরা ইনিংসের প্রথম ২০ ওভার বল করেও দলকে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হন।


টুকটাক বোলিং করা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ২১তম ওভারে বোলিংয়ে এসেই অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ক্যাচ তুলতে বাধ্য করেন। রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ৫১ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫৩ রান করেন ফিঞ্চ।


এরপর দ্বিতীয় উইকেটে উসমান খাজাকে সঙ্গে নিয়ে ১৯২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। এই জুটিতেই শতরানের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করার পর একেরপর এক বাউন্ডারি হাঁকিয়ে দেড়শ পূর্ণ করেন ওয়ার্নার। তার ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ার পুঁজি পায় অস্ট্রেলিয়া।


উইকেটে অনবদ্য ব্যাটিং করে যাওয়া ওয়ার্নারকে শেষ পর্যন্ত সাজঘরে ফেরান সৌম্য সরকার। সৌম্যর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওয়ার্নার। তার আগে ১৪৭ বলে ১৬৬ রান করেন অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটসম্যান।


এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান গ্ল্যান ম্যাক্সওয়েল। মাত্র ১০ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৩২ রান করা অস্ট্রেলিয়ান এ খুনে ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রুবেল হোসেন। তার দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভেঙে যায় ম্যাক্সওয়েলের।


তবে সেঞ্চুরির পথেই ছিলেন উসমান খাজা। অনবদ্য ব্যাটিং করে যাওয়া অস্ট্রেলিয়ান এ মুসলিম ক্রিকেটারকে তৃতীয় শিকারে পরিণত করেন সৌম্য সরকার। তার আগে ৭২ বলে ১০টি চারের সাহায্যে ৮৯ রান করেন উসমান খাজা। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খুলতে না খুলতেই মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টিভ স্মিথ।


৪৯ ওভারে দলীয় ৩৬৮/৫ রানের সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে খেলা আধা ঘণ্টা বন্ধ থাকে। এরপর ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজের করা ওভারে ১৩ রান আদায় করে নেন মার্কু স্টইনিস ও অ্যালেক্স ক্যারি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রানে ইনিংস সমাপ্ত করে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলের হয়ে ৮ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নেন সৌম্য সরকার।


সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ওয়ার্নার ১৬৬, উসমান ৮৯, ফিঞ্চ ৫৩, ম্যাক্সওয়েল ৩২, স্টইনিস ১৭*, অ্যালেক্স ক্যারি ১১*, স্মিথ ১; সৌম্য ৩/৫৮, মোস্তাফিজ ১/৬৯)।


বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৩/১০ (মুশফিক ১০২,মাহমুদউল্লাহ ৬৯, তামিম ৬২, সাকিব ৪১)।


ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির বাগড়া

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির বাগড়া

admin June 21, 2019

এবারের বিশ্বকাপ জুড়েই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির হানা। বৃষ্টির কারণে খেলা আপতত বন্ধ রয়েছে। তার আগে ৪৯ ওভারে ৫ উইকেটে ৩৬৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।


বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৯.৩ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উইকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকান ওয়ার্নার-ফিঞ্চ।


উদ্বোধনীতে জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ভয়ঙ্কর হয়ে ওঠা তাদের এই জুটি ভাঙেন সৌম্য সরকার। মাশরাফি, মোস্তাফিজ, সাকিব, রুবেল মিরাজরা ইনিংসের প্রথম ২০ ওভার বল করেও দলকে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হন।


টুকটাক বোলিং করা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বোলিংয়ে এসেই অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ক্যাচ তুলতে বাধ্য করেন। রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ৫১ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫৩ রান করেন ফিঞ্চ।


এরপর দ্বিতীয় উইকেটে উসমান খাজাকে সঙ্গে নিয়ে ১৯২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। এই জুটিতেই শতরানের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করার পর একেরপর এক বাউন্ডারি হাঁকিয়ে দেড়শ পূর্ণ করেন ওয়ার্নার। তার ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ার পুঁজি পায় অস্ট্রেলিয়া।


উইকেটে অনবদ্য ব্যাটিং করে যাওয়া ওয়ার্নারকে শেষ পর্যন্ত সাজঘরে ফেরান সৌম্য সরকার। সৌম্যর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওয়ার্নার। তার আগে ১৪৭ বলে ১৬৬ রান করেন অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটসম্যান। ৪৮.২ ওভারে দলীয় ৩১৩ রানে আউট হন ওয়ার্নার।


এরপর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব চালান গ্ল্যান ম্যাক্সওয়েল। মাত্র ১০ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৩২ রান করা অস্ট্রেলিয়ান এ খুনে ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রুবেল হোসেন। তার দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভেঙে যায় ম্যাক্সওয়েলের।


তবে সেঞ্চুরির পথেই ছিলেন উসমান খাজা। অনবদ্য ব্যাটিং করে যাওয়া অস্ট্রেলিয়ান এ মুসলিম ক্রিকেটারকে তৃতীয় শিকারে পরিণত করেন সৌম্য সরকার। তার আগে ৭২ বলে ১০টি চারের সাহায্যে ৮৯ রান করেন উসমান খাজা। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টিভ স্মিথ।

১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ উদ্ধার

১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ উদ্ধার

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার একটি রাইস মিলের কাছ থেকে তাকে পাওয়া যায়।


ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, ভোরে কে বা কারা চট্টগ্রামে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনের রাস্তায় রেখে যায়।


এর পর সৌরভ ওই মিলে গিয়ে নিজের পরিচয় দিলে মিলের ম্যানেজার সমীর সৌরভের পরিবারকে খবর দেন। পরে পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।


ভোর ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম এন্টি-টেররিজম ইউনিটের ডিসি আমাকে (ময়মনসিংহের পুলিশ সুপার) ফোন করে জানান- তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনে সৌরভকে পাওয়া গেছে।


খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশসহ তিনি নিজে গিয়ে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে আসেন। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বনানীতে পরিবারের কাছে পাঠানো ব্যবস্থা করা হয়। সৌরভের শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন।


গত ৯ জুন চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে সৌরভ অপহৃত হন।


গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এমনই অভিযোগ করেন।


একই অভিযোগ করে ভাগ্নেকে অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার নিখোঁজ ভাগ্নের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান উপস্থিত ছিলেন।


সৌরভ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।


[embed]https://www.youtube.com/watch?v=WnY7J113tEk&feature=youtu.be[/embed]
সেই সৌম্যই ফেরালেন ওয়ার্নারকে

সেই সৌম্যই ফেরালেন ওয়ার্নারকে

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌম্য সরকারের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ডেভিড ওয়ার্নার। তার আগে টাইগার বোলারদের তুলোধুনো করে যান অস্ট্রেলিয়ান এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ১৪৭ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১৬৬ রান করেন ওয়ার্নার।


বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৯.৩ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উইকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকান ওয়ার্নার-ফিঞ্চ। উদ্বোধনীতে জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ।


ভয়ঙ্কর হয়ে ওঠা তাদের এই জুটি ভাঙেন সৌম্য সরকার। মাশরাফি, মোস্তাফিজ, সাকিব, রুবেল মিরাজরা ইনিংসের প্রথম ২০ ওভার বল করেও দলকে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হন।


টুকটাক বোলিং করা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বোলিংয়ে এসেই অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ক্যাচ তুলতে বাধ্য করেন। রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ৫১ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫৩ রান করেন ফিঞ্চ।


এরপর তৃতীয় উইকেটে উসমান খাজাকে সঙ্গে নিয়ে ১৯২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। এই জুটিতেই শতরানের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করার পর একেরপর এক বাউন্ডারি হাকিয়ে দেড়শ পূর্ণ করেন তিনি। তার ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ার পুঁজি পায় অস্ট্রেলিয়া।


উইকেটে অনবদ্য ব্যাটিং করে যাওয়া ওয়ার্নারকে শেষ পর্যন্ত সাজঘরে ফেরান সৌম্য সরকার। সৌম্যর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে রুবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওয়ার্নার। তার আগে ১৪৭ বলে ১৬৬ রান করেন অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটসম্যান।

নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনতে যাচ্ছে ফেসবুক

নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনতে যাচ্ছে ফেসবুক

admin June 21, 2019
রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কোটি কোটি গ্রাহকের জন্য ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনছে ফেসবুক। এর মধ্যে দিয়ে সোশাল নেটওয়ার্কিং ছাড়িয়ে ই-কমার্স ও বৈশ্বিক আর্থিক লেনদেন বাণিজ্যে পা রাখতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মঙ্গলবার মার্ক জাকারবার্গ তার ফেসবুকে অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে বিশ্বের ২০টিরও বেশি প্রতিষ্ঠান সহযোগে লিব্রা অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা দেন, যার প্রধান দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা লিব্রা অ্যাসোসিয়েশনে এরই মধ্যে যোগ দিয়েছে মাস্টারকার্ড, ইবে, পেপাল, উবারের মতো নামি প্রতিষ্ঠানগুলো।

গঠনের ঘোষণা এই জুনে এলেও ২০২০ সালের প্রথম ভাগে এই ডিজিটাল মুদ্রা ছাড়তে যাচ্ছে ফেসবুক।

ফেসবুকের লিব্রা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন পেপালের সাবেক কর্মকর্তা ডেভিড মারকাস। তিনি রয়টার্সকে বলেন, স্বাধীনতা, ন্যায় এবং অর্থ, ঠিক এটাই আমরা এখানে এক করার চেষ্টা করছি।

মাস্টারকার্ডের ল্যামবার্ট বলেন, যদি এই প্রকল্প অনেক বেশি নিয়ন্ত্রণের মুখে পড়ে, তবে হয়ত আমরা আর এটা চালু করব না।

নিজেদের সৃষ্টি এই মুদ্রা নিয়ে ফেসবুকের দাবি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই লিব্রা লেনদেনে লাখ লাখ মানুষ উপকৃত হবে। একটি মোবাইল ফোনের মাধ্যমেই তারা এই ব্যাংকিং জগতে প্রবেশ করে টাকা পাঠাতে পারবে।

ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফেসবুক বলছে, এটা উন্নত এবং কম খরচে মুক্ত ব্যাংকিং সেবা।

নিরাপত্তা নিয়ে মার্ক জাকারবার্গ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, এর ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি লেনদেনে সুরক্ষা দেবে গ্রাহককে। গ্রাহকদের জন্য ডিজিটাল ওয়ালেট ক্যালিব্রা আনবে ফেসবুক, যা থাকবে দক্ষ কর্মীদের তদারকিতে। লেনদেনে যে কোনো ধোঁকাবাজি থেকে গ্রাহককে সুরক্ষা দেবে তারা।

ফেসবুকের অন্য দুটি সেবা হোয়াটস আপ ও মেসেঞ্জারে আগামী বছর থেকে ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্যালিব্রা চালু করবে।

জাকারবার্গ বলেন, আমরা ধোঁকাবাজি থেকে সুরক্ষা দেব। যদি আপনি লিব্রা মুদ্রা হারান, আমরা তা ফেরত দেব। এটা একটি দুর্দান্ত যাত্রার কেবল শুরু।

এদিকে বিশেষজ্ঞদের বরাতে গার্ডিয়ানের ভাষ্য, ফেসবুকের আর্থিক পড়তির এই সময়ে লিব্রা লাভের মুখ দেখাতে পারে প্রতিষ্ঠানটিকে।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ছাড়াও বিভিন্ন সময়ে গ্রাহকের তথ্যফাঁসে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ফেসবুক। তাদের অনেক বিজ্ঞাপনদাতা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি চুক্তিও বাতিল করেছে। বিশ্বজুড়ে নিয়ন্ত্রণের বাইরে থাকা ক্রিপ্টোকারেন্সি পদ্ধতি নিয়ে ফেসবুকের নতুন বাণিজ্যিক পরিকল্পনাকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক সংস্থাগুলো কীভাবে দেখছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা লাখ লাখ ডলার খুইয়েছেন হ্যাকারদের কবলে পড়ে। মানি লন্ডারিং, অবৈধ মাদক কেনাবেচায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ক্রিপ্টোকারেন্সিকে একটি নীতিমালার আওতায় আনার প্রস্তাব উঠেছে ইউরোপীয় পার্লামেন্টেও। বাস্তব অস্তিত্ব না থাকা ক্রিপটোকারেন্সির চলে শুধু ইন্টারনেট জগতেই। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে, যার মধ্যে বিটকয়েনের নাম এখন অনেকেরই জানা।

ক্রিপ্টোকারেন্সিতে তৃতীয় পক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা দিচ্ছে বা নিচ্ছে, তা অন্য কেউ জানতে পারে না। আবার পরিচয় গোপন রেখেও এটা দিয়ে লেনদেন করা যায়। ক্রিপ্টোকারেন্সির উপর কোনো দেশের সরকারের হস্তক্ষেপ করার সুযোগ না থাকায় অনেক দেশেই তা নিষিদ্ধ।

গার্ডিয়ান বলছে, এই ভার্চুয়াল ব্যাংকিং খাতে ফেসবুকের আগমনে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফেসবুকের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গের কাছে পাঠানো এক চিঠিতে ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং, আবাসন, নগরায়ন বিষয়ক সিনেট কমিটি।
কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ

কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দেশের নারী জাগরণের অগ্রদূত ‘সাঁঝের মায়া’র কবি বেগম সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ। তিনি বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারে ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন।


রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহীয়ষী এই নারীর জন্মবার্ষিকী উপলক্ষে পৃৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করেন।


রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের নারী সমাজের এক উজ্জ্বল ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি নারী সমাজকে কুসংস্কার আর অবরোধের বেড়াজাল থেকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন।


প্রধানমন্ত্রী বলেন, কবি বেগম সুফিয়া কামালের সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। শিশুতোষ রচনা ছাড়াও দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার এবং নারীমুক্তিসহ বিভিন্ন বিষয়ে তার লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।


সুফিয়া কামাল শৈশবে নানার বাড়ীতে থাকায় বহুভাষায় পন্ডিত বড় মামার সান্নিধ্য এবং তার সমৃদ্ধ লাইব্রেরীর সংস্পর্শে জ্ঞানচর্চার প্রতি অনুরাগী হয়ে ওঠেন। সাহিত্য পাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা করেন। ১৯২৬ সালে তার প্রথম কবিতা ‘বাসন্ত’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার গল্পের সংকলন ‘কেয়ার কাঁটা’। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’র মুখবন্ধ লিখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।


১৯৪৭ সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ কোলকাতা থেকে ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং এই আন্দোলনে নারীদের উদ্বুদ্ধ করেন। তিনি ১৯৫৬ সালে শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন।


পাকিস্তন সরকার ১৯৬১ সালে রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন। এ বছর তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৯ সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত এবং গণঅভ্যুত্থানে অংশ নেন।


১৯৭০ সালে তিনি মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেন।


স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণসহ কার্ফু উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেন।


সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন।


সাঁঝের মায়া, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এ ছাড়া সোভিয়েতের দিনগুলি এবং একাত্তরের ডায়েরী তার অন্যতম ভ্রমণ ও স্মৃতিগ্রন্থ।


সুফিয়া কামাল দেশ-বিদেশের ৫০টিরও বেশী পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লে¬খযোগ্য বাংলা একাডেমী পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক।


মহীয়ষী এই নারী ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশের নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যুবলীগ নেতা মনিরুল ইসলামকে হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ সময় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের মৃত আলী ঘোষের ছেলে আখেরুল ইসলাম, একই গ্রামের মোবারক হোসেনের ছেলে সিরাজুল ইসলাম মুন্সী, শিবগঞ্জ পৌর এলাকার চুতুরপুর গ্রামের মো. সেন্টুর রাছেল তোহরুল ইসলাম টুটুল, রশিকনগর গ্রামের আবদুল জাব্বারের ছেলে আবদুল মালেক, সাহাপাড়ার মঞ্জুর হোসেনের ছেলে সিরাজুল ইসলাম, চরভবানিপুরের কশিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, পারচৌকার রানীনগরের আবদুর রশিদের ছেলে আবদুল মাসুদ, রশিকনগরের হোসেন মণ্ডলের ছেলে সেন্টু এবং ছত্রাজিতপুরের মসলিম উদ্দিনের ছেলে আবদুস সালাম।


অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।


মামলার বিবরণে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ নিয়ে অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি আখেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম টুটুলের সঙ্গে বিরোধ হয় কোষাধ্যক্ষ মনিরুল ইসলামের।


এর জের ধরে ২০১৪ সালের ২৪ অক্টোবর বিকালে শিবগঞ্জ স্টেডিয়ামের একটি আমবাগানে মনিরুল ইসলামকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।


এ ঘটনায় নিহত মনিরুলের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে পরের দিন ২৫ অক্টোবর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম টুটুলসহ ১৩ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।


এর পর ২০১৫ সালের ১৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এর পর ২৩ সাক্ষী সাক্ষ্য ও যুক্ততর্ক শেষে বিচারক আজ এ মামলার রায় দেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three